📘 ফিকাহুস সুন্নাহ > 📄 সংজ্ঞা ও বিধান

📄 সংজ্ঞা ও বিধান


শিকার করা পরিভাষাটি ইসলামে সেই হালাল প্রাণীকে ধরা অর্থে ব্যবহৃত হয়, যা স্বভাবগতভাবে অপোষমানা, অবাধ্য ও নিয়ন্ত্রণের বাইরে।
এটা মুবাহ বা হালাল। আল্লাহ্ সূরা মায়িদার ২নং আয়াতের নিম্নোক্ত উক্তি দ্বারা এটা হালাল করেছেন: وَإِذَا حَلَلْتُم فَاصْطَادُوا যখন তোমরা ইহ্রাম মুক্ত হবে তখন শিকার করতে পার।'
হারাম শরীফ ব্যতীত আর সকল জায়গার সকল শিকার হালাল, মুবাহ। হারাম শরীফের শিকার সম্পর্কে হজ্জ অধ্যায়ে সবিস্তারে আলোচনা করা হয়েছে। সমুদ্রে শিকার করা সর্বাবস্থায় জায়েয। আর ইহ্রাম অবস্থা ব্যতীত স্থলভাগে সব শিকার বৈধ। আল্লাহ্ বলেন: أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَالسَّيَّارَةِ ، وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا 'তোমাদের জন্য সমুদ্রের শিকার ধরা ও খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের ও মুসাফিরদের ভোগের জন্য। আর যতোক্ষণ তোমরা ইহ্রাম অবস্থায় থাকবে ততোক্ষণ তোমাদের জন্য স্থলের শিকার ধরা হারাম করা হয়েছে।' (সূরা মায়িদা: আয়াত ৯৬)

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 যে শিকার হারাম

📄 যে শিকার হারাম


জবাইর উদ্দেশ্যে যে শিকার করা হয় সেটাই মুবাহ। আর যে শিকারের উদ্দেশ্য জবাই করা নয় তা হারাম।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 লাভজনক উদ্দেশ্য ব্যতীত প্রাণী হত্যা

📄 লাভজনক উদ্দেশ্য ব্যতীত প্রাণী হত্যা


রসূলুল্লাহ্ (সা) খাওয়ার উদ্দেশ্যে ব্যতীত কোনো প্রাণী হত্যা করতে নিষেধ করেছেন। নাসায়ি ও ইবনে হাব্বান বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'যে ব্যক্তি অযথা কোনো চড়ুইকে হত্যা করবে, উক্ত চড়ুই কিয়ামতের দিন এই বলে অভিযোগ করবে: 'হে আল্লাহ্, অমুক আমাকে বিনা কারণে হত্যা করেছে, এবং কোনো উপকার লাভের উদ্দেশ্যে হত্যা করেনি।' মুসলিম ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'কোনো প্রাণীকে লক্ষ্যস্থল বানাবেনা।'
একদিন রসূলুল্লাহ্ (সা) কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে দেখলেন, কিছু লোক একটা পাখিকে লক্ষ্যস্থল বানিয়ে তাকে হত্যা করার চেষ্টা করছে। তখন তিনি বললেন: 'যারা এমন কাজ করছে, আল্লাহ্ তাদের উপর অভিসম্পাত করুন।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 শিকারির শর্তাবলী

📄 শিকারির শর্তাবলী


জবাইকারীর মধ্যে যে শর্তবালী থাকা প্রয়োজন, শিকার করা জন্তু খাওয়া হালাল হওয়ার জন্য শিকারীর মধ্যেও সেই সব শর্ত থাকা জরুরি। শিকারীর মুসলমান বা কিতাবী হওয়া শর্ত। ইহুদি বা খ্রিষ্টানের শিকার তার জবাই করা জন্তুর মতোই হালাল। অনুরূপ শরয়ী জবাইর অধ্যায়ে অন্য যে সব শর্ত উল্লেখ করা হয়েছে, এ ক্ষেত্রেও সেই সব শর্ত প্রযোজ্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00