📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছ্যারিয়‍্যা যাতে ছালাছেন

📄 ছ্যারিয়‍্যা যাতে ছালাছেন


হ্যারিয়্যা যাতে-ছালাছেল
মুতার যুদ্ধে রোমক সৈন্যদের সাথে আরবদের বিভিন্ন গোত্রের সহযোগিতামূলক ভূমিকার কথা জেনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন একটি পদক্ষেপ গ্রহণ জরুরী মনে করেন যাতে, রোমক ও আরবদের গোত্রগুলো মুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের হাত প্রসারিত করে এবং ভবিষ্যতেও মুসলমানদের বিরুদ্ধে কোন প্রকার সৈন্য সমাবেশের চিন্তা না করে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ উদ্দেশ্যে হযরত আমর ইবনুল আস (রা.)-কে মনোনীত করেন। তাঁর দাদী ছিলেন বালা গোত্রের মহিলা। মুতার যুদ্ধের পর অষ্টম হিজরীর জমাদিউস সানিতে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আমর ইবনুল আস (রা.)-কে প্রেরণ করেন। বলা হয়ে থাকে যে, গুপ্তচরদের মাধ্যমে খবর পাওয়া গেছে যে, বনু কাজাআ গোত্র হামলা করতে মদীনার উপকণ্ঠে বহু সৈন্য প্রস্তুত করেছে। এসব কারণে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর ইবনুল আস (রা.)-কে প্রেরণ করেন।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর ইবনুল আস (রা.)-এর জন্যে সাদাকালো পতাকা তৈরী করেন। এরপর তার নেতৃত্বে তিনশত সাহাবাকে প্রেরণ করেন। তাঁদের সঙ্গে ছিলো তিরিশটি ঘোড়া।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছিলেন যে, মুসলিম সেনাদল বলি, আজরা এবং বলকিন এলাকার লোকদের কাছে দিয়ে যাওয়ার সময় তাদের কাছে যেন সাহায্য চান। মুসলিম সেনাদল রাত্রিকালে সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন। শত্রুদের কাছাকাছি পৌঁছার পর জানা গেলো যে, শত্রুরা দলে ভারি। হযরত আমর তখন রাফে ইবনে মাকিছ জাহনিকে সাহায্যের চিঠিসহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রেরণ করেন।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইশত সৈন্য হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ (রা.)-এর নেতৃত্বে প্রেরণ করেন। এদের মধ্যে হযরত আবু বকর হযরত ওমর সহ আনসার ও

📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছ্যারিয়‍্যা খাজারাহ

📄 ছ্যারিয়‍্যা খাজারাহ


অষ্টম হিজরীর শাবান মাস
এ অভিযানের কারণ ছিলো এই যে, নজদের অভ্যন্তরে মুহারিব গোত্রের এলাকায় খাজরাহ নামের জায়গায় বনু গাতফান গোত্র সৈন্য সমাবেশ করছিলো। এদের দমন করতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পনেরজন সাহাবীকে হযরত আবু ওবায়দার নেতৃত্বে প্রেরণ করেন। এই সেনাদল শত্রুদের কয়েকজনকে হত্যা, কয়েকজনকে বন্দী এবং গনীমতের মাল লাভ করেন। এই অভিযানে প্রেরিত সেনাদল হযরত আবু ওবায়দার নেতৃত্বে পনের দিন মদীনার বাইরে অবস্থান করেন।

টিকাঃ
১৩. ইবনে হিশাম, ২য় খন্ড, পৃ. ৬২৩-৬২৬, যাদুল মায়াদ, ২য় খন্ড, পৃ. ১৫৭
১৪. রহমতুল লিল আলামীন ২য় খন্ড, পৃ. ২৩৩, তালকীহুল ফুহুম পৃ. ৩৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00