📘 Biggan moy quran > 📄 প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে

📄 প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে


পাখি আকাশে উড়ে ডানায় ভর করে। শুধু ডানা থাকলে কি আকাশে উড়া যায়? অবশ্যই না। ডানায় থাকতে হবে পালক। একটি পাখির দেহে চার ধরণের পালক থাকে। (১) আচ্ছাদন পালক (contour plume) (২) তুলো পালক (down plume) (৩) সুতো পালক (filo plume) এবং (৪) উড়াল পালক (flight feather)। উড়াল পালক থাকে ডানা ও লেজে। এগুলো লম্বা শক্ত বড় পালক। মূলদেশ ফাঁপা চওড়া থেকে সরু। উড়াল পালক পাখিকে উড়তে সাহায্য করে। পাখি যে কৌশলের মাধ্যমে আকাশে উড়ে তার নাম 'Lift and forward thrust' কৌশল। উড়ার সময় তাকে বায়ুর চাপ সামনের দিক থেকে বাধা প্রদান করে। মাধ্যাকর্ষণ শক্তি তাকে ভূ-পৃষ্ঠের দিকে টানে। এমতাবস্থায় পাখি ডানা দোলিয়ে বায়ুর চাপকে বক্ষদেশে কেন্দ্রীভূত করে। সে কেন্দ্রীভূত বায়ুর একটি ভরবেগ থাকে। ভরবেগ সংরক্ষিত থাকার দরুন পাখি বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়। অর্থাৎ Forward thrust সৃষ্টি হয়। এ ক্ষেত্রে নিউটনের তৃতীয় গতি সূত্র সক্রিয় হয়, যার ফলে পাখি শূন্যে উড়বার গতি লাভ করে। আর এটাকে বলা হয় ফ্লাপিং ফ্লাইট। এছাড়া আরো দু'টি উড়ার কৌশল পাখির আয়ত্বে আছে। এটি হচ্ছে Gliding flight। (এ পদ্ধতিতে পাখি ধীর গতিতে উড়তে সক্ষম)। অপরটি হচ্ছে Lifting flight। (Lifting flight কৌশলের মাধ্যমে পাখি ইচ্ছামত উপরে উঠে এবং নীচে নামে।)

অতএব, পাখি আকাশে উড়ার সমগ্র কৌশলের উপর বিজ্ঞানের তিনটি সূত্র কার্যকর, ১। নিউটনের ৩নং গতি সূত্রঃ Every action has equal and opposite reaction. ২। মাধ্যাকর্ষণ বলঃ The earth attracts everything towards it". ৩। বায়ুর চাপঃ প্রতি বর্গইঞ্চি জায়গার উপর বায়ুর চাপ প্রায় ১৫ পাউন্ড। তবে উচ্চতার উপর বায়ুর চাপের হ্রাস-বৃদ্ধি ঘটে।

এ তিনটি সূত্রের সমন্বয়ে পাখিকে বিশাল আকাশে উড়ে বেড়ানোর কৌশল যিনি শিক্ষা দিয়েছেন, তিনি সমস্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন এ জন্য যে যাতে করে তারা Aircraft, spacecraft আবিষ্কার করে নিতে পারে এবং বিস্তীর্ণ মহাশূন্যে উড়ে উড়ে আল্লাহ তা'আলার আশ্চর্যজনক জ্যোতিষ্ক সমূহ অবলোকন করতে পারে।

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَفَتٍ وَيَقْبِضْنَ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَنُ
Do they not observe the birds above them, spreading out their wings and folding them in? None can hold them up except Rahman (the Most Merciful).
তারা কি তাদের উপরে পাখিদের প্রতি লক্ষ্য করে না? উহারা ডানা বিস্তার করে উড়ে বেড়ায়। আবার ডানা সংকুচিত করেও উড়ে যায়। রহমান ব্যতীত কে আছে এমনি করে শূন্যের উপর রাখতে পারে। (মূলক-১৯)

أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ مُسَخَّرَاتٍ فِي جَوَ السَّمَاءِ مَا يُمْسِكُهُنَّ إِلَّا اللَّهُ إِنَّ فِي ذَلِكَ لَا يُتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ
Do they not see the birds obedient in mid-air? None hold them but Allah. Verily in there are clear indications for a people who believe.
তারা কি পাখি গুলোকে দেখে না কেমন অনুগত হয়ে মধ্য আকাশে উড়ে? আল্লাহ ছাড়া কেউ তাদেরকে উড্ডীন করে রাখেনি। বস্তুতঃ বিশ্বস্ত লোকদের জন্য এখানে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। (নাহল-৭৯)

পাখির উড়ার কৌশলগত পদ্ধতি পরীক্ষা করে মানুষের মধ্যে বিমান আবিষ্কারের প্রেরণা সৃষ্টি হয়। উনবিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীরা বিমান তৈরীতে পূর্ণ সফলতা লাভ করেন। এ সফলতার পেছনে পাখি ছিল নিদর্শনস্বরূপ। বর্তমানে অত্যন্ত ব্যয়বহুল spacecraft তৈরী করে নভোচারীরা গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করে চলেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00