📘 ফিকাহুস সুন্নাহ > 📄 উপার্জনের বিক্রয়

📄 উপার্জনের বিক্রয়


উপায়হীনের বিক্রয়: মানুষ কখনো কখনো ঋণ পরিশোধ করা অথবা কোনো আর্থিক প্রয়োজনে হাতে যা কিছু আছে তা ন্যায্য মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রয় করে দিতে বাধ্য হয়। এ ধরনের বিক্রয় জায়েয আছে, তবে মাকরূহ, কিন্তু বাতিল করা হবে না। এরূপ ক্ষেত্রে শরিয়তের বিধান হলো, বিপাকে পড়া ব্যক্তিকে সাহায্য করা ও ঋণ দেয়া, যাতে আপতিত সংকট থেকে মুক্তি পায়। আবু দাউদে বর্ণিত আছে, বনু তামীমের জনৈক প্রবীণ ব্যক্তি (নাম অজ্ঞাত) বলেছেন: আলি ইবনে আবু তালেব রা. আমাদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন: অচিরেই মানুষের উপর একটা মর্মান্তিক যুগ আসবে, যখন ধনী লোকেরা তাদের হাতে যে সম্পদ আছে তা নিয়ে কৃপণতা করবে, অথচ তাদেরকে তা করতে বলা হয়নি। আল্লাহ্ বলেছেন: 'তোমরা নিজেদের মধ্যে সদাশয়তার কথা ভুলে যাবে না।' (সূরা ২ বাকারা: আয়াত ২৩৭) সংকটাপন্ন লোকদের জিনিসপত্র ক্রয় করা হয়। অথচ রসূলুল্লাহ সা. উপায়হীন ব্যক্তির জিনিসপত্র বিক্রয়, ধোঁকা দিয়ে বিক্রয় ও অপরিপক্ক শস্য বিক্রয় করতে নিষেধ করেছেন।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অত্যাচারের ভয়ে বিক্রয়

📄 অত্যাচারের ভয়ে বিক্রয়


কোনো অত্যাচারী তার সম্পত্তি গ্রাস করতে পারে এই ভয়ে কোনো ব্যক্তি তা বিক্রয় করে এবং বিক্রয়ের সকল শর্ত পূরণ করত চুক্তি সম্পাদন করলে, এ বিক্রয় শুদ্ধ হবেনা। কেননা ক্রেতা ও বিক্রেতা প্রকৃত পক্ষে ক্রয় ও বিক্রয় কামনা করেনি এবং তারা ভান করেছে মাত্র। ইমাম আবু হানিফা ও ইমাম শাফেয়ির মতে সকল শর্ত পুরণ হওয়ায় বিক্রয় শুদ্ধ হয়েছে। ইবনে কুদামা বলেন, এ বিক্রয় অবৈধ।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 নির্দিষ্ট অংশ বাদে পণ্য বিক্রয়

📄 নির্দিষ্ট অংশ বাদে পণ্য বিক্রয়


কেউ যদি পণ্যের অংশ বিশেষ বাদ দিয়ে বিক্রয় করে, যেমন একটা গাছ বাদ দিয়ে অন্য সব গাছ, একটা ঘর বাদ দিয়ে সমগ্র বাড়ি কিংবা একটা অংশ বাদ দিয়ে সমস্ত জমি বিক্রয় করে, তবে বিক্রয় বৈধ। তবে অবশ্যই বাদ দেয়া অংশ চিহ্নিত ও নির্দিষ্ট হওয়া চাই। জাবির রা. সূত্রে বর্ণিত; যৌথ মালেকানার যমি ও যৌথ মালেকানার গাছের ফল বিক্রয় ও একাংশ বাদে কোনো সম্পত্তি বিক্রয় করতে হলে অংশ চিহ্নিত না করে বিক্রয় করতে আল্লাহ্র রসূল নিষেধ করেছেন।' একাংশ বাদ রেখে বিক্রয় করলে এবং সে অংশ অজানা থাকলে বিক্রয় বৈধ হবেনা। কেননা এতে অস্বচ্ছতা ও ধোঁকার সম্ভাবনা থাকে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 গুপ্তন ও ঘাপ সঠিক করা

📄 গুপ্তন ও ঘাপ সঠিক করা


ওজন ও মাপ সঠিক করা: আল্লাহ মাপ ও ওজন পূর্ণ করার আদেশ দিয়েছেন। তিনি বলেছেন: وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ. 'তোমরা ন্যায়সংগতভাবে মাপো ও ওজন কর।' (সূরা আনআম: আয়াত ১৫২) وَأَوْفُوا الْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيمِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلاه : 'তোমরা মেপে দেয়ার সময় পূর্ণ মাপে দিবে এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে, এটাই উত্তম ও পরিণামে উৎকৃষ্ট।' (সূরা বনী ইসরাঈল: আয়াত ৩৫) আল্লাহ্ তায়ালা আরো বলেন: وَيْلٌ لِلْمُطَفِّفِينَ الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ أَلَّا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَلَمِينَ 'মন্দ পরিণাম তাদের জন্য, যারা মাপে কম দেয়, যারা লোকের নিকট থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়। তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে মহা দিবসে, যেদিন সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সামনে দাঁড়াবে।' (সূরা ৮৩ মুতাফ্লিকীন: আয়াত ১-৬)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00