📄 উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা.)
(৯) উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান (রা.) তিনি ছিলেন উবায়দুল্লাহ ইবনে জাহাশের স্ত্রী। স্বামীর সাথে হিজরত করে তিনি হাবশা অর্থাৎ আবিসিনিয়া গমন করেন। সেখানে যাওয়ার পর উবায়দুল্লাহ ধর্মান্তরিত হয়ে খৃষ্টান ধর্ম গ্রহণ করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। কিন্তু উম্মে হাবিবা নিজের ধর্ম বিশ্বাস এবং হিজরতের ওপর অটল থাকেন। সপ্তম হিজরীর মহররম মাসে রসূলে খোদা আমর ইবনে উমাইয়া জামিরিকে একখানি চিঠিসহ আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে প্রেরণ করেন। সে চিঠিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মে হাবিবাকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করেন। নাজ্জাশী উম্মে
📄 হযরত সাফিয়া বিনতে হুয়াই (রা.)
তিনি ছিলেন বনু ইসরাইল সম্প্রদায়ের এবং তিনি খয়বরে বন্দী হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে নিজের জন্যে পছন্দ করায় মুক্ত করে বিয়ে করেন। সপ্তম হিজরীতে খয়বর বিজয়ের পর এ ঘটনা ঘটে।
📄 হযরত মায়মুনা বিনতে হারেস (রা.)
তিনি ছিলেন উম্মুল ফযল লোবাবা বিনতে হারেসের বোন। সপ্তম হিজরীর যিলকদ মাসে 'ওমরায়ে কাযা' শেষ করে এবং সঠিক কথা অনুযায়ী এহরাম থেকে হালাল হওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে বিয়ে করেন।