📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কুরবানি কখন ওয়াজিব

📄 কুরবানি কখন ওয়াজিব


দুই অবস্থায় ব্যতীত কুরবানি ওয়াজিব হয় না:
১. যখন কেউ কুরবানি মান্নত করে। কেননা রসূলুল্লাহ্ (সা) বলেন: 'যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্নত করে, তার আল্লাহ্ আনুগত্য করা উচিত।' এমনকি মান্নতকারী যদি মারাও যায়, তবুও মৃত্যুর পূর্বে সে যা মান্নত করেছে, তা তার পক্ষ থেকে অন্য কারো দেয়া জায়েয।
২. যদি কেউ বলে: এই জন্তু আল্লাহ্ জন্য বা এটা কুরবানির জন্তু। ইমাম মালেকের মতে, কুরবানির নিয়তে কেউ জন্তু কিনলে কুরবানি করা ওয়াজিব।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কুরবানির যৌক্তিকতা

📄 কুরবানির যৌক্তিকতা


আল্লাহ্ কুরবানিকে শরিয়তের বিধান হিসাবে চালু করেছেন ইবরাহিম (আ) এর স্মৃতি পুনরুজ্জীবিত করা ও মানুষের জন্য ঈদের উৎসবকে দীর্ঘায়িত করার উদ্দেশ্যে। যেমন রসূলুল্লাহ্ (সা) বলেন: 'এ দিনগুলো তো পানাহার ও আল্লাহকে স্মরণ করার দিন।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কিসের দ্বারা কুরবানি বৈধ হয়

📄 কিসের দ্বারা কুরবানি বৈধ হয়


উট, গরু ও ছাগল, ভেড়া এবং মেষ, দুম্বা ব্যতীত অন্য কোনো জন্তু দ্বারা কুরবানি বৈধ হয় না। আল্লাহ্ সূরা হজ্জের ৩৪ নং আয়াতে বলেন: لِيَذْكُرُو اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُمْ مِّنْ بَهِيمَةِ الْأَنْعَامِ . 'আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলির উপর তারা আল্লাহ্র নাম উচ্চারণ করে।'
ছয় মাসের মেষ ও এক বছরের ছাগল এবং দুই বছরের গরু ও পাঁচ বছরের উট কুরবানি দেয়ার জন্য যথেষ্ট হবে, চাই নর হোক বা মাদি হোক।
১. ইমাম আহমদ ও ইমাম তিরমিযি আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: মেষ থেকে জাযা চমৎকার কুরবানির জন্তু। (জাযা হানাফি মযহাব অনুসারে ছয় মাস বয়সী মেষ এবং শাফেয়ি মযহাব অনুসারে এক বছর বয়সী মেষকে বলা হয়।)
২. উব্বা ইবনে আমের (রা) বলেন: আমি বললাম: হে রসূলুল্লাহ্, আমি একটা জাযা যোগাড় করেছি। রসূলুল্লাহ্ (সা) বললেন: ওটাই কুরবানি কর।' (বুখারি ও মুসলিম)
৩. ইমাম মুসলিম জাবির (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'মুসিন্না ব্যতীত কুরবানি করোনা। এটা যদি তোমার পক্ষে কষ্টকর হয় তবে মেষ থেকে একটা জাযা কুরবানি কর।'
মুসিন্না হচ্ছে পাঁচ বছর বয়সী উট, দুই বছর বয়সী গরু, এক বছর বয়সী ছাগল এবং এক বছর বা ছয় মাস বয়সী মেষ। শেষোক্তটির ব্যাপারে ইমামদের মধ্যে যে মতভেদ রয়েছে, তা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 খাসি দ্বারা কুরবানি

📄 খাসি দ্বারা কুরবানি


খাসি দ্বারা কুরবানি করা জায়েয। ইমাম আহমদ আবু রাফে (রা) থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ (সা) দুটো সাদা কালো খাসি মেষ শাবক দিয়ে কুরবানি করেছেন, কেননা তার গোশত অধিকতর মজাদার ও ভালো।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00