📘 ফিকাহুস সুন্নাহ > 📄 গুপ্তন ও ঘাপ সঠিক করা

📄 গুপ্তন ও ঘাপ সঠিক করা


ওজন ও মাপ সঠিক করা: আল্লাহ মাপ ও ওজন পূর্ণ করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন: وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ. 'তোমরা ন্যায়সংগতভাবে মাপো ও ওজন কর।' (সূরা আনআম: আয়াত ১৫২) وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاه : 'তোমরা মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দিবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে, এটাই উত্তম ও পরিণামে উৎকৃষ্ট।' (সূরা বনী ইসরাঈল: আয়াত ৩৫) আল্লাহ্ তায়ালা আরো বলেন: وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَّا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَلَمِينَ 'মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে মহা দিবসে, যেদিন সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে।' (সূরা ৮৩ মুতাফ্লিকীন: আয়াত ১-৬)

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 নীচিপাত্রায় ওজনে বেশি মাপা মুস্তাহাব

📄 নীচিপাত্রায় ওজনে বেশি মাপা মুস্তাহাব


দাঁড়িপাল্লার ওজনে বেশি মাপা মুস্তাহাব: সুয়াইদ ইবনে কায়েস রা. বলেন: আমি ও মাখরাফা আল আবদী 'হাজর' থেকে কিছু বস্ত্র নিয়ে মক্কায় এলাম। তখন রসূলুল্লাহ্ সা. হেঁটে আমাদের নিকট এলেন এবং পাজামার ব্যাপারে আমাদের সাথে দর কষাকষি করলেন। অত:পর আমরা সেটি তাঁর নিকট
বিক্রয় করলাম। সেখানে এক ব্যক্তি পারিশ্রমিকের বিনিময়ে দাঁড়িপাল্লা দিয়ে ওজন করছিল। রাসূলুল্লাহ্ সা. তাকে বললেন: 'ওজন কর এবং বেশি মাপ।' (তিরমিযি, নাসায়ি ও ইবনে মাজা, তিরমিযির মতে এটি হাসান ও সহিহ হাদিস)।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ক্রয়-বিক্রয়ে সদাসত্যতা

📄 ক্রয়-বিক্রয়ে সদাসত্যতা


ক্রয়-বিক্রয়ে সদাশয়তা: ইমাম বুখারি ও তিরমিযি জাবির রা. থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: 'আল্লাহ সে ব্যক্তিকে কবুল করুন, যে ক্রয়-বিক্রয় ও নিজের প্রাপ্য দাবি করার সময় সদাশয়তা প্রদর্শন করে।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 প্রতারণাপূর্ণ বিক্রয়

📄 প্রতারণাপূর্ণ বিক্রয়


প্রতারণাপূর্ণ বিক্রয়: প্রতারণাপূর্ণ বিক্রয় বলতে এমন যে কোনো বিক্রয়কে বুঝায়, যাতে কোনো অজ্ঞতা, ঝুঁকি অথবা কোনো ধরনের জুয়া নিশ্চিত থাকে। ইমাম নববী বলেছেন: প্রতারণাপূর্ণ বিক্রয় নিষিদ্ধ করা শরিয়তের অন্যতম মূলনীতি। এর আওতায় বহুসংখ্যক বিধি রয়েছে। তবে দুটো জিনিস প্রতারণাপূর্ণ বিক্রয়ের আওতা বহির্ভূত:
প্রথমত যা বিক্রীত পণ্যের অন্তর্ভুক্ত থাকে এবং তা আলাদা করলে পণ্যের বিক্রয় শুদ্ধ হয়না, যেমন ভবনের সাথে ভবনের ভিত্তি বিক্রয় এবং জন্তু বিক্রয়ের সাথে তার ওলানের দুধ বিক্রয়।
দ্বিতীয়ত যা সাধারণত ধর্তব্য মনে করা হয় না এবং উপেক্ষা করা হয়। কারণ হয় তা অতি ক্ষুদ্র ও নগণ্য, নতুবা তা মূল পণ্য থেকে পৃথক করে বাছাই করা বা নির্দিষ্ট করা কষ্টকর। যেমন নির্দিষ্ট ফি দিয়ে গণ শৌচাগারে প্রবেশ করা, যদিও সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিমাণ সময় ও পানি ব্যয় করে (এ ক্ষেত্রে ব্যয়িত সময় ও পানির পরিমাণ ভেদে ফিতে কমবেশি করা সম্ভব নয়।) অনুরূপ সংরক্ষিত খাবার ও তুলা মিশ্রিত জুব্বা বিক্রয়। যে সকল ক্ষেত্রে প্রতারণা সংঘটিত হয়, শরিয়ত তার কিছু বিবরণ দিয়েছে। জাহেলি যুগের কয়েকটি রীতি এখানে উল্লেখ করা হলো:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00