📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কুরবানির গোশত বন্টন

📄 কুরবানির গোশত বন্টন


কুরবানিদাতার জন্য কুরবানির গোস্ত নিজে খাওয়া, আত্মীয় স্বজনকে উপঢৌকন দেয়া ও দরিদ্রদেরকে সদকা দেয়া সুন্নাত। রসূলুল্লাহ্ (সা) বলেন: তোমরা কুরবানির গোস্ত খাও, খাওয়াও ও সঞ্চয় করে রাখ।' আলেমগণ বলেন: এক তৃতীয়াংশ খাওয়া, এক তৃতীয়াংশ বণ্টন করা ও এক তৃতীয়াংশ সঞ্চিত রাখা সর্বোত্তম। এ গোশত অন্যত্র পাঠানো জায়েয, এমনকি দেশের বাহিরেও। তবে গোশত ও চামড়া বিক্রয় করা জায়েয নেই। (কসাইকে মজুরি হিসাবে পশুর কোনো অংশ দেয়া জায়েয নেই। তবে তার কাজের জন্য আলাদা মজুরি দেয়া জায়েয আছে।) কুরবানিদাতা কুরবানির পশুর চামড়া সদকা করতে পারে এবং তা দ্বারা নিজে উপকৃত হতে পারে। ইমাম আবু হানিফার মতে পশুর চামড়া বিক্রয় করে তার মূল্য সদকা করা এবং নিজে তা কিনে বাড়িতে ব্যবহার করা জায়েয।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কুরবানিদাতা নিজেও জবাই করতে পারবে

📄 কুরবানিদাতা নিজেও জবাই করতে পারবে


যে ব্যক্তি জবাইর কাজে পারদর্শী, তার পক্ষে নিজের কুরবানির পশু নিজে জবাই করা সুন্নাত। জবাই করার সময় বলবে:
بِسْمِ اللهِ اللَّهُ أَكْبَرُ اللَّهُرْ مَنَا عَنْ فُلَانٌ 'বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা আন ফুলান' (আল্লাহ্ নামে, আল্লাহ্ সর্বশ্রেষ্ঠ, হে আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে অমুকের স্থলে নিজের নাম বলবে।) রসূলুল্লাহ (সা) একটা ভেড়া জবাই করে বললেন: 'বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, হে আল্লাহ, এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার উম্মাতের যারা কুরবানি করে না তাদের পক্ষ থেকে।' (আবুদাউদ, তিরমিযি)।
নিজে জবাই করতে পারদর্শী না হলে জবাই এর সময় উপস্থিত থাকা ও দেখা উচিত। রসূলুল্লাহ্ (সা) ফাতেমা (রা) কে বলেছিলেন: হে ফাতেমা, দাঁড়াও ও তোমার কুরবানি দেখ, কেননা ওর রক্তের প্রথম ফোটা পড়া মাত্রই তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করা হবে। তুমি বলো:
إِن صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لأَشَرِيكَ لَهُ وَ بِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ 'আমার নামায, আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বপ্রতিপালক আল্লাহ্ জন্য। তাঁর কোনো শরিক নেই। আমাকে এরই আদেশ দেয়া হয়েছে এবং আমিই প্রথম আত্মসমর্পণকারী।' জনৈক সাহাবি বললেন: এটা কি শুধু আপনার ও আপনার পরিবারের জন্য নির্দিষ্ট, না সকল মুসলমানের জন্য? রসূলুল্লাহ (সা) বললেন: বরং সকল মুসলমানের জন্য।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00