📘 আর রাহিকুল মাখতুম > 📄 তায়মা ও মদীনায় প্রত্যাবর্তন

📄 তায়মা ও মদীনায় প্রত্যাবর্তন


তায়মা
তায়মার ইহুদীরা খয়বর ফেদেক ওয়াদিউল কোরা বা কোরা প্রান্তরে ইহুদীদের পরাজয় ও আত্মসমর্পণের খবর পায়। এরপর তারা নিজেরাই প্রতিনিধি পাঠিয়ে সন্ধির প্রস্তাব করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের প্রস্তাব গ্রহণ করেন। ৩০ আল্লাহর রসূল এ সম্পর্কে একটি চুক্তিও লেখান। চুক্তির কথা ছিলো এই যে, এই লেখা আল্লাহর রসূল মোহাম্মদের পক্ষ থেকে বনু তায়মার জন্যে। তাদের জন্যে দায়িত্ব রয়েছে। তাদেরকে জিযিয়া কর দিতে হবে। তাদের সাথে বাড়াবাড়ি করা হবে না এবং দেশ থেকে বহিষ্কারও করা হবে না। এ চুক্তি স্থায়ী বলে বিবেচিত হবে। চুক্তিপত্রের কথাগুলো লিখেছিলেন হযরত খালেদ ইবনে সাঈদ (রা.)।
মদীনায় প্রত্যাবর্তন
এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনার পথে রওয়ানা হন। ফেরার সময়ে এক প্রান্তরের কাছে পৌছে সাহাবারা উচ্চস্বরে তকবির ধ্বনি দেন। তারা বলেন, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অতো জোরে বলার দরকার নেই। তোমরা কোন বধির বা অনুপস্থিত সত্তাকে ডাকছো না, বরং এমন এক সত্তাকে ডাকছো, যিনি শোনেন এবং কাছেই রয়েছেন।

টিকাঃ
২৮. সহীহ বোখারী, ২য় খন্ড, পৃ. ৬০৭ ২৯ যাদুল মায়াদ ২য় খন্ড, পৃ. ১৪৬-১৪৭ ৩০. একই গ্রন্থ একই পৃষ্ঠা,

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00