📘 ফিকাহুস সুন্নাহ > 📄 আল্লাহ ব্যতিত অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ

📄 আল্লাহ ব্যতিত অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ


আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা হারাম। যেমন কোনো নবী, ফেরেশতা, অথবা অন্য কোনো মানুষের নামে শপথ করা। ইবনে উমর রা. থেকে বুখারি ও মুসলিম বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. বলেছেন: "যে ব্যক্তি কসম খাবে, সে যেন আল্লাহ ছাড়া আর কারো নামে কসম না খায়।" অন্য এক বর্ণনায় রয়েছে: "যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, সে কুফরি করলো বা শরিক করলো।" আবু দাউদ ও তিরমিযি বর্ণনা করেন: ইবনে উমর রা. তার পিতা উমর রা. থেকে বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. বললেন: "যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, সে শিরক করে।" এ বিষয়ে ইমাম শওকানি বলেছেন: এ সংক্রান্ত হাদিসগুলো বিভিন্ন ভাষায় বর্ণিত হয়েছে এবং এগুলো সর্বসম্মতভাবে অকাট্য প্রমাণ করে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা নিষিদ্ধ। এতে কোনো বিতর্কের অবকাশ নেই।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 যার নামে শপথ করা হয় তার প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্য না থাকলে

📄 যার নামে শপথ করা হয় তার প্রতি ভক্তি প্রদর্শনের উদ্দেশ্য না থাকলে


আল্লাহর সৃষ্টির নামে শপথ করা নিষিদ্ধ, চাই তা সম্মানিত সৃষ্টি হোক, যেমন নবী ও ফেরেশতা, অথবা অ-সম্মানিত সৃষ্টি হোক। তবে যদি শপথকারী আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করার সময় তার প্রতি ভক্তি বা শ্রদ্ধার উদ্দেশ্য পোষণ না করে, যেমন কাবা ঘরের নামে শপথ করা বা আমানতের নামে শপথ করা, তখন হারাম হবেনা। এ সম্পর্কে আহমদ ও আবু দাউদ ইবনে উমর থেকে বর্ণনা করেন, রসূলুল্লাহ সা. বলেছেন: "যে ব্যক্তি কসম খাবে, সে যেন আল্লাহ ছাড়া আর কারো নামে কসম না খায়। কুরাইশরা তাদের পিতাদের নামে শপথ করতো। তখন রসূলুল্লাহ সা. বললেন: তোমাদের পিতাদের নামে শপথ করো না।" আর কুরাইশরা "আমানতের" নামে শপথ করতো। রসূলুল্লাহ সা. বললেন: "আমানতের নামে শপথ করো না।" অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে, সে যদি মনে করে, যার নামে সে শপথ করছে, তারও ইবাদত করা জায়েয, তাহলে তার উপর শিরকের গুনাহ বর্তাবে। আর যদি এমন মনে না করে, তবে গুনাহ হবেনা। কেবল হারাম কাজ করবে। এই ব্যাখ্যার মাধ্যমে সমস্ত হাদিসের মধ্যে সমন্বয় সাধন করা যায়।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 সৃষ্টির নামে শপথ করা

📄 সৃষ্টির নামে শপথ করা


ফকিহগণ একমত, সৃষ্টিজীবের নামে শপথ করলে সে শপথ কাফফারার যোগ্য হবে না। কেননা রসূলুল্লাহ সা. বলেছেন: "যে ব্যক্তি কসম খাবে সে যেন আল্লাহ ছাড়া আর কারো নামে কসম না খায়।" অন্য রেওয়ায়াতে আছে: "যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায়, সে শিরক করে।" এতে কোনো কাফফারা নেই। এটা ইমাম মালেকের অভিমত। অন্যান্যদের মতে, এতেও কাফফারা রয়েছে। তবে প্রথম মতটাই সঠিক।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 শপথের শর্ত ও উপাদান

📄 শপথের শর্ত ও উপাদান


শপথের কিছু সুনির্দিষ্ট শর্ত আছে। শপথকৃত কাজটা ভালো বা বৈধ হওয়া, গুনাহর কাজ বা হারাম না হওয়া জরুরি। শপথকারীকে শপথ করার সময় সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক ও স্বাধীন ক্ষমতার অধিকারী হওয়া জরুরি। তাকে শপথের উপর অটল থাকা ও তার প্রতি দায়বদ্ধ থাকা জরুরি। শপথের কাফফারা সম্পর্কিত আলোচনায় বিশদ বিবরণ আসবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00