📘 ফিকাহুস সুন্নাহ > 📄 পহিত সম্পদ চুরি হওয়ার দাবি করলে

📄 পহিত সম্পদ চুরি হওয়ার দাবি করলে


ইবনে তাইমিয়ার 'ফাওয়া' গ্রন্থে বলা হয়েছে: 'যে ব্যক্তি দাবি করবে, সে তার নিজের সম্পদের সাথে একত্রে গচ্ছিত সম্পদ সংরক্ষণ করেছে এবং তার নিজের মাল ছাড়া শুধু গচ্ছিত সম্পদ চুরি হয়েছে তাকে চুরি হওয়া গচ্ছিত সম্পদের ক্ষতিপূরণ দিতে হবে।'
উমর (রা) আনাস (রা) কে এমন একটি গচ্ছিত সম্পদের ক্ষতিপূরণ দিতে দায়ী করেছিলেন, যার সম্পর্কে আনাস (রা) দাবি ছিলো যে, চুরি হয়েছে কিন্তু তার নিজের মাল চুরি হয়নি।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 গচ্ছিত সম্পদ রক্ষকের মৃত্যু হলে

📄 গচ্ছিত সম্পদ রক্ষকের মৃত্যু হলে


যে ব্যক্তি মারা যায় এবং প্রমাণিত হয় যে, তার কাছে অন্য একজনের সম্পদ গচ্ছিত ছিলো, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছেনা, সে ঐ সম্পদের ঋণ হিসাবে দায়বদ্ধ থাকবে এবং তার রেখে যাওয়া সম্পত্তি থেকে তা পরিশোধ করা হবে। আর যখন মৃত ব্যক্তির হস্তলিখিত স্বীকারোক্তি পাওয়া যাবে যে, তার নিকট কারো সম্পদ আমানত ছিলো, তখন তাকে দায়ী করা হবে। কেননা পরিচিত হস্তাক্ষরে লিখিত স্বীকারোক্তি মৌখিক স্বীকারোক্তির মতোই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00