📘 ফিকাহুস সুন্নাহ > 📄 সংজ্ঞা ও বিধান

📄 সংজ্ঞা ও বিধান


নবজাতকের পক্ষ থেকে যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলা হয়।
আকিকা হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা, এমন কি পিতা অভাবী হলেও। রসূলুল্লাহ্ (সা) ও তাঁর সাহাবিগণ এটা করেছেন। আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) হাসান ও হুসাইন উভয়ের পক্ষ থেকে একটি করে ভেড়া আকিকা করেছেন। ইমাম লাইস ও দাউদ যাহেরির মতে এটা ওয়াজিব। আকিকার অন্য সকল বিধান কুরবানির মতই। কেবল আকিকায় একাধিক ব্যক্তি শরিক হতে পারে না।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ফযিলত

📄 ফযিলত


আবু দাউদ, তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা সামুরা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন:
১. 'প্রত্যেক নবজাতক তার আকিকার নিকট যিম্মী। (অর্থাৎ তার সুষ্টভাবে বেড়ে ওঠা ও পূর্ণ নিরাপত্তা আকিকার উপর নির্ভরশীল) জন্মের সপ্তম দিনে আকিকার পশু জবাই করা হবে, শিশুর চুল কামানো হবে ও নাম রাখা হবে।'
২. সালমান ইবনে আমর আস্ যাবিব থেকে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: নবজাতকের সাথে থাকবে তার আকিকা। কাজেই তার জন্য পশু জবাই কর ও তার যাবতীয় নোংরামি ও অপবিত্রতা দূর কর।' (পাঁচটি সহিহ হাদিস গ্রন্থ কর্তৃক বর্ণিত)।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ছেলে ও মেয়ের পক্ষ থেকে কি জবাই করতে হবে

📄 ছেলে ও মেয়ের পক্ষ থেকে কি জবাই করতে হবে


ছেলের পক্ষ হতে প্রায় একই বয়সের ও একই ধরনের দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল জবাই করা উত্তম।
উম্মে কারয আল কাবিয়া (রা) বলেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'ছেলের পক্ষ থেকে প্রায় সমবয়সী ও প্রায় সমআকৃতির দুটো ছাগল এবং মেয়ের পক্ষ থেকে একটা ছাগল।' তবে ছেলের পক্ষ থেকে একটা ছাগল দেয়াও জায়েয। কেননা রসূল (সা) হাসান ও হুসাইনের পক্ষে থেকে একটা করে ছাগল জবাই করেছিলেন, যেমন ইতিপূর্বে হাদিসে উল্লেখ করা হয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 জবাইর সময়

📄 জবাইর সময়


সহজসাধ্য হলে জন্মের সপ্তম দিন, নচেৎ চতুর্দশ দিন, নচেৎ একুশতম দিনে জবাই করা উচিত। তাও সম্ভব না হলে যে কোনো দিন করা যেতে পারে। বায়হাকি বর্ণিত হাদিসে রয়েছে: সপ্তম দিনে, চতুর্দশ দিনে ও একুশতম দিনে জবাই করা হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00