📘 Biggan moy quran > 📄 গ্রহাণু (Asteroid)/উলকা (Meteor)

📄 গ্রহাণু (Asteroid)/উলকা (Meteor)


মহাকর্ষ বলের (gravitation force) প্রভাবে সৌরজগতের পরিমন্ডলে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। এসব কোন আকাশী বস্তু (heavenly bodies)? অপূর্ব শৃংখলায় সূর্যের চার পার্শ্বে নিবিড় বন্ধন রচনা করেছে এরা কি গ্রহাণু? হ্যাঁ, এদের নাম গ্রহাণু বা Asteroids। লক্ষ লক্ষ গ্রহ, উপগ্রহ এবং গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবী থেকে এদের সুশৃংখল পরিক্রমণ আমরা খালি চোখে পর্যবেক্ষণ করতে পারিনা বটে। কিন্তু টেলিস্কোপে এরা অবশ্যই ধরা পড়ে। তবে একটি গ্রহাণুর নাম করা যায়। সেটি হচ্ছে ভেস্টা (vesta)। বৃহত্তর না হলেও ভেস্টা হচ্ছে গ্রহাণুদের মধ্যে উজ্জ্বলতম। পৃথিবী ঘুরছে বিধায় তার সাথে গ্রহাণুদের দূরত্বে হ্রাস-বৃদ্ধি ঘটে। সে সুবাধে ভেষ্টার সাথে পৃথিবীর দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন অনুকূল পরিবেশে একে (ভেষ্টাকে) খালি চোখে দেখা যায়। তাও কিন্তু সাজ সরঞ্জামের সাহায্য নিয়ে আগে থেকে জেনে নিতে হয় আকাশে ওর সঠিক অবস্থানটা কোথায়। ভেষ্টা নিজেই দৃষ্টি আকর্ষণ করবে, এমন কখনো নয়।
অতএব, মহাকর্ষ শক্তির প্রভাবে সৌরজগতের চতুর্দিকে পাক খাচ্ছে মনোরম গ্রহাণুপুঞ্জ (Asteroids Belt) ।
إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ.
We have indeed decorated the lower heaven with beauty (in) the planets (Asteroids).
বস্তুত: আমরা প্রথম আকাশকে গ্রহাণুপুঞ্জে সুশোভিত করেছি। (সফ্ফাত-৬)
আরবী "কাওকাব" (كوكب) অর্থ হতে পারে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, Comet shooting star ইত্যাদি।

মেঘমুক্ত রাতের আকাশে প্রায় চোখে পড়ে উজ্জ্বল আলোর রেখা হঠাৎ ফুটে ওঠে। আবার সাথে সাথে মিলিয়ে যায়। এমন ঘটনাকে বলা হয় উল্কাপাত বা তারা খসা (Shooting star)। যে বস্তু গুলোকে এভাবে আত্মপ্রকাশ হতে দেখা যায় তাদের বলা হয় উল্কা (Meteor)। উল্কাদের নিজস্ব কোন আলো নেই। তাপহীন, দীপ্তিহীন এসব বস্তুপিণ্ড মহাকাশে ইতস্ততঃ ছড়িয়ে আছে, কখনো দলবদ্ধভাবে, কখনো বা বিচ্ছিন্নভাবে।
গতিশীলতার কারণে মাঝে মধ্যে কোন কোন উল্কা পৃথিবীর ধারে কাছে এসে পড়ে। তখন আর যায় কোথায়। পৃথিবীর অভিকর্ষ বল (Gravity force) ওদের প্রচন্ডভাবে টানতে থাকে। ফলে ওরা পৃথিবীর দিকে ছুটে আসতে বাধ্য হয়। তখন পৃথিবীর বায়ু মন্ডলের বিভিন্ন স্তরে অবস্থিত গ্যাসীয় পদার্থের সাথে ধাবমান উল্কাপিন্ডগুলির সংঘর্ষ বাঁধে। যার দরুন ভীষণ উত্তপ্ত হয়ে ওরা জ্বলে উঠে। আর জ্বলন্ত উল্কাগুলি আমাদের দৃষ্টিগোচর হয়। এটা হচ্ছে বিজ্ঞানের ব্যাখ্যা।
কিন্তু মহান আল্লাহ তা'আলা এই পরিকল্পনার ভিতর ইবলিসের জন্য এমন এক শাস্তিমূলক ব্যবস্থা পাকা করে রেখেছেন যা রীতিমত আশ্চর্যজনক। তা হচ্ছে শয়তান আড়ি পেতে যখন উর্ধ্ব জগতের কোন বিধি-বিধান শ্রবণ করার চেষ্টা করে তখন চতুর্দিক থেকে তার প্রতি উল্কা নিক্ষেপ করা হয়। কারণ ইবলিশ মহাকাশের কোন বিধান যদি জেনে নিতে পারত তাহলে এতদিনে সে নভোচারীদেরকে বিভ্রান্ত করেই ছাড়তো। অধিকন্তু নভোচারীরা তাকে দেবতা মনে করে অনুসরণ করতে গিয়ে বিপর্যস্ত হয়ে যেত। আল্লাহর বিস্ময়কর নিদর্শন সমূহ আবিস্কার করা তাদের পক্ষে সম্ভব হতো না। জ্ঞান বিজ্ঞান আবিস্কারে বিরাট বাঁধা সৃষ্টি হতো।
إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ. وَحِفْظًا مِنْ كُلِّ شَيْطَنٍ مَارِدٍ. لَا يَسْمَعُونَ إِلَى الْمَلَا الْأَعْلَى وَيُقْذَفُونَ مِنْ كُلِّ جَانِبِ دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاحِبٌ. إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ.
Verily We have adorned the near heaven with the stars. And to guard against every rebellious devil. They cannot listen to the higher group for they are pelted from every side. Outcast, and theirs is a constant torment. Except such as snatch away something by stealing and they are pursued by a flaming fire of meteorites.
নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজি দিয়ে সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। ওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে ওদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় ওদেরকে বিতাড়নের উদ্দেশ্যে। ওদের জন্য রয়েছে বিরামহীন শান্তি। তবে কেউ ছোঁ মেরে কিছু চুরি করে শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তাদের পশ্চাদ্ধাবন করে। (শাফ্ফাত-৬-১০)
উল্কাগুলো বায়ু মন্ডলে পুড়ে নিঃশেষ হয়ে যায় না। ভূ-পৃষ্ঠে এসে উপনীত হয়। এদের পরিভাষাগত নাম উল্কাপিন্ড বা Meteorite উল্কাপিন্ডদের পরীক্ষাগারে বিশ্লেষণ করে জানা গেছে যে, উপাদানের দিক থেকে ওরা প্রধানত তিন রকমের হতে পারে- প্রস্তরময় উল্কাপিন্ড (stony meteorite), লৌহ গঠিত উল্কাপিন্ড (Iron meteorite) এবং প্রস্তর-লৌহ গঠিত উল্কাপিন্ড (stony Iron meteorite)। প্রস্তরময় উল্কাপিন্ড প্রধানত ম্যাগনেসিয়াম ও লোহার সিলিকেট এবং অক্সাইড দ্বারা গঠিত। লৌহ গঠিত উল্কাপিন্ড লোহা, নিকেল এবং কোবাল্ট দ্বারা গঠিত। আর এ দু'ধরনের উল্কাপিন্ডের উপাদান মিশে তৈরি হয়েছে প্রস্তর-লৌহ গঠিত উল্কাপিন্ড। আধুনিক বিজ্ঞানের কৌশল প্রয়োগ করে এদের বয়সও নির্ণয় করা সম্ভব হয়েছে। হিসেব অনুসারে প্রাপ্ত উল্কাপিন্ডের বয়স প্রায় 4.7×10⁹ বা 470 কোটি বছরের মত অর্থাৎ ওরা প্রায় পৃথিবীর সমবয়সী।

📘 Biggan moy quran > 📄 ধুমকেতু (Comet)

📄 ধুমকেতু (Comet)


ধূমকেতু (Comet)
হঠাৎ আবির্ভাব ঘটে। আবার অদৃশ্য হয়ে যায়। এরূপ জ্যোতিষ্কের নাম ধূমকেতু। ধূমকেতু মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক।

শ্রেণীগত বিচারে ধূমকেতুদের সঙ্গে গ্রহদের কিছু কিছু মিল পরিলক্ষিত হয়। এদের নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে এরা উজ্জ্বল হয়। সৌরজগতে এদের বসবাস। ধূমকেতুর আকার এত ব্যাপক এবং বিশাল, গ্রহ তো দূরের কথা বিরাট বিরাট নক্ষত্রের মাথাও হেঁট হয়। এক একটির ব্যাস ২৯০০০ কিঃ মিঃ থেকে ৩৩,০০,০০,০০০ কিঃ মিঃ পর্যন্ত হয়ে থাকে। যেখানে সূর্যের ব্যাস ১৩,৯২,০০০ কিঃ মিঃ মাত্র।

পরিক্রমণ কালের উপর ভিত্তি করে ধূমকেতুকে দু'শ্রেণীতে ভাগ করা হয়েছে। স্বল্প মেয়াদী (short period) এবং দীর্ঘ মেয়াদী (Long period)। ১৫০ বছরের কম সময়ের মধ্যে যে সব ধূমকেতু সূর্যকে সম্পূর্ণ পরিক্রমণ করে তাদেরকে স্বল্প মেয়াদী ধূমকেতু বলা হয়। যেমন এঙ্কে'র ধূমকেতু (Enck's comet)। এটি ৩.৩ বৎসর সময়ে একবার সূর্যকে পরিক্রমণ করে। হ্যালির ধূমকেতুও এ শ্রেণীতে পড়ে। সূর্যকে পরিক্রমণ করতে এর সময় লাগে ৭৬ বৎসর। দীর্ঘমেয়াদী ধূমকেতুর উদাহরণ কোহাউটেক ধূমকেতু (Kohoutek Comet)। এটি ১৯৭১ সালে একবার দেখা গিয়েছিল। আবার দেখা দেবে ৭৫০০০ বৎসর পরে।

ধূমকেতু সূর্যের নিকটবর্তী হলে প্রথমে অস্পষ্ট মেঘের আকারে দেখা যায়। ধীরে ধীরে এগুলোর উজ্জ্বল কেন্দ্রবিন্দু এবং কুয়াশাচ্ছন্ন কেশের ন্যায় বস্তু দৃষ্টিগোচর হয়। কেন্দ্র থেকে বের হয়ে আসে উজ্জ্বল ঝাঁটার ন্যায় দীর্ঘ বাষ্পময় পুচ্ছ।

وَكَأَيِّنْ مِنْ آيَةٍ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَمُرُّونَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُونَ
And How many proofs in the heavens and the earth do they pass by? yet they turn away from them!
কত সংখ্যক প্রমাণ নভোমন্ডল ও ভূ-মন্ডলে ভাস্বর হয়ে আছে। যদিও এ সবের পাশ দিয়ে পথ চলে? তবু নিদর্শনগুলির প্রতি এতটুকু মনোনিবেশ করে না! (ইউসুফ-১০৫)

References:
1. Scientific Indications in the Holy Quran; 2nd edn. Islamic Foundation Bangladesh. 2. Earth Science 5th edn. Tarbuck & Lutgens. 3. Astronomy the Cosmic journey; 3rd edn. W.K. Hartman.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00