📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অজ্ঞাত বিক্রয়ে মুনাফা

📄 অজ্ঞাত বিক্রয়ে মুনাফা


অশুদ্ধ বিক্রয়ে মুনাফা: হানাফি ফকিহদের মতে, অশুদ্ধ বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতা যখন মূল্য হস্তগত করত তা ব্যবসায়ে খাটিয়ে মুনাফা অর্জন করে, তখন ঐ বিক্রয় বাতিল করা, ক্রেতাকে মূল্য ফেরত দেয়া ও অর্জিত মুনাফা সদকা করে দেয়া তার কর্তব্য। কেননা সে এমন উপায়ে ঐ মুনাফা অর্জন করেছে যা কুরআনের সুস্পষ্ট বিধি দ্বারা নিষিদ্ধ।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হস্তগত হওয়ার আগে পণ্য ধ্বংস হয়ে গেলে

📄 হস্তগত হওয়ার আগে পণ্য ধ্বংস হয়ে গেলে


১. বিক্রীত পণ্য যদি ক্রেতার কর্ম দোষে পুরোপুরিভাবে বা আংশিকভাবে হস্তগত করার আগে ধ্বংস হয়ে যায়, তাহলে বিক্রয় বাতিল হবে না, বরং বহাল থাকবে, এবং ক্রেতা পূর্ণ মূল্য পরিশোধ করতে বাধ্য হবে। কেননা পণ্যটি ধ্বংস হওয়ার জন্য সে-ই দায়ী।
২. আর যদি তৃতীয় কোনো ব্যক্তির কর্ম দোষে ধ্বংস হয়, তাহলে ক্রেতা হয় ক্রয় বাতিল করবে, নতুবা দায়ী ব্যক্তির কাছে ক্ষতিপুরণ দাবি করবে।
৩. যদি পণ্যটি ক্রেতার দখলে যাওয়ার আগে বিক্রেতার দোষে, বা বিক্রীতের দোষে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আংশিক বা সামগ্রিকভাবে নষ্ট হয়, তবে বিক্রয় বাতিল হবে।
৪. বিক্রেতার দোষে যখন বিক্রীত পণ্যের অংশ বিশেষ নষ্ট হয় তবে ক্রেতা নষ্ট হওয়া অংশের পরিমাণ মূল্য প্রদান থেকে অব্যাহতি পাবে। অবশিষ্ট অংশ মূল্য দিয়ে নেয়া বা না নেয়ার ব্যাপারে সে স্বাধীন।
৫. বিক্রীত পণ্যের অংশ বিশেষ যদি বিক্রীতের নিজের দোষে নষ্ট হয় তাহলে মূল্যের কোনো অংশ থেকেই ক্রেতা অব্যাহতি পাবে না। হয় সে পুরো ক্রয় বাতিল করবে, নচেৎ পুরো মূল্য দিয়ে পণ্যের অবশিষ্টাংশ গ্রহণ করবে।
৬. যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয় তাহলে যে পরিমাণ নষ্ট হয়েছে, সে পরিমাণ মূল্য থেকে ক্রেতা অব্যাহতি পাবে। অবশিষ্ট অংশ হয় বাদবাকি মূল্য দিয়ে নিয়ে নেবে, নচেৎ ক্রয় বাতিল করবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হস্তগত হওয়ার পর নিয়মিত পণ্য ধ্বংস হয়ে গেলে

📄 হস্তগত হওয়ার পর নিয়মিত পণ্য ধ্বংস হয়ে গেলে


হস্তগত হওয়ার পর বিক্রীত পণ্য ধ্বংস হয়ে গেলে: বিক্রীত পণ্য যখন ক্রেতার হস্তগত হওয়ার পর ধ্বংস হয়, তখন তা বিক্রেতার অবকাশ প্রার্থনার আওতাভুক্ত না হলে পণ্যটি ক্রেতার দায়ভুক্ত হবে এবং সে তার মূল্য দিতে বাধ্য থাকবে। আর যদি বিক্রেতার অবকাশ প্রার্থনার আওতাভুক্ত হয় তবে সে তার মূল্য বা সমপরিমাণ পণ্য ক্রেতাকে দিতে বাধ্য থাকবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 দর নিয়ন্ত্রণ

📄 দর নিয়ন্ত্রণ


দর নিয়ন্ত্রণ: দর নিয়ন্ত্রণ দ্বারা বুঝায় পণ্যমূল্য এমন সীমার মধ্যে রাখা, যাতে বিক্রেতা যুলুম না করে এবং ক্রেতা না ঠকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00