📘 ফিকাহুস সুন্নাহ > 📄 সংজ্ঞা

📄 সংজ্ঞা


ধার দেয়া একটা পরোপকারমূলক কাজ, যার প্রতি ইসলাম আহ্বান জানিয়েছে ও উৎসাহ দিয়েছে। আল্লাহ্ বলেন: وَتَعَاوَلُوا عَلَى الْبِرِّ والتَّقوى ، وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْرِ وَالْعُدْوَانِ 'সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে, পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না।' (সূরা ৫ আল মায়িদা: আয়াত ২)।
আনাস (রা) বলেন: একবার মদিনায় আতংক ছড়িয়ে পড়ে। রসূলুল্লাহ (সা) আবু তালহার কাছ থেকে একটা ঘোড়া ধার নিয়ে তাতে আরোহণ করেন। ঘোড়াটিকে 'মানদুব' বলা হতো। তিনি ফিরে এসে, বললেন: 'আমরা কিছুই দেখতে পেলামনা, যদিও একটা সমুদ্র মনে করেছিলাম।'
ফিকহের পরিভাষায় এর সংজ্ঞা হলো: 'মালিক কর্তৃক তার মালিকানাধীন বস্তুর উপকারিতা বা সেবা অন্য কাউকে কোনো বিনিময় ব্যতিরেকে ব্যবহার করতে দেয়া।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কিভাবে ধার দেয়া হয়

📄 কিভাবে ধার দেয়া হয়


যে কোনো কথা ও কাজ দ্বারা ধার দেয়া বুঝা গেলেই তা দ্বারা এ কাজ সম্পন্ন হয়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ধার দেয়ার শর্তাবলী

📄 ধার দেয়ার শর্তাবলী


এর বৈধতার জন্য নিম্নোক্ত শর্তাবলী পূরণ জরুরি:
১. ধারদাতাকে সেচ্ছায় দান করার যোগ্য হতে হবে।
২. যে জিনিসটি ধার দেয়া হবে, তা যেন স্থিতিশীল হওয়ার সাথে সেবা দানের যোগ্য হয়।
৩. সেবা বা উপকারিতা বৈধ হওয়া চাই।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ধার দেয়া জিনিস পুন ধার দেয়া ও ভাড়া দেয়া

📄 ধার দেয়া জিনিস পুন ধার দেয়া ও ভাড়া দেয়া


ইমাম আবু হানিফা ও ইমাম মালেক বলেন: ধার দেয়া জিনিসটি যদি এমন হয় যে, ব্যবহারকারীর ব্যবহারে তাতে কোনো পরিবর্তন সূচিত হয় না, তাহলে তা ধার নেয়ার পর ধারদাতার অনুমতি ব্যতিরেকে অন্যকে ধার দেয়া বৈধ।
হাম্বলি মযহাব অনুসারে ধার নেয়া জিনিস দ্বারা শুধু ধারগ্রহীতা নিজে বা তার স্থলাভিষিক্ত ব্যক্তি উপকৃত হতে পারবে। মালিকের অনুমতি ব্যতিরেকে তা অন্য কাউকে ধার বা ভাড়া দিতে পারবে না। মালিকের অনুমতি ব্যতিরেকে যদি দ্বিতীয় ব্যক্তিকে ধার দেয় এবং জিনিসটি দ্বিতীয় ব্যক্তির নিকট নষ্ট হয়, তাহলে মালিক দুজনের যাকে ইচ্ছা দায়ী করতে পারবে। তবে দ্বিতীয় জনের উপরই দায় স্থির হবে। কেননা সে দায় মেনে নিয়েই তা নিজের দখলে নিয়েছে এবং তার হাতেই ধ্বংস হয়েছে। তাই দায় তার উপরই বর্তাবে। একজন লুটেরার নিকট থেকে যখন আরেক লুটেরা লুট করে তখন দ্বিতীয় লুটেরাই দায়ী হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00