📄 Bio Chemistry
Carbohydrate+Protein+Fat+Vitamin+Mineral salt+Water=Milk শর্করা+স্নেহপদার্থ+চর্বি+ভিটামিন+খনিজলবণ+পানি=দুধ।
প্রাণী দেহের অভ্যন্তরে দুই বা ততোধিক উপাদানের রাসায়নিক বিক্রিয়ায় যে সুস্বাদু পুষ্টিকর পানীয় উৎপন্ন হয় তার নাম দুধ (Milk)। স্তন্যপায়ী প্রাণী যেমন গাভী, বাচ্চা প্রসব করার পর যে দুধ দেয় তা কিভাবে উৎপন্ন হয়? বায়োকেমিস্টরা পরীক্ষা চালিয়ে দেখলেন যে, গাভীর ডাইজেস্টিভ খাদ্যের (Intestinal refuse) সার নির্যাস এবং রক্তের সাথে মিশে রাসায়নিক বিক্রিয়ায় দুধ উৎপন্ন করে। তবে গাভীর স্তনে এক ধরনের Cell আছে যার নাম Alveolar cells of mammary glands। ম্যামারি গ্ল্যান্ডের এ Cell গুলো দুধ উৎপাদনে প্রভাবকের ভূমিকা পালন করে। পুরুষ প্রাণীর মধ্যে উক্ত কোষগুলো থাকে না বলেই দুধ উৎপন্ন হয় না। খাদ্য ডাইজেস্ট হওয়ার পর এর সার অংশ কোষের ভেতরে গিয়ে জড়ো হয়। শ্বাসের সঙ্গে যে অক্সিজেন শরীরে প্রবেশ করে তাও কোষে গিয়ে পৌঁছে। অক্সিজেন খাদ্যের সার অংশ দহন করে তৈরি করে শক্তি। এ শক্তি মাপার একক হল ক্যালরি (Calorie)। ১ গ্রাম কার্বোহাইড্রেট দহন করে ৪ ক্যালরি শক্তি পাওয়া যায়। এভাবে ১ গ্রাম প্রোটিন দহন করে ৪ ক্যালরি এবং ১ গ্রাম ফ্যাট দহন করে ৯ ক্যালরি শক্তি পাওয়া যায়। খাবারের মধ্যে আমরা কার্বোহাইড্রেট পাই ভাত, রুটি, আলু জাতীয় খাবার থেকে। মাছ, মাংস, ডিম, ডাল- এরা হচ্ছে প্রোটিনের যোগানদার। ফ্যাট আসে ঘি, তেল, মাখন থেকে। নানা শাক-সবজি, টাটকা ফল, ডিম, মাছের তেল-- এসব থেকে পাই ভিটামিন। কিন্তু এসব খাদ্য উপাদান এক সাথে দুধের মধ্যে ধরা আছে।
মহা বিস্ময়কর গ্রন্থ আল কোরআন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে দুধ উৎপাদন প্রক্রিয়াটি সরাসরি ব্যক্ত করেছে ৭ম শতাব্দীতে।
وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهِ مِنْ بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِلشَّرِبِينَ.
Verily in the cattle, there is a lesson for you, from refuse and blood in their bellies, We produce milk pure and pleasant for those who drink it.
প্রকৃতপক্ষে (স্তন্যপায়ী) পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় আছে, তাদের ডাইজেস্টিভ খাদ্য এবং রক্তের বিক্রিয়া দ্বারা আমরা দুধ তৈরী করি, যা পানকারীর জন্য খুবই সুস্বাদু। (নাহল-৬৬)
وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ.
And in the cattle, there is a lesson for you, with in their bellies we produce (milk) for you to drink.
আর স্তন্যপায়ী পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষনীয় বিষয় আছে। তাদের পাকস্থলীতে আমরা দুধ তৈরী করি, যা তোমরা পান কর (পুষ্টির জন্য)। (মু'মিনুন-২১)
পশ্চিমা বিজ্ঞানীরা এখন বিশ্ব ব্যাপী প্রচার করছে যে, "মায়ের দুধের বিকল্প কিছুই নেই।" বাজারের কৃত্রিম দুধ পান করার দরুন শিশুরা স্বাভাবিকভাবে প্রবল মানসিক শক্তির অধিকারী হয়না। পক্ষান্তরে পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে, যে সব মা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছে তারা সবাই শিশুকে স্তন দান করা থেকে বিরত ছিল। কারণ এসব মা মনে করতো শিশুকে স্তন দান করলে তাদের স্বাস্থ্যহানি ঘটবে কিংবা স্বাস্থ্যের সৌন্দর্য নষ্ট হবে। কিন্তু শিশু ভূমিষ্ট হওয়ার সাথে সাথে মাতৃস্তনে দুধ প্রবাহিত হয়। যা শিশু চুষে নিলে মাতৃদেহ ভারসাম্য অবস্থা লাভ করে। দুধ উৎপাদনে Alveolar কোষগুলো সক্রিয় থাকে এবং mammary gland সমূহে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না।
মাতৃ দুগ্ধে ভিটামিন A, ভিটামিন B অতি মাত্রায় পাওয়া যায়। ৮৯% পানি, ৩.৫% প্রোটিন, ৩৬% ফ্যাট, ৪.৭% কার্বোহাইড্রেট, এবং ০.১২% ক্যালসিয়াম দুধের মধ্যে ধরা আছে। দুধ স্নায়ুকোষ এবং মেমোরী কোষ সমূহকে পরিপুষ্ট করে। ফলে প্রতিভার বিকাশ ত্বরান্বিত হয়।
শিশু মাতৃদুগ্ধ পান করে থর থর করে বেড়ে ওঠে। আর কোন খাবারের প্রয়োজন হয়না। তার কারণ কি? মানুষ বেঁচে থাকার জন্য যে খাদ্য গ্রহণ করে বিজ্ঞানীরা তাকে ছয় ভাগে ভাগ করেছেন। শর্করা (Carbohydrate), স্নেহ পদার্থ (প্রোটিন), চর্বি (ফ্যাট), ভিটামিন, খনিজ লবণ এবং পানি। দুধ এমন একটি পানীয় যার মধ্যে উক্ত ছয় প্রকার খাদ্য-ই রয়েছে। সে জন্য দুধকে সুষম খাদ্য (Balanced food) বলা হয়।
📄 মাদক দ্রব্যের ব্লু রিএ্যাকশান
মাদক দ্রব্যের ব্লু-রিঅ্যাকশান
CH3-CH3 + H2O = CH3-CH2OH
(ইথেন) (পানি) (ইথাইল অ্যালকোহল)
"মদ" শব্দটি সর্বসাধারণের কাছে অতি পরিচিত একটি নাম। রসায়ন বিজ্ঞানে এটাকে অ্যালকোহল (Alcohol) বলা হয়। মদ হিসেবে মানুষ যা পান করে তাকে ইথাইল অ্যালকোহল বলে। এর রাসায়নিক সংকেত CH3-CH2OH. মানুষ যখন অ্যালকোহল (মদ) পান করে কিংবা অন্যান্য মাদক দ্রব্য যেমন হিরোইন, কোকেন, কোরেক্স ইত্যাদি সেবন করে তখন কোটি কোটি পরমাণু রক্তে প্রবেশ করে। পরমাণু ও রক্ত কণিকার মধ্যে রাসায়নিক বিক্রিয়ার পর তা স্নায়ু তন্তুর মাধ্যমে (nerve system) মস্তিষ্কে গিয়ে পৌঁছে। এরপর মস্তিষ্কের কোষসমূহের বিশৃঙ্খল প্রতিক্রিয়া শুরু হয় এবং মানসিক গঠনকে এলোমেলো করে দেয়। এরপর মাদক দ্রব্য সেবনকারী ব্যক্তির মধ্যে মনোযোগ, মনোনিবেশ, স্মরণশক্তি, যুক্তিশক্তি, সকল ক্ষেত্রে সমান বিবেচনা ক্ষমতা ইত্যাদি লোপ পায় এবং সময় জ্ঞানের ক্ষেত্রে বিশৃঙ্খলা ঘটে। অনুভূতি ও প্রতি অনুভূতির মধ্যকার সমতায়ও গরমিল ঘটে। আত্মসংযম ও আত্মসমালোচনার শক্তিও বিকৃত হয়। তখন সে অস্বাভাবিকভাবে নিজের মধ্যে অহমিকা ও অহংকার বোধ বড় করে দেখে।
এরূপ ঘটনার জটিলতা ও মানসিক আচরণ পর্যবেক্ষণ করে মাদক আসক্তির গঠন প্রণালী উপলব্ধি করার জন্য বিজ্ঞানীরা অবিরাম চেষ্টা চালাচ্ছেন। কেন মাদক দ্রব্যের এতই শক্তি রয়েছে মানুষ এর প্রতি আসক্ত হয়ে পড়ে? কেন অ্যালকোহল গ্রহণ করলে কিছুক্ষণের জন্য মনে ফূর্তি সৃষ্টি হয়? আর কেনই বা মাদক আসক্তি থেকে বিচ্ছিন্ন হওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে?
এর জবাবে আধুনিক বিজ্ঞানীরা বলেছেন, মস্তিষ্কে এমন একটি স্নায়ু তন্তুর স্তর রয়েছে যাকে উত্তেজিত করার মত প্রবল যোগ্যতা অ্যালকোহল তথা নেশা দ্রব্যের মধ্যে আছে। এ স্নায়ু তন্তুটির নাম হচ্ছে "ডোপামিন"।
বস্তুত মাদক দ্রব্য গ্রহণ করার পর ডোপামিন উত্তেজিত হয়ে অন্যান্য স্নায়ু তন্তুকে সংকেত প্রেরণ করে। ফলে স্নায়ুবিক ব্লু-রিঅ্যাকশান দ্বারা কিছুক্ষণের জন্য স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মত আবেগের তীব্র আকর্ষণ সৃষ্টি হয়। তবে এটি স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় মাত্র। আর একাধারে ৭-১০ দিন অ্যালকোহল ও অন্যান্য মাদকদ্রব্য গ্রহণ করলে ডোপামিন গোটা নার্ভ সিস্টেমের উপর প্রভাব বিস্তার করে এবং স্থায়ী আসক্তি সৃষ্টি করে দেয়। যা থেকে বিচ্ছিন্ন হওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে।
অ্যালকোহল পানকারীদের খারাপ পরিণতি সম্পর্কে আল-কোরআন পরিষ্কার ধারণা পেশ করেছে যা বর্তমান আধুনিক বিজ্ঞানীরা মেনে নিয়েছেন,
يَسْتَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا أَثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإَثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا
(O Mohammad-s:) They ask you about alcoholic drink and gambling, say, in both is a great sin and some utility for men, but the sin of them is greater than their benefit.
হে! মুহাম্মদ (সঃ), আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি জবাব দিন, উভয় বিষয়ে মহাপাপ নিহিত আছে। আর ন্যূনতম উপকারীতাও রয়েছে, তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ সর্বাধিক প্রবল। (বাকারা-২১৯)
আরবী "খামর" শব্দের অর্থই হচ্ছে মস্তিষ্কের সুশৃঙ্খল কর্মকান্ড ভেঙ্গে দিয়ে মত্ততা সৃষ্টি করার উপাদান, যার নাম অ্যালকোহল বা মাদকদ্রব্য এমনকি নেশা সৃষ্টি করে এমন দ্রব্য সামগ্রীও 'খমর' শব্দের অন্তর্ভুক্ত। যেমন হেরোইন, কোকেন, কোরেক্স ইত্যাদি।
মহানবী মুহাম্মদ (সঃ) বলেছেন, সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত, "সকল নেশা দ্রব্যই হচ্ছে মদ, আর সকল প্রকার মাদক দ্রব্য সম্পূর্ণ হারাম।"
অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় বেশ কিছুকাল পর। তখন তাদের হাত পা কাঁপে। কণ্ঠস্বর বিকৃত হয়ে যায়। স্বাভাবিকের চেয়ে বেশী কথা বলে। চেহারায় ধূসর মলিন চাপ পড়ে। অবশেষে অ্যালকোহল পাকস্থলী কিংবা লিভারে ক্যান্সার সৃষ্টি করে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যদি ডোপামিন তন্তুতে কম্পন সৃষ্টি হয় তাহলে পারকিনসন রোগের পঙ্গুত্ব এসে যাবেই।
আলোচ্য আয়াতে অ্যালকোহলের যে সামান্য উপকারীতার কথা বলা হয়েছে তা হচ্ছে ইনজেকশন পুশিং করার সময় ত্বকে অ্যালকোহলের প্রলেপ দিয়ে ম্যাসেজ করা হয় আরামের জন্য। হাসপাতালে বিভিন্ন অপারেশনের সময় অ্যালকোহল ব্যবহৃত হয়। কেমিক্যাল এবং বায়োকেমিক্যাল দ্রব্য প্রিজার্ভ করার জন্য অ্যালকোহল ব্যবহার করা হয়।
পরিশোধিত পানিতে (distilled water) ৭০% অ্যালকোহল থাকে। তাই এ পানি ইনজেকশন দেয়ার কাজে, রক্ত নেয়ার সময়, অস্ত্রপাচারের সময় এবং শল্য চিকিৎসকদের হাত ধৌত করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পরিশোধিত পানি একটি উন্নতমানের রোগ প্রতিষেধক।
আয়োডিন টিংচারের মত অ্যালকোহল টিংচার (Tincture) রোগ প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। এটি অস্ত্রোপচারের আগে চামড়া পরিষ্কার করার কাজেও লাগে।
রাসায়নিক পদার্থ নির্গত করার কাজে, অ্যালকোহল ব্যবহৃত হয়ে থাকে। কারণ রাসায়নিক পদার্থ অ্যালকোহলের মধ্যে সহজে দ্রবীভূত হয়। এটা কিছু সুগন্ধি দ্রব্যের দ্রবণ হিসেবেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
আলোচ্য আয়াতে যে জুয়া খেলার (Gambling) কথা বলা হয়েছে তাও মদ্যপানের মত অভ্যাস সৃষ্টিকারী একটি সামাজিক অপরাধ এবং মানসিক ব্যাধি। কারণ জুয়া খেলা মনের মধ্যে একটি অদম্য আবেদন যোগায় যার ফলে কেউ আর্থিক ক্ষতি বরণ করেও জুয়া খেলায় প্রবৃত্ত হয়। নেশা ছুটে গেলে মাদক দ্রব্য সেবনকারী যেভাবে লজ্জিত হয় ঠিক সেভাবে একজন জুয়াড়িও তার জুয়া খেলার নেশা কেটে যাওয়ার পর লজ্জাবোধ করে।
বহু স্বচ্ছল ও সম্পদশালী জুয়াড়ি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে নিঃস্ব হয়ে পড়ে এবং তাদের পরিবারবর্গকে চরম দারিদ্র্যতার পথে ঠেলে দেয়। আর্থিক অনটনের সম্মুখীন হলে একজন জুয়াড়ির পারিবারিক জীবন অসুখী হয়ে পড়ে। এমনকি এক পর্যায়ে তার সংসার ভেঙ্গেও যেতে পারে। নিজ অর্থের যোগানে ঘাটতি দেখা দিলে জুয়াড়ি অন্যের অর্থ আত্মসাৎ করে কিংবা চুরি করার পথে নামে। এছাড়া সে অন্যকে প্রবঞ্চিত করে কিংবা বিভিন্ন ধরনের অপরাধ ঘটিয়ে জুয়া খেলার অর্থ সংগ্রহ করতে প্রবৃত্ত হয়।
পরিশ্রম, জ্ঞান ও যোগ্যতা ব্যতিরেকে শুধুমাত্র সুযোগের বলে যদি জুয়াড়ি অগাধ অর্থের অধিকারী হয় তবে তা ঐসব মানুষের সামনে একটি খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে যারা সমাজে কঠোর পরিশ্রমের মাধ্যমে হালাল রুজি-রোজগারের ব্যবস্থা করে। লটারির মাধ্যমে অর্থ প্রাপ্তি ঠিক যেন বহু লোকের নিকট থেকে সূক্ষ্ম পন্থায় অর্থ চুরি করে নেয়ার শামিল।
বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে আর্থিক সাহায্য দানের উদ্দেশ্যে আমাদের দেশে সরকার পরিচালিত যেসব লটারি চালু করা হয় সেই সব লটারির দ্বারা মানুষের মধ্যে দানশীলতার বৃত্তি বলিষ্ঠ হয়ে ওঠে না। বরং এসব লটারির মাধ্যমে মানুষের মনের মধ্যে বিনা পরিশ্রমে অর্থ লাভের লালসা বেড়ে ওঠে। উপরন্তু, জুয়া (Gambling) এমন একটি গর্হিত প্রবঞ্চনামূলক কাজ যা সামাজিক শান্তি, সন্ধি, সহনশীলতা এবং ভ্রাতৃত্ববোধ নষ্ট করে দিয়ে চরম বিপর্যয় প্রতিষ্ঠা করে।
আসলে মাদক আসক্তি এবং জুয়া হচ্ছে চারিত্রিক ব্যর্থতার উন্মত্ত প্রকাশ। চরিত্রে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠে তিনটি বৈশিষ্ট্যের আলোকে। (১) কোরআন-সুন্নাহর জ্ঞান অর্জন। (২) নিবিড় ধৈর্যধারণ। (৩) আত্মসংযম অবলম্বন। চারিত্রিক সৌন্দর্য বিকাশের জন্য আল কোরআন বহু কনসেপ্ট পেশ করেছে যা একটি সামঞ্জস্যপূর্ণ ভারসাম্যমূলক জীবন গঠনে অত্যন্ত সহায়ক।
📄 এইট্স
এইডস (AIDS)
AIDS শব্দটির পুরো নাম Acquired immune deficiency syndrome। এ রোগের একটি সংজ্ঞা দিয়েছে CDC (Center for Disease Control, Atlanta) এবং সংজ্ঞাটি WHO (World Health Organization) অনুমোদন করেছে,
"A reliably diagnosed disease that is at least moderately indicative of an underlying cellular immune deficiency but which has had no known underlying cause of the cellular immune deficiency nor any other cause of reduced resistance reported to be associated with that disease" (অর্থাৎ এইডস নিশ্চিতভাবে প্রমাণিত একটি কোষীয় রোগ, যা রোগমুক্তির অসম্ভবতার ইঙ্গিত দেয়। কিন্তু এ রোগের জটিলতার কারণ কী তা সঠিকভাবে জানা যায়নি। এ রোগের দরুন দেহের প্রতিরোধ ক্ষমতা কেন হ্রাস পায় তাও নির্ণিত হয়নি)
এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে যে, এইডস একটি ভাইরাসঘটিত রোগ। ভাইরাস হচ্ছে রোগ ঘটাতে সক্ষম এক প্রকার ক্ষুদ্রজীব (organism)। এরা ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষুদ্র এবং সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায় না। ভাইরাস শুধু কোনো প্রাণীর জীবন্ত কোষে বংশ বিস্তার করতে পারে। একবার কোষের ভেতরে ঢুকতে পারলে সে কোষটিকে মেরে ফেলে অথবা নিষ্ক্রিয়ভাবে সেখানে লুকিয়ে থাকে বেশ কিছুদিন। পরবর্তীতে নিজের সুবিধামতো সময়ে যখন সংশ্লিষ্ট দেহের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে তখন তাকে আক্রমণ করে।
১৯৮১ সালে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে এইডস রোগ ধরা পড়ে। ডাঃ Mc Gottlieb সমকামী (homosexual) কিছু রোগীর দেহে কতগুলি জটিল লক্ষণ পর্যবেক্ষণ করেন। ১৯৭৯ সালেও এ ধরনের কিছু রোগী তার হাতে পড়েছিল এবং খুব দ্রুত তাদের মৃত্যু হয়েছিল। এরপর ব্যাপক পরীক্ষার মাধ্যমে এ রোগ নির্ণয় করা সক্ষম হয়। ১৯৭০ সালে আফ্রিকার ক্যারিবিয়ান অঞ্চলে এ রোগে বহুসংখ্যক লোক মারা যায়। তখন অজ্ঞাত রোগের কারণে মানুষ মারা যাচ্ছে মর্মে খবর প্রকাশিত হয়েছিল। তারপর থেকেই চিকিৎসাবিজ্ঞানীরা এ রোগের পরিচয় জানার জন্য গবেষণা শুরু করেন।
এইডস রোগ সৃষ্টি করে যে ভাইরাস তার নাম HIV (Human Immunodeficiency Virus)। এ ভাইরাসটি মানবদেহের প্রতিরোধ ব্যবস্থার টি-হেলপার (T-Helper) কোষে প্রবেশ করে এবং তার ভেতরের জেনেটিক পদার্থকে স্থায়ীভাবে ধ্বংস করে ফেলে।
দেহের সকল জৈব তরলের মধ্যে T-Helper কোষ আছে। রক্ত, Sperm, Ovum ইত্যাদির মধ্যে এর ঘনত্ব বেশি। HIV ভাইরাস যার শরীরে আছে সে এর বাহক কিন্তু সে জানে না যে তার HIV রয়েছে। কারণ তার দেহে রোগটির কোনো লক্ষণ দেখা যাবে না। এভাবে বহু বছর ধরে কেউ নিজের অজান্তেই HIV বহন করতে পারে। অবশেষে যখন ভাইরাসটি তার দেহের প্রতিরোধ ক্ষমতা অনেকখানি ধ্বংস করে দেয়। তখন সে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার তখন বলেন, রোগী এইডস রোগে আক্রান্ত।
এইডস রোগ কীভাবে হয় তার কয়েকটি কারণ চিকিৎসাবিজ্ঞানীরা উল্লেখ করেছেন,
১। সমকামী ও বহুকামী পুরুষ (Homosexual and Multisexual men):
রোগীর মধ্যে ৯০-৯৫% লোকই পুরুষ এবং এদের মধ্যে ৯০% সমকামী কিংবা দ্বি-যৌনচারী। এক প্রতিবেদনে দেখা গেছে যে, আমেরিকা ও যুক্তরাজ্যে সমকামী পুরুষের সংখ্যা যথাক্রমে ১২ মিলিয়ন ও ৯.৫ মিলিয়ন। এখন এ দেশগুলিতে এইডস রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রায় ৯০% সমকামী পুরুষের বয়সসীমা ২০-৪০ বছরের মধ্যে এবং এসব সমকামী পুরুষ আমেরিকার সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। সমকামী লোকেরা পারস্পরিক যৌনাচারের সময় সংক্রমিত শুক্র (infected semen) বা রক্তের মাধ্যমে এইডস রোগে আক্রান্ত হয়। এইডস রোগে আক্রান্ত রোগীদের অধিক সংখ্যক যৌন সঙ্গী থাকে। এক নিরীক্ষায় দেখা গেছে যে, ৫০% এইডস রোগী ১০ কিংবা তারও বেশি সংখ্যক যৌন সঙ্গীর সঙ্গে এক মাসে মিলিত হয়ে থাকে। সমকামী লোকের শুক্র (semen) বিপরীত শক্তি অর্থাৎ এন্টিজেন (antigen) হিসেবে কাজ করে এবং এটা শুক্র গ্রহীতার শরীরে বিপরীত প্রতিক্রিয়া ঘটায়। এ প্রক্রিয়ার ফলে ঐ গ্রহীতার শরীরের কোষগুলো আক্রান্ত হয়, যাকে T-lymphocytes বলা হয়। এর সার্বিক কার্যকারিতা হলো রোগমুক্তির অবদমন (immunosuppression)।
২। আন্তঃশিরাবাহী মাদক দ্রব্য গ্রহণ (Intravenous I.V. drug):
কোনো কোনো নারী পুরুষ এইডস রোগে আক্রান্ত কিন্তু সমকামী নয়, তাদের মধ্যে প্রায় ৬০% নর নারী আন্তঃশিরাবাহী মাদক দ্রব্য গ্রহণের ফলে আক্রান্ত হয়। একটি প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। আর যারা সমকামী তাদের মধ্যেও বহু লোক I.V. মাদক আসক্তিতে আক্রান্ত। এসব মাদক দ্রব্যের মধ্যে হিরোইন, কোকেন ও কোরেক্স অন্যতম। তবে ড্রাগ মাত্রই immunosuppressive নয়। ইনজেকশনের সুঁচের কারণে এইডস রোগের ভাইরাস হেপাটাইটিস-বি রোগের মতো বিস্তার লাভ করে থাকে। যারা I.V. ড্রাগ ব্যবহার করে তাদের এইডস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৭৫%।
৩। বহু যৌন সঙ্গী (Heterosexual Partners):
পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে যৌন মিলনে বাধা নেই এমন দেশগুলোতে একজনের একাধিক যৌন সঙ্গী রয়েছে। এক প্রতিবেদনে দেখা গেছে, আমেরিকা ও বৃটেনে ২০ থেকে ৪০ বছর বয়সী লোকেরা ১০ জন কিংবা তারও বেশি যৌন সঙ্গীর সঙ্গে এক মাসে মিলিত হয়। এসব সঙ্গীদের সংখ্যাধিক্যের ঊর্ধ্বগতি বছরে অন্তত ১০০০ জনে উন্নীত হয়ে থাকে এবং এদের মধ্যে সমকামী, বহুকামী ও বিপরীতকামীর সংমিশ্রণ রয়েছে। সুতরাং গবেষকগণ খুব স্পষ্ট করেই বলেছেন, এরূপ অসম-অবাধ যৌন কর্মকাণ্ডই এইডস রোগের উৎসস্থল।
৪। শিশুকালে এইডস রোগ (Childhood AIDS)
এইডস ভাইরাস গর্ভফুলের পথ ধরে মায়ের কাছ থেকে শিশুর মধ্যে এসে পড়ে। আবার স্তনদুগ্ধ সেবনের মাধ্যমে মায়ের কাছ থেকে শিশুর মধ্যে এইডস রোগ স্থানান্তরিত হয়। শতকরা ৭২ ভাগ শিশু এইডস রোগী একজন কিংবা পিতা-মাতা উভয় থেকে এইডস রোগে আক্রান্ত হয়ে থাকে। শিশুদের মধ্যে শতকরা ৫০ জনের দেহে এইডস ভাইরাস প্রচ্ছন্ন থাকে। কিন্তু বাকি ৫০ জনের দেহে ঐ রোগ প্রকট অবস্থায় বিদ্যমান থাকে। সুতরাং এটা খুবই বিপদজনক সংবাদ যে, পিতা-মাতার দেহে (HIV) ভাইরাস যদি থাকে তা সন্তান-সন্ততির মধ্যে স্থানান্তরিত হয়। ফলে একটি নিষ্পাপ শিশু বসুন্ধরা থেকে বিদায় নেয় বিকশিত হওয়ার পূর্বে।
চিকিৎসার দৃশ্যপট (Clinical Picture)
যেসব চিহ্ন ও লক্ষণ এইডস রোগ হয়েছে বলে নির্দেশ দিয়ে থাকে তা নিম্নরূপঃ
১। শারীরিক ও মানসিক কারণ ব্যতিরেকে প্রকট ক্লান্তির উপস্থিতি।
২। সাধারণভাবে অবিচ্ছিন্ন দেহরস বা হরমোন নির্গত হয়। হরমোনের গ্রন্থিসমূহ বেশ বড় আকার ধারণ করে।
৩। দুই মাসের মধ্যে অভাবনীয় দৈহিক ওজনের ঘাটতি ১০ পাউন্ডের চেয়ে অধিক হয়।
৪। কয়েক সপ্তাহ ধরে অবিরাম জ্বর থাকে এবং সাধারণ ডাক্তার কর্তৃক রোগীর পাইরেক্সিয়া (pyrexia) হয়েছে বলে ধারণা করা হয়। (পাইরেক্সিয়া রোগের উৎস অবশ্য অজানা)
৫। রাত্রিবেলা অত্যধিক ঘামের নির্গমন নিদ্রার ব্যাঘাত ঘটায়।
৬। মুখ ও কণ্ঠনালীর রোগ এবং ক্রনিক ডায়রিয়া প্রতিভাত হয়।
৭। ক্যাপোসিস সারকোমা (Kaposis sarcoma), লিম্ফোমা (Lymphoma), মুখ গহ্বর ও পয়ঃপথে স্কোয়ামাস সেল কারসিনোমার (Squamous cell carcinoma) কোষের মতো ক্ষতিকর নিওপ্লাজম (Neoplasm) রোগের উদ্ভব হয়।
৮। নিউমোনিয়া ও তীব্র বক্ষ ব্যাধি যা নিউমোসাইসটিস ক্যারিনির (Pneumocystis Carinii (pcp)) সঙ্গে সম্পর্কিত তা দেখা দিয়ে থাকে।
৯। রোগের লক্ষণসমূহ এ মর্মে নির্দেশ দেয় যে, রোগীর কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের মধ্যে কর্ম-অনীহা, মানসিক অবসাদ এবং চিত্ত বিষণ্ণতার উদ্ভব ঘটেছে। রোগ সংক্রমণের সময়কাল সুনির্দিষ্ট নয় এবং এ সময়কালের ব্যাপ্তি ৬ মাস থেকে ৭২ মাস বলে মনে করা হয়।
অতএব, আল্লাহ তাআলা এইডস রোগের ভয়ংকর পরিণতি থেকে আত্মরক্ষার জন্য ৭ম শতাব্দীতে সতর্ক আয়াত অবতীর্ণ করেছেন।
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِّنَ الْعَلَمِينَ . إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ.
And Lut said to his people, "Do you commit Lewdness such as no people in creation ever committed before you? For you practise your lusts on men instead of women, you are indeed a people transgressing beyond bounds".
এবং লূত (আঃ) তার সম্প্রদায়কে বললেন, "তোমরা কি এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে সারা বিশ্বে কেউ করেনি? তোমরা তো কামপ্রবণতা চরিতার্থ করার জন্য পুরুষদের কাছে গমন করছ নারীদের পরিবর্তে। প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। (আরাফঃ ৮০-৮১)
আল্লাহর বিশিষ্ট নবী হযরত লূত (আঃ) এর যুগে লোকেরা যখন সমকামিতায় লিপ্ত হলো তখন হযরত লূত (আঃ) তাদেরকে এ নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকার উপদেশ দেন। কিন্তু কেউ তাঁর উপদেশ বাণী গ্রহণ করেনি। একদিন আল্লাহর আদেশে হযরত জিব্রাইল (আঃ) এসে মাটিচাপা দিয়ে গোটা সমকামী সম্প্রদায়কে বিদায় করে দেন। এরপর বহুকাল ধরে পৃথিবীবাসীরা এইডস রোগমুক্ত ছিল।
বর্তমানে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো সমকামিতাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ফলে সমগ্র বিশ্ব এইডস রোগে জর্জরিত হয়ে পড়েছে।