📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছারিয়‍্যা ও গোযওয়াহ এবং ছারিয়‍্যা সিফুল বাহার

📄 ছারিয়‍্যা ও গোযওয়াহ এবং ছারিয়‍্যা সিফুল বাহার


পবিত্র কোরআনের আয়াতে যুদ্ধের অনুমতি প্রদানের পর উল্লিখিত উভয় পরিকল্পনার বাস্তবায়নের জন্যে মুসলমানদের পর্যায়ক্রমিক অভিযান শুরু হয়। অস্ত্র সজ্জিত কাফেলা টহল দিতে থাকে। এর উদ্দেশ্য ছিলো মদীনার আশেপাশের রাস্তায় সাধারণভাবে এবং মক্কার আশেপাশের রাস্তায় বিশেষভাবে লক্ষ্য রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। একই সাথে সেসব রাস্তার আশেপাশে বসতি স্থাপনকারী গোত্রসমূহের সাথে অনাক্রমণ চুক্তি সম্পাদন করতে হবে। এর ফলে মদীনার পৌত্তলিক, ইহুদী এবং আশেপাশের বেদুইনদের মনে এ বিশ্বাস স্থাপন করা সম্ভব হবে যে, বর্তমানে মুসলমানরা যথেষ্ট শক্তিশালী। অতীতের দুর্বলতা ও শক্তিহীনতা তারা কাটিয়ে উঠেছে। উপরন্তু এর মাধ্যমে কোরায়শদের ঔদ্ধত্যপূর্ণ সাহসিকতা সম্পর্কে তাদের ভীত করে দেয়া সম্ভব হবে। তাদের বুঝিয়ে দেয়া যাবে যে, তারা যেসব চিন্তা এবং ক্রোধ প্রকাশ করছে, তার পরিণাম হবে ভয়াবহ। নির্বুদ্ধিতার যে পাঁক কাদায় তারা গড়াগড়ি খাচ্ছে, তাতে তাদের অর্থনীতিকে হুমকির সম্মুখীন দেখে সন্ধি-সমঝোতার প্রতি তারা ঝুঁকে পড়বে। মুসলমানদের ঘরে প্রবেশ করে তাদের নিশেষ করা, আল্লাহর পথে বাধা সৃষ্টি করা এবং দুর্বল মুসলমানদের ওপর অত্যাচার করার যেসব সঙ্কল্প তারা মনে মনে পোষণ করছে, সেসব থেকে বিরত থাকবে। এর ফলে জাযিরাতুল আরবে তওহীদের দাওয়াতের কাজ মুসলমানরা সম্পূর্ণ স্বাধীনভাবে করতে পারবে। এসব ছারিয়‍্যা ও গোযওয়াহ সম্পর্কে নীচে সংক্ষেপে আলোকপাত করা হচ্ছে
এক) ছারিয়া সিফুল বাহার প্রথম হিজরীর রমযান মোতাবেক ৬২৩ খৃষ্টাব্দের মার্চ মাস। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত হামযা ইবনে আবদুল মোত্তালেব (রা.)-কে এর সেনানায়ক মনোনীত করেন। রাবেগ প্রান্তরে এই কাফেলা আবু সুফিয়ানের মুখোমুখি হয়। আবু সুফিয়ানের সঙ্গীদের সংখ্যা ছিলো দু'শো। উভয় পক্ষ পরস্পরের প্রতি তীর নিক্ষেপ করে: কিন্তু এ ঘটনা যুদ্ধ পর্যন্ত গড়ায়নি। এই ছারিয়‍্যায় মক্কার লোকদের মধ্য থেকে দুই ব্যক্তি মুসলমানদের সাথে এসে মিলিত হয়। এদের একজন হযরত মিকদাদ ইবনে আমর আলবাহরানী এবং অন্যজন ওতবা ইবনে গোজওয়ান আলমাজানি (রা.)। এই দুইজন গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। তারা পৌত্তলিকদের সাথে যোগ দেন এই উদ্দেশ্যে যে পথিমধ্যে মুসলমানদের সাথে সাক্ষাৎ হলে তাদের কাছে চলে যাবেন।

টিকাঃ
৮. সীরাত রচয়িতাদের পরিভাষা অনুযায়ী ছারিয়্যা বলা হয় সেইসব সামরিক অভিযানকে, যাতে নবী করিম (সঃ) স্বয়ং অংশ গ্রহণ করেননি। যুদ্ধ হোক বা না হোক। পক্ষান্তরে গোযওয়া বলা হয় সেই সব সামরিক অভিযানকে যেখানে নবী (সাঃ) নিজে অংশ গ্রহণ করেছিলেন। যুদ্ধ হোক বা না হোক * সিফুল বাহার অর্থাৎ সমুদ্র সৈকত
৯. সিফুল বাহার অর্থাৎ সমুদ্র সৈকত
১০. রহমতুল্লিল আলামীন

📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছারিয়‍্যা খাররার ও গোযওয়াহ আবওয়া এবং গোযওয়ায়ে বুয়াত

📄 ছারিয়‍্যা খাররার ও গোযওয়াহ আবওয়া এবং গোযওয়ায়ে বুয়াত


দুই) ছারিয়‍্যা খাররার প্রথম হিজরীর জিলকদ মোতাবেক ৬২৩ সালের মে মাস।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাসকে এর আমীর নিযুক্ত করেন। তাঁর অধীনে বিশজন নিবেদিত প্রাণ মুসলমানকে কাফেরদের একটি কাফেলার সন্ধানে প্রেরণ করেন। এই কাফেলাকে বলে দেয়া হয় যে, তারা যেন খাররার নামক জায়গার পরে না যায়। এই কাফেলা পদব্রজে রওয়ানা হয়েছিলো। এরা রাত্রিকালে সফর করতেন আর দিনে আত্মগোপন করে থাকতেন। পঞ্চম দিন সকালে এই কাফেলা খাররার পৌঁছে খবর পেলো যে, কোরায়শদের বাণিজ্য কাফেলা একদিন আগে খাররার ত্যাগ করেছে। এর পতাকা ছিলো সাদা এবং হযরত মেকদাদ ইবনে আমর (রা.) তা বহন করছিলেন।
তিন) গোযওয়াহ আবওয়া দ্বিতীয় হিজরীর সফর মোতাবেক ৬২৩ সালের আগষ্ট। এই অভিযানে সত্তরজন মোহাজের সমভিব্যহারে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময় মদীনায় হযরত সা'দ ইবনে ওবাদা (রা.)- কে তাঁর প্রতিনিধি নিযুক্ত করেন। এই অভিযানের উদ্দেশ্য ছিলো কোরায়শদের একটি বাণিজ্য কাফেলার পথ রোধ করা। নবী (সাঃ) ওদদান পর্যন্ত পৌঁছেন। কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই অভিযানের প্রাক্কালে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনু জামরা গোত্রের সর্দার আমর ইবনে মাখশি জমিরির সাথে মৈত্রী চুক্তি সম্পাদন করেন। চুক্তির বক্তব্য ছিলো এইরূপ, 'বনু জামরার জন্যে মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লেখা। এরা নিজেদের জানমালের ব্যাপারে নিরাপদ থাকবে। এদের ওপর কেউ হামলা করলে সেই হামলার বিরুদ্ধে এদের সাহায্য করা হবে। অবশ্য এরা যদি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে, এই অঙ্গীকার পালন করা হবে না। সমুদ্র যতোদিন তার সৈকতকে সিক্ত করবে, ততোদিন এই চুক্তির কার্যকারিতা অটুট থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাদেরকে সাহায্যের জন্যে ডাকবেন, তখন তাদেরকে এগিয়ে আসতে হবে।' রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অংশগ্রহণ সম্বলিত এটি ছিলো প্রথম সামরিক অভিযান। মদীনার বাইরে পনের দিন কাটানোর পর তাঁরা ফিরে আসেন।
চার) গোযওয়ায়ে বুয়াত দ্বিতীয় হিজরীর রবিউল আউয়াল মোতাবেক ৬২৩ সালের সেপ্টেম্বর মাস। এই অভিযানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুইশত সাহাবাসহ রওয়ানা হন। এই অভিযানের উদ্দেশ্য ছিলো কোরায়শদের একটি বাণিজ্য কাফেলা ধাওয়া করা। এই কাফেলায় উমাইয়া ইবনে খালফসহ কোরায়শদের একশত লোক এবং উট ছিলো আড়াই হাজার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোয়ায়ওয়া এলাকায় অবস্থিত বুয়াত্ব নামক জায়গা পর্যন্ত পৌঁছন। কিন্তু কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ অভিযানে পতাকার রং ছিলো সাদা। হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) তা বহন করছিলেন। এই অভিযানের প্রাক্কালে হযরত সা’দ ইবনে মায়া’য (রা.)-কে মদীনার আমীর নিযুক্ত করা হয়।

টিকাঃ
১১. যাহফার নিকটবর্তী একটি জায়গার নাম
১২. ওদদান মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি জায়গার নাম। রাবেগ থেকে মদীনা যাওয়ার পথে ২৯ মাইল পর এই জায়গা পড়ে। আবওয়া ওদদানের নিকটবর্তী অন্য জায়গা:
১৩ আললাওয়াহেবু লাদুন্নিয়া ১ম খন্ড, পৃ ৭৫

📘 আর রাহিকুল মাখতুম > 📄 গোযওয়া সফওয়ান ও গোযওয়া যিল উশাইরা

📄 গোযওয়া সফওয়ান ও গোযওয়া যিল উশাইরা


পাঁচ) গোয়ায়ওয়া সফওয়ান দ্বিতীয় হিজরীর রবিউল আউয়াল মোতাবেক ৬২৩ সালের সেপ্টেম্বর।
এই অভিযানের কারণ ছিলো এই যে, কারজ ইবনে জাবের ফাহরি নামে একজন পৌত্তলিকের নেতৃত্বে একদল লোক মদীনার চারণভূমিতে হামলা করে কয়েকটি গবাদি পশু অপহরণ করে। রসূল সাallাল্লাহু আলাইহি ওয়া সাallাম সত্তরজন সাহাবীকে সঙ্গে নিয়ে লুটেরাদের ধাওয়া করেন। কিন্তু কারজ এবং তার সঙ্গীদের পাওয়া যায়নি। কোন প্রকার সংঘাত ছাড়াই তাঁরা ফিরে আসেন। এই যুদ্ধকে কেউ কেউ বদরের প্রথম যুদ্ধ বলে অভিহিত করেন। পতাকার রং ছিলো সাদা। হযরত আলী (রা.) তা বহন করছিলেন।
এই অভিযানের সময় মদীনার আমীর হযরত যায়েদ ইবনে হারেসা (রা.)-কে নিযুক্ত করা হয়েছিলো।
ছয়) গোয়ায়ওয়া যিল উশাইরা দ্বিতীয় হিজরীর জমাদিউল আউয়াল এবং জমাদিউস সানি মোতাবেক ৬২৩ সালের নভেম্বর ও ডিসেম্বর।
এই অভিযানে রসূল সাallাল্লাহু আলাইহি ওয়া সাallামের সাথে দেড়শ’ মোহাজের ছিলেন। এতে অংশগ্রহণের জন্যে কাউকে বাধ্য করা হয়নি। সওয়ারীর জন্যে উটের সংখ্যা ছিলো মাত্র ত্রিশ। পালাক্রমে সবাই সওয়ার হয়েছিলেন। মক্কা থেকে সিরিয়া অভিমুখে রওয়ানা হয়ে গৌঁত্তলিকদের এ ধরনের একটি কাফেলাকে ধাওয়া করতে এ অভিযান চালানো হয়। এই কাফেলায় কোরায়শদের প্রচুর মালামাল ছিলো। নবী সাallাল্লাহু আলাইহি ওয়া সাallাম এই কাফেলাকে ধাওয়া করতে যুল উশাইরা নামক জায়গা পর্যন্ত পৌঁছেন। কিন্তু কয়েকদিন আগেই কাফেলা চলে গিয়েছিলো। এই কাফেলাই সিরিয়া থেকে ফেরার পর নবী সাallাল্লাহু আলাইহি ওয়া সাallাম তাদের গ্রেফতার করার চেষ্টা চালান। কিন্তু তারা মক্কায় পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার জের হিসেবে পরবর্তীকালে বদরের যুদ্ধ সংঘটিত হয়।
এই অভিযানেও পতাকার রং ছিলো সাদা। হযরত হামযা (রা.) পতাকা বহন করেন।
ইবনে ইসহাকের মতে এই অভিযানে রসূল সাallাল্লাহু আলাইহি ওয়া সাallাম জমাদিউল আউয়ালের শেষদিকে রওয়ানা হয়ে জমাদিউস সানির ভিতরে আসেন। এ কারণে এই অভিযানের সঠিক সময় নির্ধারণের ক্ষেত্রে সীরাত রচয়িতাদের মধ্যে মতবিরোধ রয়েছে।
এই অভিযানে নবী সাallাল্লাহু আলাইহি ওয়া সাallাম বনু মুদলাজ এবং তাদের মিত্র বনু জামরার সাথে অনাক্রমণ চুক্তি সম্পাদন করেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই অভিযানকালে মদীনার ব্যবস্থাপনার দায়িত্ব হযরত আবু সালমা ইবনে আবদুল আছাদ মাখযুমী (রা.) আনজাম দেন।

টিকাঃ
১৫. উশাইরা, ইয়ানবুর নিকটবর্তী একটি জায়গার নাম :

📘 আর রাহিকুল মাখতুম > 📄 ছারিয়‍্যা নাখলাহ

📄 ছারিয়‍্যা নাখলাহ


দ্বিতীয় হিজরীর রজব মোতাবেক ৬২৪ সালের জানুয়ারী
এই অভিযানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.)-এর নেতৃত্বে বারোজন মোহাজেরের একটি দল প্রেরণ করেন। প্রতি দুইজন সৈন্যের জন্যে একটি উট ছিলো। সেনাপতির হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একখানি চিঠি দেন এবং বলেন যে, দুইদিন সফর শেষে যেন তা পাঠ করা হয়। দুইদিন সফর শেষে হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.) চিঠিখানি খুলে পাঠ করেন। তাতে লেখা ছিলো যে, আমার এই চিঠি পাঠ করার পর তোমরা মক্কা ও তায়েফের মধ্যবর্তী স্থান নাখলাহ-এ অবতরণ করবে এবং সেখানে কোরায়শদের একটি কাফেলার জন্যে ওঁৎ পেতে থাকবে। পাশাপাশি খবরাখবর সম্পর্কে আমাকে অবহিত করবে।
হযরত আবদুল্লাহ (রা.) সঙ্গী সাহাবীদের চিঠির বক্তব্য সম্পর্কে জানিয়ে বলেন যে, কারো ওপর জোর-জবরদস্তি করছি না, শাহাদাত যাদের প্রিয়, তারা থেকে যেতে পারে। আমি যদি একা থেকে যাই তবুও সামনে অগ্রসর হবো।
হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.)-এর বক্তব্য শোনার পর তাঁরা নাখলাহ অভিমুখে রওয়ানা হলেন। যাওয়ার পথ হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস (রা.) এবং ওতবা ইবনে গোজওয়ান (রা.)-এর উট উধাও হয়ে যায়। এই উটের পিঠে উভয় সাহাবী পালাক্রমে সফর করছিলেন। উট হারিয়ে যাওয়ার কারণে তারা উভয়ে পেছনে পড়ে যান।
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে হযরত আবদুল্লাহ ইবনে জাহাশ (রা.) নাখলাহ গিয়ে পৌছুলেন। সেখানে গিয়ে শুনলেন যে, সেই পথ দিয়ে কোরায়শদের একটি বাণিজ্য কাফেলা অতিক্রম করেছে। সেই কাফেলায় কিসমিস, চামড়া এবং অন্যান্য সামগ্রী রয়েছে। সেই কাফেলায় আবদুল্লাহু ইবনে মুগীরার দুই পুত্র ওসমান ও নওফেল এবং মুগীরার মুক্ত দাস আমর ইবনে হাযরামী ও হাকীম ইবনে কায়সান রয়েছে। মুসলমানরা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে, কি করবেন। সেদিন ছিলো রজব মাসের শেষ দিন। যুদ্ধ নিষিদ্ধ অর্থাৎ মাহে হারামের অন্যতম মাস হচ্ছে রজব। যুদ্ধ যদি করা হয়, তবে হারাম মাসের অমর্যাদা করা হয়। এদিকে যদি হামলা না করা হয়, তবে কোরায়শদের এই কাফেলা মদীনার সীমানায় প্রবেশ করে। পরামর্শের পর হামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাহাবীরা কোরায়শদের বাণিজ্য কাফেলা অনুসরণ করেন এবং আমর ইবনে হাদরামিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করেন। এতে আমর ধরাশায়ী হয়ে প্রাণ ত্যাগ করে। অন্যরা ওসমান এবং হাকিমকে গ্রেফতার করেন। নওফে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অতপর সাহাবারা উভয় বন্দী এবং জিনিসপত্র নিয়ে মদীনায় হাযির হন। সাহাবারা প্রাপ্ত জিনিসের মধ্যে থেকে এক পঞ্চমাংশ গনিমত হিসাবে বের করে নিয়েছিলেন।

টিকাঃ
১৬. সীরাত রচয়িতারা এরূপ উল্লেখ করেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে, যুদ্ধলব্ধ সম্পদের এক পঞ্চমাংশ গণিমত হিসাবে গ্রহণ করা সম্বলিত পাক কোরআনের নির্দেশ বদরের যুদ্ধের সময় নাযিল হয়েছিলো। সেই আয়াতের শানে নযুল পাঠে বোঝা যায় যে, সেই নির্দেশের আগে মুসলমানরা গণিমতের নির্দেশ সম্পর্কে অবহিত ছিলেন না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00