📄 পানি বিক্রয়
নদির পানি, সমুদ্রের পানি, ঝর্নার পানি ও বৃষ্টির পানি সকল মানুষের মালেকানাভুক্ত। এ সব পানিতে কারো কোনো অগ্রাধিকার নেই। এ সব পানি যতক্ষণ তার আধারে থাকবে ততক্ষণ ক্রয়-বিক্রয় চলবেনা। আবুদাউদের বর্ণনা মোতাবেক রসূলুল্লাহ্ সা. বলেন:
মুসলমানগণ তিনটি জিনিসের উপর সম্মিলিত মালেকানার অধিকারী: পানি, আগুন ও ঘাস।' ইয়াস মাযানি বর্ণনা করেন, তিনি দেখলেন একদল মানুষ পানি বিক্রয় করছে। তিনি বললেন: 'তোমরা পানি বিক্রয় করোনা। কেননা আমি রসূলুল্লাহ সা. কে পানি বিক্রয় করতে নিষেধ করতে শুনেছি।' তবে যখন কোনো ব্যক্তি পানি সংরক্ষণ করে, তখন সে তার মালেক হয়ে যায় এবং তখন তা বিক্রয় করা বৈধ হয়ে যায়। তদ্রূপ যখন কেউ নিজ মালেকানাভুক্ত যমিতে কোনো পুকুর খনন করে কিংবা ভূগর্ভ থেকে পানি উত্তোলনের জন্য কোনো যন্ত্র ব্যবহার করে, তখন তার জন্য পানি বিক্রয় করা বৈধ হয়ে যায়। কেননা রসূলুল্লাহ্ সা. যখন মদিনায় এলেন, তখন সেখানে 'রুমার কুয়া' নামে জনৈক ইহুদির একটা কুয়া ছিল। সে ঐ কুয়া থেকে জনসাধারণের নিকট পানি বিক্রয় করতো। রসূলুল্লাহ সা. তার এই পানি বিক্রয় এবং তার নিকট থেকে মুসলমানদের পানি ক্রয় বহাল রাখলেন। এটা সেদিন পর্যন্ত অব্যাহত ছিল যেদিন উসমান রা. কুয়াটি কিনে মুসলমানদের জন্য ওয়াক্ফ করে দেন। এরূপ পরিস্থিতিতে পানি বিক্রয় করা, জংগলের কাঠ কেটে মালেক হওয়ার পর তা বিক্রয় করার সাথে তুলনীয়। মালেক হওয়ার আগে জংগলের কাঠ সবার জন্য অনুমোদিত। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি তার মালেক হয়ে যায় তখন তা বিক্রয় করা বৈধ। রসূলুল্লাহ্ সা. বলেছেন: 'তোমাদের কেউ যদি একটা রশি জোগাড় করে তা দ্বারা কাঠের আঁটি বানিয়ে মানুষের নিকট বিক্রয় করে তবে সেটা ভিক্ষা করার চেয়ে ভালো। ভিক্ষুককে কেউ কিছু দিতেও পারে, নাও দিতে পারে।'
পানি বিক্রয় করার সময় সেখানে পানির পরিমাণ নির্ধারণের কোনো উপকরণ যথা মিটার থাকলে তা দিয়ে পরিমাণ নির্ণয় করা শরিয়তে বৈধ। আর যদি পরিমাপের কোনো উপকরণ না থাকে তবে সমাজে যে রীতি-প্রথা প্রচলিত আছে তা অনুসরণ করা হবে। এ হচ্ছে স্বাভাবিক অবস্থার বিধি। কোথাও অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে সেখানে পানির মালিকের উপর বিনামূল্যে পানি বিতরণ করা বাধ্যতামূলক হবে। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. বলেছেন: 'কেয়ামতের দিন তিন ব্যক্তির সাথে আল্লাহ্ কথা বলবেন না: যে ব্যক্তি নিজের উদ্বৃত্ত পানি পথিককে দিতে অস্বীকার করে, যে ব্যক্তি মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করে, আর যে ব্যক্তি শাসকের আনুগত্যের অংগীকার করার পর শাসক তাকে পারিতোষিক দিলে অংগীকার পূর্ণ করে, নচেৎ অংগীকার ভংগ করবে।'
📄 মূল্য ফেরত দিলে পণ্য ফেরত এ শর্তে বিক্রয়
নগদ অর্থের অভাব মেটাতে এ শর্তে জমি বিক্রয় করা হয় যে, যখনই ক্রেতা মূল্য ফেরত দিতে পারবে, তখনই বিক্রেতা জমি ফেরত দেবে। এ
ধরনের বিক্রয় বন্ধকের সাথে তুলনীয় এবং বন্ধকের বিধিই এখানে অনুসৃত হবে বলে অধিকাংশ ফকিহ মনে করেন।
📄 অগ্রিম অনুযায়ী নির্দিষ্ট পণ্য ক্রয়
অর্ডার অনুযায়ী নির্মিত পণ্য ক্রয়: ক্রেতার আদেশ মোতাবেক বানানো পণ্য ক্রয় ইসলামের আগমনের পূর্ব থেকে প্রচলিত। সমগ্র মুসলিম উম্মাহ্ একমত যে, এটা জায়েয। এক পক্ষের প্রস্তাব ও অপর পক্ষের সম্পত্তি এ ধরনের ক্রয় চুক্তির মূল উপাদান ও ভিত্তি। প্রচলিত রীতি প্রথা অনুযায়ী যে সকল পণ্য এভাবে আদেশ ও চাহিদা অনুযায়ী নির্মাণপূর্বক বিক্রয় করা হয়, তার সব কটিতেই এ চুক্তি বৈধ ও শুদ্ধ। এ ধরনের চুক্তির ফলে ক্রেতা ক্রীত পণ্যের ও বিক্রেতা বিক্রীত মূল্যের বৈধ মালেক গণ্য হবে।
📄 চুক্তির বিশুদ্ধতার শর্তাবলী
উপরের ধাপগুলো সম্পন্ন করার পর, প্রতিটি অধ্যায়ের জন্য {chapter_list} থেকে প্রাপ্ত node_id এবং title ব্যবহার করে একটি JSON অবজেক্ট তৈরি করুন।