📘 Biggan zakir naik 📄 উদ্ভিদকে জোড়ায় জোড়ায় (পুরুষ ও স্ত্রী) সৃষ্টি করা হয়েছে

📄 উদ্ভিদকে জোড়ায় জোড়ায় (পুরুষ ও স্ত্রী) সৃষ্টি করা হয়েছে


উদ্ভিদে পুরুষ ও স্ত্রী লিঙ্গ: বৈজ্ঞানিক ও কুরআনিক দৃষ্টিকোণ

উদ্ভিদের লিঙ্গভেদ ধারণা

পূর্বে মানুষ জানত না যে, উদ্ভিদের মাঝেও পুরুষ ও স্ত্রী লিঙ্গ রয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের মতে, প্রত্যেক উদ্ভিদের পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে। এমনকি সমজাতীয় লিঙ্গ বিশিষ্ট উদ্ভিদেরও পুরুষ ও স্ত্রী লিঙ্গ আছে।


কুরআনে উদ্ভিদের লিঙ্গভেদ

وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ

"আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, আর তা দিয়ে আমি বিভিন্ন লতা-যুগল উৎপন্ন করি, যার একেকটি অন্যটি থেকে সম্পূর্ণ আলাদা।”

–সূরা ত্ব-হাঃ ৫৩


📘 Biggan zakir naik 📄 ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে

📄 ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে


ফলের প্রজনন প্রক্রিয়া: বিজ্ঞান ও কুরআনের দৃষ্টিভঙ্গি

কুরআনে ফলের প্রজনন

وَمِن كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ

"আর সকল প্রকারের ফল হতে। সেখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন।"

–সূরা রা'দঃ ৩


ফলের প্রজনন প্রক্রিয়া ও গঠন

ফল হচ্ছে উৎকৃষ্ট উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ার শেষ পরিণতি। ফল উৎপাদনের পূর্ববর্তী পর্যায়ে ফুল পাওয়া যায়; এই ফুলে পুরুষ অঙ্গ পুংকেশরস্ত্রী অঙ্গ গর্ভকেশর রয়েছে। কোনো ফুলের স্ত্রী অঙ্গে যখন পরাগের মাধ্যমে পুংকেশর প্রবিষ্ট হয়, তখন সে ফুল হয় গর্ভবতী। পরে এই ফল পরিপক্ক হয় এবং তার বীজ ছড়ায়। সকল ফলের মধ্যেই যে পুরুষ ও স্ত্রী অঙ্গ রয়েছে, তা কুরআনে উল্লিখিত এক মহাসত্য


অনিষিক্ত ফল এবং বিকল্প প্রজনন পদ্ধতি

কিছু নির্দিষ্ট প্রজাতির ফল অনিষিক্ত (গর্ভহীন) ফুল থেকে উৎপন্ন হতে পারে যেমন, কলা, বিশেষ প্রকারের আনারস, ডুমুর, কমলা, আঙ্গুর ইত্যাদি। অবশ্য এসব ফল তাদের অন্য ধরনের গাছগাছালি থেকেও উৎপন্ন হয়, যেসব গাছগাছালিতে সুস্পষ্ট যৌন-প্রজনন প্রক্রিয়া দেখা যায়।


📘 Biggan zakir naik 📄 সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে

📄 সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে


কুরআনের দৃষ্টিতে জোড়ায় জোড়ায় সৃষ্টি

প্রত্যেক বস্তুর যুগল সৃষ্টি

وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ

"আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, যাতে তোমরা শিক্ষা গ্রহণ কর।"

–সূরা আয-যারিয়াতঃ ৪৯

জোড়ায় জোড়ায় সৃষ্টি সম্পর্কিত এ আয়াত মানুষ, প্রাণী, উদ্ভিদ ও ফলসহ সবকিছুকে বুঝায়। এমনকি এটা ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সমন্বয়ে গঠিত বিদ্যুতের পরমাণুকেও বুঝায়।


অজানা বস্তুর যুগল সৃষ্টি

سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ

"পূত পবিত্র সেই সত্ত্বা যিনি প্রত্যেকটির জোড়া সৃষ্টি করেছেন, যা উৎপন্ন করে যমীন আর তাদের নিজেদের ভিতরেও আর সে সবেও যা তারা জানে না।”

–সূরা ইয়াসীন: ৩৬

কুরআন এখানে বলে যে, বর্তমানে মানুষ যা জানে নাভবিষ্যতে আবিষ্কৃত হতে পারে সেগুলোসহ সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।


📘 Biggan zakir naik 📄 প্রাণী ও পাখি দলীয়ভাবে বসবাস করে

📄 প্রাণী ও পাখি দলীয়ভাবে বসবাস করে


প্রাণী ও পাখির সামাজিক জীবন: কুরআন ও বিজ্ঞান

কুরআনে প্রাণীকূলের ঐক্যবদ্ধতা

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ وَلَا طَائِرٍ يَطِيرُ بِجَنَاحَيْهِ إِلَّا أُمَمٌ أَمْثَالُكُم

"ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোন জীব নেই, আর দু'ডানা দ্বারা উড়ন্ত এমন কোন পাখি নেই, যারা তোমাদের মত একটি উম্মাত নয়।"

–সূরা আন-আনআম: ৩৮


প্রাণী ও পাখির দলবদ্ধতার বৈজ্ঞানিক প্রমাণ

গবেষণায় প্রমাণিত যে, প্রাণী ও পাখি দলগতভাবে বাস করে; উদাহরণস্বরূপ- তারা সুসংগঠিত হয় এবং একত্রে কাজ ও বসবাস করে


ফন্ট সাইজ
15px
17px