📘 Biggan moy quran > 📄 দ্বিতীয় পর্বে অবতীর্ণ আয়াত সমূহ

📄 দ্বিতীয় পর্বে অবতীর্ণ আয়াত সমূহ


দ্বিতীয় পর্বে অবতীর্ণ আয়াতসমূহ
نَ وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ . مَا أَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونِ ، وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ. وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ .
(১) নূন, কলমের শপথ, আর যা লিখা হচ্ছে তারও শপথ।
(২) আপনি আপন প্রভুর কৃপায় পাগল কিংবা আছরগ্রস্ত নন।
(৩) অবশ্যই আপনার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।
(৪) নিশ্চয়ই আপনি (হে মুহাম্মদ সাঃ) সর্বাপেক্ষা গৌরবান্বিত আদর্শ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। (সূরা নূন ওয়াল-কলম)

📘 Biggan moy quran > 📄 তৃতীয় পর্বে অবতীর্ণ আয়াত সমূহ

📄 তৃতীয় পর্বে অবতীর্ণ আয়াত সমূহ


তৃতীয় পর্বে অবতীর্ণ আয়াতসমূহ
يَأَيُّهَا الْمُزَّمِّلُ . قُمِ الَّيْلَ إِلَّا قَلِيلًا . نِصْفَهُ أَوِ انْقُصُ مِنْهُ قَلِيلًا ، أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا . إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا.
(1) O, you folded in garments! (2) Stand (to pray) by night, but not all night. (3) Half of it, or a little less than that. (4) Or a little more, and recite the Quran in slow measured rhythmic tones. (5) Soon shall We send down to you a weighty Message.
(১) হে পোশাক আবৃত (মুহাম্মদ সাঃ!) (২) রাত্রিকালে সালাত কায়েম করুন, কিন্তু রজনী ব্যাপী নহে। (৩) রাতের অর্ধেক, কিংবা তা অপেক্ষা কিছুটা কম। (৪) অথবা তা অপেক্ষা কিছুটা বেশি এবং ধীর লয়ে ছন্দময় সুরে কোরআন পাঠ করুন। (৫) শীঘ্রই আমরা আপনার প্রতি একটি ভারী ওহী পাঠাব। (সূরা মুজ্জাম্মিল)

📘 Biggan moy quran > 📄 চতুর্থ পর্বে অবতীর্ণ ভারী ওহী

📄 চতুর্থ পর্বে অবতীর্ণ ভারী ওহী


চতুর্থ পর্বে অবতীর্ণ ভারী ওহী
يَأَيُّهَا الْمُدَّثِرُ . قُمْ فَانْذِرُ . وَرَبَّكَ فَكَبِّرُ ، وَثِيَابَكَ فَطَهِّرُ . وَالرُّجْزَ فَاهْجُرُ . وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ . وَلِرَبِّكَ فَاصْبِرُ . فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ . فَذلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ . عَلَى الْكَفِرِينَ غَيْرُ يَسِيرِ . ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا . وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا . وَبَنِينَ شُهُودًا . وَمَهَدْتُ لَهُ تَمْهِيدًا . ثُمَّ يُطْمَعُ أَنْ أَزِيدَ . كَلَّا إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا . سَأَرْهِقُهُ صَعُودًا . إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ . فَقُتِلَ كَيْفَ قَدَّرَ . ثُمَّ نَظَرَ - ثُمَّ عَبَسَ وَبَسَرَ . ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ . فَقَالَ إِنْ هَذَا إِلَّا سِحْرُ يُؤْثِرُ . إِنْ هَذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ . سَأَصْلِيْهِ سَقَرَ . وَمَا أَدْرَكَ مَا سَقَرُ لَا تُبْقِي وَلَا تَذَرُ . لَوَّاحَةٌ لِلْبَشَرِ . عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

(1) O, you enveloped in garments!
(2) Arise and warn!
(3) And magnify your Lord!
(4) And purify your garments!
(5) And all abomination shun!
(6) And give not a thing in order to have more.
(7) And be patient for the sake of your Lord!
(8) Finally when the trumpet is sounded.
(9) Truly That day will be a hard day.
(10) Far from easy for the disbelievers!
(11) Leave Me alone with the creature whom I created alone!
(12) And then I granted resources in abundance!
(13) And sons to be, by his side!
(14) And made life smooth and comfortable for him!
(15) Yet is he greedy that I should add yet more.
(16) By no means! He has been opposing Our Ayat.
(17) Soon will I visit him with a mount of calamities!
(18) For, he thought and he plotted.
(19) And woe to him! How he plotted!
(20) Yes, woe to him, how he plotted!
(21) Then he looked round!
(22) Then he frowned and he scowled!
(23) Then he turned back and was haughty!
(24) Then he said, "This is nothing but magic, from that of old.
(25) This is nothing but the word of a mortal!
(26) Soon will I cast him into hell fire!
(27) And what will explain to you what hell-fire is!
(28) Naught does it permit to endure and naught does it leave alone!
(29) Darkening and changing the colour of skins!
(30) Over it are Nineteen.

(১) ওহে চাদর আবৃত! (২) ওঠে পড়ুন আর আপনার প্রভুর সাবধান বাণী প্রচার করুন। (৩) আপনার প্রভুর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন! (৪) আর আপনার পোশাক কলঙ্কমুক্ত করুন! (৫) আর অপবিত্রতা পরিহার করুন। (৬) অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। (৭) অধিকন্তু আপনার প্রভুর জন্য ধৈর্য ধারণ করুন! (৮) যে দিন মহানিনাদ উত্থিত হবে! (৯) সেদিন হবে খুব কঠিন দিন! (১০) অবিশ্বাসীদের জন্য এটা সহজ হবে না। (১১) আমাকে এবং ঐ ব্যক্তিকে একাকী থাকতে দিন যাকে আমি সৃষ্টি করেছি। (১২) আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি। (১৩) আর দিয়েছি পাশে অবস্থানকারী পুত্রদের। (১৪) স্বচ্ছলতা দান করেছি। (১৫) তবুও সে এই লালসা করে যে, আরো বেশি করে দিই! (১৬) কিছুতেই না! সে আমাদের বিধানসমূহের বিরোধিতাকারী। (১৭) অচিরেই তাকে শাস্তির পর্বতে চড়াব। (১৮) সে চিন্তা করেছে এবং একটি চক্রান্ত স্থির করেছে। (১৯) তার জন্য রয়েছে ধ্বংস। কেমন চক্রান্ত স্থিরকারী সে! (২০) হ্যাঁ, তার জন্য রয়েছে ধ্বংস! কেমন চক্রান্তকারী সে! (২১) সে আবার চারিদিকে দৃষ্টিপাত করেছে। (২২) অতঃপর সে ভ্রুকুঞ্চিত করেছে এবং মুখ বিকৃত করেছে। (২৩) অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। (২৪) এরপর বলেছে এটা প্রাচীন গ্রন্থ থেকে নকল করা যাদু ভিন্ন কিছুই নয়। (২৫) এটা তো একজন ক্ষণজীবীর কথা ভিন্ন আর কিছুই নয়! (২৬) শীঘ্রই আমি তাকে দোযখের আগুনে নিক্ষেপ করব। (২৭) আর আপনাকে কি করে ব্যাখ্যা করি যে দোযখের আগুন কেমন! (২৮) এটা কোনো কিছু বাকিও রাখে না কোনো কিছু ছেড়েও দেয় না। (২৯) এটা মানুষের বর্ণ বিবর্ণ করে পরিবর্তন করে দেয়। (৩০) এর উপর উনিশ। (সূরা মুদ্দাচ্ছির)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00