📘 ফিকাহুস সুন্নাহ 📄 ক্রেতা যদি ক্রীত সম্পত্তিতে শুফআর দাবি পূর্বে কিছু নির্মাণ করে

📄 ক্রেতা যদি ক্রীত সম্পত্তিতে শুফআর দাবি পূর্বে কিছু নির্মাণ করে


ক্রেতা যখন শুফআর দাবিকৃত সম্পত্তিতে শুফআর দাবি বাস্তবায়িত হওয়ার আগে কিছু নির্মাণ বা চারা রোপণ করে, অত:পর শুফআর দাবিদার শুফআর অধিকার পায়, তখন ইমাম আবু হানিফা ও শাফেয়ির মতে, শুফআর দাবিদার ভাঙ্গা অবস্থায় নির্মিত বস্তুর মূল্য, অথবা উপড়ানো অবস্থায় রোপিত চারার মূল্য পরিশোধ করতে পারবে অথবা ক্রেতাকে ভাঙ্গা ও উপড়ানোর দায়িত্ব অর্পণ করতে পারবে। ইমাম মালেক বলেন: শুফআর দাবিদার ক্রেতাকে নির্মাণ কার্যের বা রোপিত চারার মূল্য না দেয়া পর্যন্ত শুফআ পাবে না।

📘 ফিকাহুস সুন্নাহ 📄 শুফআ রহিত করার জন্য আপোস মীমাংসা

📄 শুফআ রহিত করার জন্য আপোস মীমাংসা


শুফআর দাবিদার যদি তার শুফয়ার অধিকার ছেড়ে দিতে আপোসে সম্মত হয় অথবা ক্রেতার নিকট তা বিক্রয় করে দেয়, তবে তার এ কাজ তার শুফআর অধিকার রহিত করবে এবং তার বিনিময়ে ক্রেতার নিকট থেকে কিছু নিয়ে থাকলে তা ফেরত দিতে সে বাধ্য। এটা ইমাম শাফেয়ির মত। কিন্তু অবশিষ্ট তিন প্রধান ইমামের নিকট এটা জায়েয এবং ক্রেতা তার জন্য যা ব্যয় করেছে, সে তার মালিক হতে পারবে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية