📘 ফিকাহুস সুন্নাহ 📄 যখন মুসাকি চুক্তির পক্ষদ্বয়ের যে কোনো পক্ষ মারা গেলে

📄 যখন মুসাকি চুক্তির পক্ষদ্বয়ের যে কোনো পক্ষ মারা গেলে


দুই পক্ষের এক পক্ষ যখন মারা যায় তখন গাছের ফল না পেকে থাকলে উভয় পক্ষের স্বার্থে মুসাকি অথবা তার উত্তরাধিকারী কাজ চালিয়ে যাবে, যতোক্ষণ না ফল পাকে। এ জন্য প্রয়োজনে মালিক বা তার উত্তরাধিকারীদের উপর বলপ্রয়োগ করতে হবে। কেননা এতে দুপক্ষের কারো ক্ষতি নেই। চুক্তি বাতিল হওয়া থেকে নিয়ে ফল পাকা পর্যন্ত সময়ের জন্য মুসাকি কোনো মজুরি পাবেনা। আর যদি মুসাকি বা তার উত্তরাধিকারীরা মেয়াদ শেষ অথবা চুক্তি বাতিল হওয়ার পর কাজ করা থেকে বিরত হয় তবে তাদের উপর জবরদস্তি করা যাবে না। অবশ্য তারা যদি ফল পাকার আগে তা কাটতে চায় তবে তাদেরকে সেটা করতে দেয়া যাবে না। এ ক্ষেত্রে মালিক বা তার উত্তরাধিকারীরা নিম্নের তিনটে পন্থার যে কোনো একটি অবলম্বন করতে পারবেন:
১. উভয় পক্ষের মতৈক্যের ভিত্তিতে ফল কাটা ও তা ভাগ করে নেয়া।
২. মুসাকি বা তার উত্তরাধিকারীদেরকে তাদের প্রাপ্য যা কাটার যোগ্য অংশের মূল্য মুদ্রার মাধ্যমে দেয়া।
৩. ফল পাকা পর্যন্ত গাছের উপর খরচ করতে থাকা, অত:পর মুসাকি বা তার উত্তরাধিকারীদের নিকট সেই খরচ চাওয়া অথবা তার বিনিময়ে ফল নেয়া। শেষোক্ত পন্থাটি হানাফি মযহাবের মত।

ফন্ট সাইজ
15px
17px