📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অগ্রিম অনুযায়ী নির্দিষ্ট পণ্য ক্রয়

📄 অগ্রিম অনুযায়ী নির্দিষ্ট পণ্য ক্রয়


অর্ডার অনুযায়ী নির্মিত পণ্য ক্রয়: ক্রেতার আদেশ মোতাবেক বানানো পণ্য ক্রয় ইসলামের আগমনের পূর্ব থেকে প্রচলিত। সমগ্র মুসলিম উম্মাহ্ একমত যে, এটা জায়েয। এক পক্ষের প্রস্তাব ও অপর পক্ষের সম্পত্তি এ ধরনের ক্রয় চুক্তির মূল উপাদান ও ভিত্তি। প্রচলিত রীতি প্রথা অনুযায়ী যে সকল পণ্য এভাবে আদেশ ও চাহিদা অনুযায়ী নির্মাণপূর্বক বিক্রয় করা হয়, তার সব কটিতেই এ চুক্তি বৈধ ও শুদ্ধ। এ ধরনের চুক্তির ফলে ক্রেতা ক্রীত পণ্যের ও বিক্রেতা বিক্রীত মূল্যের বৈধ মালেক গণ্য হবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 চুক্তির বিশুদ্ধতার শর্তাবলী

📄 চুক্তির বিশুদ্ধতার শর্তাবলী


উপরের ধাপগুলো সম্পন্ন করার পর, প্রতিটি অধ্যায়ের জন্য {chapter_list} থেকে প্রাপ্ত node_id এবং title ব্যবহার করে একটি JSON অবজেক্ট তৈরি করুন।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ফল ও শস্যাদি বিক্রয়

📄 ফল ও শস্যাদি বিক্রয়


পরিপক্কতা দৃশ্যমান হওয়ার আগে ফলমূল বিক্রয় এবং আঁটি শক্ত হওয়ার আগে শস্য বিক্রয় বৈধ নয়। কেননা এতে উক্ত ফল ও ফসল নষ্ট হওয়ার আশংকা থাকে।
১. বুখারী ও মুসলিম র. ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ্ সা. (ক্রেতা ও বিক্রেতাকে) পরিপক্কতা দৃশ্যমান না হওয়া পর্যন্ত ফল বিক্রয় করতে নিষেধ করেছেন।
২. ইমাম মুসলিম ইবনে উমর রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. না পাকা খেজুরের ছড়া সাদা না হওয়া ও নষ্ট হওয়ার সম্ভাবনা তিরোহিত না হওয়া পর্যন্ত খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন।
৩. বুখারি আনাস রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ্ সা. বলেন: তুমি কি দেখতে পাও, অন্যের দ্রব্যে তোমাদের কারো হস্তক্ষেপের কারণে যদি আল্লাহ্ ফল উৎপাদন বন্ধ করে দেন? (অর্থাৎ পরিপক্ক হওয়ার পূর্বে ফল পাড়লে অবশিষ্ট ফল পরিপক্ক না হয়েই নষ্ট হয়ে যেতে পারে।)
পরিপক্কতা দৃশ্যমান হওয়ার আগে ফল এবং দানা শক্ত হওয়ার আগে শস্য তাৎক্ষণিকভাবে কেটে নেয়ার শর্তে বিক্রয় করা হলে এবং তা দ্বারা উপকৃত হওয়া সম্ভব হলে ও একত্রিত করা না হলে বিক্রয় শুদ্ধ হবে। কেননা এমতাবস্থায় তা নষ্ট হওয়া ও তাতে বিকৃতি দেখা দেয়ার সম্ভাবনা থাকেনা। আর যদি কেটে নেয়ার শর্তে বিক্রয় করা হয় অত:পর ক্রেতা পরিপক্ক হওয়া পর্যন্ত না কাটে, তাহলে কেউ বলেন, বিক্রয় বাতিল হবে, কেউ বলেন বাতিল হবেনা, বরং এ সময়ে শস্যে যে বৃদ্ধি হয়েছে, তাতে উভয়ে অংশীদার হবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মূল মালিক বা ভূমি মালিকের নিকট বিক্রয়

📄 মূল মালিক বা ভূমি মালিকের নিকট বিক্রয়


উপরোল্লিখিত বিধি মূল মালেক ব্যতীত ও ভূমি মালেক ব্যতীত অন্য কারো নিকট বিক্রয় করা সংক্রান্ত। পরিপক্কতা দৃশ্যমান হওয়ার আগে মূল মালিকের নিকট বিক্রয় করলে বিক্রয় শুদ্ধ হবে। অনুরূপ পরিপক্কতা দৃশ্যমান হওয়ার আগে মূলসহ ফল বিক্রয় করলেও বিক্রয় শুদ্ধ হবে। একইভাবে পরিপক্কাতা দৃশ্যমান হওয়ার আগে শস্য ভূমি মালিকের নিকট বিক্রয় করলে বিক্রয় শুদ্ধ হবে। কেননা এ ক্ষেত্রে ক্রেতা তার ক্রীত পণ্য পুরোপুরিভাবে হস্তগত করেছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00