📘 আর রাহিকুল মাখতুম 📄 ছারিয়‍্যা যাতে আতলাহ ও ছারিয়‍্যা যাতে এরক

📄 ছারিয়‍্যা যাতে আতলাহ ও ছারিয়‍্যা যাতে এরক


৩. ছারিয়‍্যা যাতে-আতলাহ অষ্টম হিজরীর রবিউল আউয়াল এই ছারিয়‍্যার বিবরণ এই যে, বনু কাযাআ গোত্রের লোকেরা মুসলমানদের ওপর হামলা করতে বহুসংখ্যক লোক সমবেত করে রেখেছিলো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ খবর পাওয়ার পর কা'ব ইবনে ওমায়েরের নেতৃত্বে পনেরজন সাহাবাকে প্রেরণ করেন। সাহাবায়ে কেরাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু তারা ইসলাম গ্রহণের পরিবর্তে সাহাবাদের প্রতি তীর নিক্ষেপ করতে শুরু করলো। ফলে সাহাবারা শহীদ হয়ে গেলেন। মাত্র একজন সাহাবীকে নিহতদের মধ্য থেকে জীবিত অবস্থায় তুলে নিয়ে আসা হয়। ১০
৪. ছারিয়‍্যা যাতে এরক অষ্টম হিজরীর রবিউল আউয়াল মাস এই অভিযানের কারণ এই যে, বনু হাওয়াযেন গোত্রের লোকেরা বারবার বিরক্ত করছিলো। এ কারণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুজা ইবনে ওয়াহাব আছাদীর নেতৃত্বে ২৫ জন সাহাবাকে প্রেরণ করেন। এরা শত্রুদের পশুপাল হাঁকিয়ে নিয়ে আসেন। তবে, কোন সংঘর্ষ হয়নি। ১১

টিকাঃ
১০. রহমতুল লিল আলামীন, ২য় খন্ড, পৃ. ২৩১ ১১. ঐ, তালাকিহুল ফুহুম, পৃ. ৩৩

ফন্ট সাইজ
15px
17px