📘 আর রাহিকুল মাখতুম > 📄 হযরত খাদিজা (বা.) ও হযরত সাওদা বিনতে জামআ (রা.)

📄 হযরত খাদিজা (বা.) ও হযরত সাওদা বিনতে জামআ (রা.)


(১) হযরত খাদিজা (রা.) হিজরতের আগে মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবার ছিলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর স্ত্রী হযরত খাদিজা (রা.)-এর সমন্বয়ে গঠিত। এই বিয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বয়স ছিলো পঁচিশ এবং বিবি খাদিজার বয়স ছিলো চল্লিশ বছর। হযরত খাদিজা (রা.) ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথমা স্ত্রী। তাঁর জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্য কোন বিয়ে করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তানদের মধ্যে একমাত্র হযরত ইব্রাহীম ছাড়া অন্য সবাই ছিলেন বিবি খাদিজার গর্ভজাত। পুত্রদের মধ্যে কেউই জীবিত ছিলেন না। তবে কন্যারা জীবিত ছিলেন। তাঁদের নাম হচ্ছে হযরত যয়নব, হযরত রোকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা (রা.)। যয়নবের বিয়ে হিজরতের আগে তাঁর ফুফাত ভাই হযরত আবুল আস ইবনে রবির সাথে হয়েছিলো। রোকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে পর্যায়ক্রমে হযরত ওসমান (রা.)-এর সাথে সম্পন্ন হয়। হযরত ফাতেমা (রা.)-এর বিয়ে বদর এবং ওহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে হযরত আলী ইবনে আবু তালেব (রা.)-এর সাথে হয়। তাঁদের চার সন্তান হলেন হযরত হাসান, হযরত হোসাইন, হযরত যয়নব এবং হযরত উম্মে কুলসুম (রা.)।

রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতের চেয়ে একটি স্বতন্ত্র বৈশিষ্টের অধিকারী ছিলেন। তিনি বিভিন্ন উদ্দেশ্যের প্রেক্ষিতে চারটির বেশী বিয়ে করার অনুমতি পান, একথা সকলেরই জানা আছে। যে সকল মহিলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাঁদের সংখ্যা ছিলো এগারো। নবী (স)-এর ইন্তেকালের সময় তাদের নয়জন জীবিত ছিলেন। দু'জন তাঁর জীবদ্দশায় ইন্তেকাল করেন। এঁরা হচ্ছেন হযরত খাদিজা এবং উম্মুল মাসাকিন হযরত যয়নব বিনতে খোজায়মা (রা.)। এছাড়া অন্য দু'জন মহিলার সাথেও তিনি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলে বলা হয়ে থাকে, কিন্তু তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিয়ে হয়েছিলো কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে। তবে সম্মিলিত সিদ্ধান্ত হচ্ছে যে, উল্লিখিত দু'জন মহিলাকে তাঁর কাছে রোখসত করা হয়নি। নীচে আমরা হযরত খাদিজার পর নবী সহধর্মিনীদের নাম এবং সংক্ষিপ্ত পরিচিতি পর্যায়ক্রমে তুলে দিচ্ছি।

(২) হযরত সওদা বিনতে জামআ বিবি খাদিজা (রা.)-এর ইন্তেকালের কয়েক দিন পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়তের দশম বছরের শওয়াল মাসে এ বিধবার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। উল্লেখ্য এর আগে হযরত সওদা তাঁর চাচাতো ভাই সাকরান ইবনে আমবের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

📘 আর রাহিকুল মাখতুম > 📄 হযরত আয়েশা বিনতে আবু বকর (রা.)

📄 হযরত আয়েশা বিনতে আবু বকর (রা.)


তাঁর প্রথম স্বামী ছিলেন খুনায়েস ইবনে হাযাফা সাহমি (রা.)। বদর ও ওহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে তার স্বামী ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেসরা হিজরী সালে তাঁর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

📘 আর রাহিকুল মাখতুম > 📄 হযরত হাফসা বিনতে ওমর (রা.)

📄 হযরত হাফসা বিনতে ওমর (রা.)


(৪) হযরত হাফসা বিনতে ওমর (রা.) তাঁর প্রথম স্বামী ছিলেন খুনায়েস ইবনে হাযাফা সাহমি (রা.)। বদর ও ওহুদ যুদ্ধের মাঝামাঝি সময়ে তার স্বামী ইন্তেকাল করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেসরা হিজরী সালে তাঁর সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

📘 আর রাহিকুল মাখতুম > 📄 হযরত যয়নব বিনতে খোযায়মা (রা.)

📄 হযরত যয়নব বিনতে খোযায়মা (রা.)


তিনি ছিলেন বনু হেলাল ইবনে আমের ইবনে সাআসাআর সাথে সম্পর্কিত। গরীব মিসকিনদের প্রতি তাঁর অসামান্য মমত্ববোধ এবং ভালোবাসার কারণে তাঁকে উম্মুল মাসাকিন উপাধি প্রদান করা হয়। তিনি ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.)-এর স্ত্রী। জঙ্গে ওহুদে উক্ত সাহাবী শাহাদাত বরণ করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থ হিজরীতে তাঁর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। আট মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হিসাবে থাকার পর তিনি ইন্তেকাল করেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00