📘 ফিকাহুস সুন্নাহ > 📄 বৈধতা

📄 বৈধতা


কুরআন, সুন্নাহ্ ও ইজমা দ্বারা এর বৈধতা প্রমাণিত। কুরআনের সূরা নিসার ১২ নং আয়াতে আল্লাহ্ বলেন : فَمَرْ شُرَكَاءُ فِي الثُّلُكِثِ 'তারা এক তৃতীয়াংশে শরিক হবে।' এবং সূরা সাদের ২৪নং আয়াতে বলা হয়েছে:
وَإِن كَثِيرًا مِّنَ الْخُلَطَاءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَى بَعْضٍ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ وَقَلِيلٌ مَا هُره 'শরিকদের অনেকে একে অপরের উপর অবিচার করে থাকে।' অবশ্য যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা এক ব্যতিক্রম, আর তাদের সংখ্যা অতিনগণ্য।
হাদিসে রসূলুল্লাহ্ (সা) বলেন, আল্লাহ্ বলেন: 'দুইজন শরিকের একজন যতোক্ষণ অপরজনের সাথে বিশ্বাসধাতকতা না করে, ততোক্ষণ আমি তাদের তৃতীয় শরিক। একজন যদি তার সাথীর সাথে বিশ্বাসঘাতকতা করে, তবে আমি তাদের উভয়ের মাঝখান থেকে বেরিয়ে আসি।' -আবু দাউদ। অর্থাৎ আল্লাহ দুই শরিকের সম্পদে বরকত দেন এবং তার রক্ষণাবেক্ষণ করেন যতোক্ষণ তারা একে অপরের সাথে খেয়ানত ও বিশ্বাসঘাতকতা না করে। যখন তাদের একজন বিশ্বাসঘাতকতা করে, তখন আল্লাহ্ বরকত প্রত্যাহার করেন।
যায়েদ বলেন: আমি ও বারা উভয়ে শরিক ছিলাম। (বুখারি) ইবনুল মুন্যির বলেন: আলেমগণ শিরকাতের বৈধতা সম্পর্কে একমত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 শিরকাতের প্রকারভেদ

📄 শিরকাতের প্রকারভেদ


শিরকাত দুই প্রকার: মালিকানার শিরকাত ও চুক্তি ভিত্তিক শিরকাত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মালিকানায় শিরকাত বা যৌথ মালিকানা

📄 মালিকানায় শিরকাত বা যৌথ মালিকানা


একই জিনিসে বিনা চুক্তিতে একাধিক ব্যক্তির মালিকানা লাভকে মালিকানায় শিরকাত বলা হয়। এটি আবার দুই ধরনের: ইচ্ছাকৃত ও বাধ্যতামূলক। ইচ্ছাকৃতভাবে মালিকানায় শিরকাতের উদাহরণ হলো, একাধিক ব্যক্তিকে একটি জিনিস দান করা বা ওসিয়ত করা এবং উক্ত ব্যক্তিবর্গ কর্তৃক তা গ্রহণ করা। এ ক্ষেত্রে দান বা ওসিয়ত সূত্রে প্রাপ্ত জিনিসটি তাদের সম্মিলিত বা যৌথ মালিকানাভুক্ত হবে, অনুরূপ, যখন দুই বা ততোধিক ব্যক্তি তাদের জন্যে কোনো বস্তু খরিদ করে, তখন খরিদকৃত বস্তুটি তাদের যৌথ মালিকানার অধীন থাকবে। আর মালিকানায় বাধ্যতামূলক শিরকাত হলো, যে শিরকাত অনিচ্ছাকৃত ভাবে একাধিক ব্যক্তির জন্য প্রতিষ্ঠিত হয়, যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে হয়ে থাকে। এখানে উত্তরাধিকারীরা তাদের ইচ্ছা ব্যতিরেকেই কোনো সম্পত্তির মালিক হয়ে থাকে এবং তাদের মালিকানা হয় শিরকাতের মালিকানা বা যৌথ মালিকানা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 যৌথ মালিকানার বিধান

📄 যৌথ মালিকানার বিধান


এ ধরনের শিরকাতের বিধান হলো, কোনো শরিকের জন্য তার অপর শরিকের অংশে হস্তক্ষেপ করা তার বিনা অনুমতিতে জায়েয নয়। কেননা এক শরিকের অংশে অপর শরিকের কোনো অধিকার নেই। এ ক্ষেত্রে সে তার নিকট একজন অপরিচিত ব্যক্তি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00