📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ধার দেয়া জিনিস পুন ধার দেয়া ও ভাড়া দেয়া

📄 ধার দেয়া জিনিস পুন ধার দেয়া ও ভাড়া দেয়া


ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেন: ধার দেয়া জিনিসটি যদি এমন হয় যে, ব্যবহারকারীর ব্যবহারে তাতে কোনো পরিবর্তন সূচিত হয় না, তাহলে তা ধার নেয়ার পর ধারদাতার অনুমতি ব্যতিরেকে অন্যকে ধার দেয়া বৈধ।
হাম্বলি মযহাব অনুসারে ধার নেয়া জিনিস দ্বারা শুধু ধারগ্রহীতা নিজে বা তার স্থলাভিষিক্ত ব্যক্তি উপকৃত হতে পারবে। মালিকের অনুমতি ব্যতিরেকে তা অন্য কাউকে ধার বা ভাড়া দিতে পারবে না। মালিকের অনুমতি ব্যতিরেকে যদি দ্বিতীয় ব্যক্তিকে ধার দেয় এবং জিনিসটি দ্বিতীয় ব্যক্তির নিকট নষ্ট হয়, তাহলে মালিক দুজনের যাকে ইচ্ছা দায়ী করতে পারবে। তবে দ্বিতীয় জনের উপরই দায় স্থির হবে। কেননা সে দায় মেনে নিয়েই তা নিজের দখলে নিয়েছে এবং তার হাতেই ধ্বংস হয়েছে। তাই দায় তার উপরই বর্তাবে। একজন লুটেরার নিকট থেকে যখন আরেক লুটেরা লুট করে তখন দ্বিতীয় লুটেরাই দায়ী হয়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ধারদাতা কখন তার জিনিস তলব করতে পারবে

📄 ধারদাতা কখন তার জিনিস তলব করতে পারবে


ধারদাতা ধার গ্রহীতার ক্ষতি না হয় এমন উপায়ে যখন ইচ্ছা তার জিনিস ফেরত চাইতে পারে। ফেরত চাওয়ায় যদি ধার গ্রহীতার ক্ষতির আশংকা থাকে, তবে সম্ভাব্য ক্ষতি থেকে তাকে রক্ষার উদ্দেশ্যে ফেরত নেয়া বিলম্বিত করবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কখন ফেরত দেয়া জরুরি

📄 কখন ফেরত দেয়া জরুরি


ধার নেয়া জিনিসের সেবা গ্রহণ সমাপ্ত হওয়ার পর তা ফেরত দেয়া ধারগ্রহীতার অবশ্য কর্তব্য। কেননা আল্লাহ্ বলেছেন: ইন আল্লাহ্ ইয়া'মুরুকুম আন তু'আদ্দু আল-আমানাত ইলা আহলিহা 'আল্লাহ্ হকদারের নিকট আমানত প্রত্যর্পণ করতে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন।' (সূরা নিসা: ৫৮)
আবু হুরায়রা (রা) সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তার কাছে আমানত ফেরত দাও, আর যে ব্যক্তি তোমার আমানতের খেয়ানত করেছে, তুমি তার খেয়ানত করো না।' (আবুদাউদ, তিরমিযি)।
আবুদাউদ ও তিরমিযি আবু উমামা থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'ধার অবশ্যই পরিশোধ করতে হবে।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ধারগ্রহীতার দায়বদ্ধতা

📄 ধারগ্রহীতার দায়বদ্ধতা


ধারগ্রহীতা যখন ধার চাওয়া জিনিসটি নিজের দখলে নেবে, তখন তা নষ্ট হলে সে তার জন্য দায়ী হবে, চাই সে অবহেলা করুক বা না করুক। এটা ইবনে আব্বাস, আয়েশা, আবু হুরায়রা, ইমাম শাফেয়ি ও ইসহাকের মত। সামুরা (রা) বর্ণনা করেন, রসূলুল্লাহ্ (সা) বলেন: 'যে ব্যক্তি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেছে, সে যতোক্ষণ তা তাকে ফেরত না দেবে ততোক্ষণ তার জন্য দায়ী থাকবে।' কিন্তু হানাফি ও মালিকি মযহাব অনুসারে ধারগ্রহীতা অবহেলা না করে থাকলে দায়ী হবেনা। তাদের প্রমাণ রসূলুল্লাহ্ (সা) এর এই হাদিস: যে ধারগ্রহীতা খিয়ানতকারী নয় সে দায়ী নয়। যে আমানত রক্ষক খিয়ানতকারী নয় সে দায়ী নয়।' (দারু কুতনি)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00