📄 বারোজন নকীব ও তাদের নাম
বাইয়াত সম্পন্ন হওয়ার পর প্রিয় নবী প্রস্তাব করলেন যে, বারোজন নেতা মনোনীত করা হোক। এরা হবে তাদের কওমের নকীব। এরা বাইয়াতের শর্তাবলী নিজ নিজ কওমের লোকেদের দ্বারা পূরণ করার দায়িত্ব পালন করবে। প্রিয় নবী উপস্থিত লোকদেরই বারোজনের নাম জানাতে বললেন। তাঁর একথা বলার কিছুক্ষণের মধ্যেই ১২ জন নকীব মনোনীত করা হলো। এদের মধ্যে ৯ জন খাযরাজ ও ৩ জন আওস গোত্রের ছিলেন।
(১) আদআদ ইবনে যোরাবা ইবনে আদাছ, (২) সা'দ ইবনে রবিয়া ইবনে আমর (৩) আবদুল্লাহ ইবনে রওয়াহা ইবনে সালাবাহ (৪) রাফে ইবনে মালেক ইবনে আযলান (৫) বারা ইবনে মারুর ইবনে ছাখার (৬) আবদুল্লাহ ইবনে আমর ইবনে হারাম (৭) ওবাদা ইবনে সামেত ইবনে কায়েস (৮) সা'দ ইবনে ওবাদা ইবনে অইম (৯) মুনযের ইবনে আমর খোনাইস। এরা ছিলেন খাযরাজ গোত্রের। যথা-
অন্যদিকে (১) উছায়েদ ইবনে খুজায়ের ইবনে ছাম্মাক (২) সা'দ ইবনে খায়ছামা ইবনে হারেছ (৩) রেফায়া ইবনে আবদুল মুনযের ইবনে যোবায়র ছিলেন আওস গোত্রের।¹²
বারোজন নকীব নিযুক্ত হওয়ার পর তাদের কাছ থেকে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় আরো একটি অঙ্গীকার নিলেন। কেননা এরা ছিলেন অধিক দায়িত্বশীল। তিনি বললেন, আপনারা স্বজাতীয়দের সকল বিষয়েরই জন্যেই দায়িত্বশীল ও যিম্মাদার। হাওয়ারিরা (১২ জন) হযরত ঈসা (আ.)-এর পক্ষ থেকে যেমন দায়িত্বশীল ও যিম্মাদার ছিলেন, আপনারাও ঠিক তেমনি। আমি মুসলমানদের পক্ষ থেকে দায়িত্বশীল ও যিম্মাদার। সবাই সমস্বরে বললেন, জ্বী হাঁ।
টিকাঃ
১২. কেউ কেউ যোবাইর এর পরিবর্তে যোনাইর উল্লেখ করেছেন। কোন কোন সীরাত রচয়িতা রেফায়ার পরিবর্তে আবুল হায়ছাম, ইবনে তাইহানের নাম সংযোজন করেছেন।
📄 শয়তান কর্তৃক চুক্তির তথ্য ফাঁস
চুক্তি সম্পূর্ণ হওয়ার পর সবাই চলে যাওয়ার উপক্রম করছিলেন এমন সময় শয়তান সম্মেলনের বিষয়ে জেনে গেলো। কোরায়শদের কাছে খবর পৌঁছানোর সময় ছিলো না। যদি পৌঁছাতো, তবে তারা সংঘবদ্ধভাবে মুসলমানদের ওপর ঝাঁপিয়ে পড়তো। এ কারণে শয়তান উঁচু পাহাড় চূড়ায় উঠে উচ্চস্বরে বললো, মিনাবাসীরা, মোহাম্মদকে দেখো। বে-দ্বীন লোকেরা বর্তমানে তার সঙ্গে রয়েছে। তোমাদের সাথে লড়াই করার জন্যে তারা সমবেত হয়েছে।
প্রিয় নবী বললেন, ওটা হচ্ছে এই ঘাঁটির শয়তান। ওরে আল্লাহর দুশমন, শুনে রাখ, খুব শীঘ্রই আমি তোর জন্যে সময় পাচ্ছি। এরপর তিনি লোকদের বললেন, তারা যেন নিজ নিজ তাঁবুতে ফিরে যায়।¹⁴
শয়তানের আওয়ায শুনে হযরত আব্বাস ইবনে ওবাদা ইবনে সাজলা বললেন, সেই জাতের কসম যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, যদি আপনি চান, তবে আগামীকালই আমরা মিনাবাসীদের ওপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ব। প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমাকে এখনো এ কাজের আদেশ দেয়া হয়নি। তোমরা তোমাদের আস্তানায় ফিরে যাও। এরপর সবাই গিয়ে শুয়ে পড়লেন।¹⁵
টিকাঃ
১৪. যাদুল মায়াদ, ২য় খন্ড, পৃ. ৫১
১৫. ইবনে হিশাম, ২য় খন্ড, পৃ. ৪৪৮
📄 মদিনার নেতাদের সাথে কোরায়েশদের কথা কাটাকাটি
কোরায়শরা এ খবর পাওয়ার পর দিশেহারা হয়ে পড়লো। কেননা এ ধরনের বাইয়াতের সুদূর প্রসারী ফলাফল সম্পর্কে তারা অবহিত ছিলো। পরদিন সকালে কোরায়শদের একদল বিশিষ্ট লোক মদীনাবাসী আগন্তুকদের তাঁবুর সামনে গিয়ে গত রাতের সম্মেলনের এবং বাইয়াতের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলো। তারা বললো, ওহে খাযরাজের লোকেরা, আমরা শুনলাম তোমরা আমাদের এই লোককে আমাদের কাছ থেকে বের করে নিয়ে যেতে চাও। তোমরা আমাদের সাথে যুদ্ধ করার জন্যে তার হাতে বাইয়াত করছো। অথচ তোমাদের সাথে যুদ্ধ করা অন্যসব আরব গোত্রের সাথে যুদ্ধ করার চেয়ে আমাদের কাছে অপছন্দনীয়।
মক্কার কোরায়শরা বিক্ষোভ প্রদর্শন করার পর মদীনা থেকে আসা অমুসলিম তীর্থযাত্রীরা বললো, তোমাদের কথা ঠিক নয়। তারা কসম করে বললো, এ ধরনের ঘটনা ঘটতেই পারে না। আবদুল্লাহ ইবনে উবাই বললো, আমার কওমের লোকেরা আমাকে বাদ দিয়ে এতোবড় কাজ করবে, এটাতো চিন্তাই করা যায় না। আমি তো এখন মক্কায়, যদি আমি মদীনায় থাকতাম, তবুও তারা আমার সাথে পরামর্শ না করে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করতো না।
সম্মেলন এবং বাইয়াত রাতের আঁধারে হয়েছিলো। বিশ্বাস করার মতো নয়। এ কারণে মদীনার অমুসলিম তীর্থ যাত্রীদের কথাই মক্কায় অমুসলিমরা বিশ্বাস করলো। মুসলমানরা একে অন্যের প্রতি আড়চোখে তাকালেন। তারা ছিলেন চুপচাপ।
তাঁরা হাঁ বা না কিছুই বললেন না। এক সময় কোরায়শ, নেতারা বুঝলো যে, আশঙ্কা করার মতো কিছু আসলে ঘটেনি। অবশেষে তারা হতাশ হয়ে ফিরে গেলো।
বাইয়াতকারীদের ধাওয়া মক্কায় কোরায়শ নেতারা এ বিশ্বাসের সাথে সাথে ফিরে এলো যে, তারা যা শুনেছে, সেটা সত্য নয়। তবে যেহেতু সন্দেহ ছিলো, এ জন্যে তারা তথ্য সংগ্রহের জন্যে অধীর হয়ে উঠলো। শেষ পর্যন্ত বুঝতে পারলো যে, ঘটনা সত্য। বাইয়াতের ঘটনা আসলেই ঘটেছে- নিশ্চিতভাবেই ঘটেছে। কিন্তু এ খবর নিশ্চিতভাবে যখন তারা পেলো, তখন মদীনার হজ্জযাত্রীরা রওয়ানা হয়ে গেছেন। কিছুসংখ্যক অমুসলিম মদীনায় যাত্রীদের পিছু ধাওয়া করলো। কিন্তু সুযোগ ততক্ষণে হাতছাড়া হয়ে গেছে। দ্রুতগামী ঘোড় সওয়াররা সা'দ ইবনে ওবাদা এবং মুনযের ইবনে আমরকে দেখতে পেল। মুনযের দ্রুত এগিয়ে গেলেন। সা'দ ধরা পড়লেন। তাকে মক্কায় বেঁধে নিয়ে আসা হলো। তাঁকে প্রহার করা হলো। মক্কায় নেয়ার পর মাতয়াম ইবনে আদী এবং হারেছ ইবনে হবর উমাইয়া তাকে ছাড়িয়ে দিলেন। কেননা এই দু'জনের বাণিজ্য কাফেলা মদীনায় সা'দ ইবনে ওবাদার তত্ত্বাবধানে যাতায়াত করতো। এদিকে মদীনার হজ্জযাত্রীরা তাদের সফরসঙ্গী সা'দ ইবনে ওবাদার গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তারা মক্কায় ফিরে গিয়ে কাফের কোরায়শদের ওপর হামলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মক্কার দিকে এগিয়ে যাওয়ার আগেই তারা লক্ষ্য করলেন যে, সা'দ ইবনে ওবাদা ফিরে আসছেন। এরপর কাফেলার সবাই নিরাপদে রওয়ানা হয়ে নিরাপদে মদীনা পৌঁছুলেন।
টিকাঃ
১৬. ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৪৮
১৭. যাদুল মায়াদ, ২য় খন্ড, পৃ. ৫১-৫২, ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৪৮-৪৫০
📄 বাইয়াতকারীদের ধাওয়া
মক্কায় কোরায়শ নেতারা এ বিশ্বাসের সাথে সাথে ফিরে এলো যে, তারা যা শুনেছে, সেটা সত্য নয়। তবে যেহেতু সন্দেহ ছিলো, এ জন্যে তারা তথ্য সংগ্রহের জন্যে অধীর হয়ে উঠলো। শেষ পর্যন্ত বুঝতে পারলো যে, ঘটনা সত্য। বাইয়াতের ঘটনা আসলেই ঘটেছে- নিশ্চিতভাবেই ঘটেছে। কিন্তু এ খবর নিশ্চিতভাবে যখন তারা পেলো, তখন মদীনার হজ্জযাত্রীরা রওয়ানা হয়ে গেছেন। কিছুসংখ্যক অমুসলিম মদীনায় যাত্রীদের পিছু ধাওয়া করলো। কিন্তু সুযোগ ততক্ষণে হাতছাড়া হয়ে গেছে। দ্রুতগামী ঘোড় সওয়াররা সা'দ ইবনে ওবাদা এবং মুনযের ইবনে আমরকে দেখতে পেল। মুনযের দ্রুত এগিয়ে গেলেন। সা'দ ধরা পড়লেন। তাকে মক্কায় বেঁধে নিয়ে আসা হলো। তাঁকে প্রহার করা হলো। মক্কায় নেয়ার পর মাতয়াম ইবনে আদী এবং হারেছ ইবনে হবর উমাইয়া তাকে ছাড়িয়ে দিলেন। কেননা এই দু'জনের বাণিজ্য কাফেলা মদীনায় সা'দ ইবনে ওবাদার তত্ত্বাবধানে যাতায়াত করতো। এদিকে মদীনার হজ্জযাত্রীরা তাদের সফরসঙ্গী সা'দ ইবনে ওবাদার গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। তারা মক্কায় ফিরে গিয়ে কাফের কোরায়শদের ওপর হামলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মক্কার দিকে এগিয়ে যাওয়ার আগেই তারা লক্ষ্য করলেন যে, সা'দ ইবনে ওবাদা ফিরে আসছেন। এরপর কাফেলার সবাই নিরাপদে রওয়ানা হয়ে নিরাপদে মদীনা পৌঁছুলেন।
এটি হচ্ছে দ্বিতীয় বাইয়াতে আকাবা। এটাকে বাইয়াতে আকাবা কোবরাও বলা হয়। এই বাইয়াত এমন এক পরিবেশে হয়েছিলো যে, ঈমানদারদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা, বিশ্বাস, বীরত্ব ও সাহসিকতার প্রেরণা এখানে জাগরুক ছিলো। মদীনার ঈমানদারদের অন্তর মক্কার দুর্বল ভাইদের প্রতি ভালোবাসায় ছিলো পরিপূর্ণ। সাহায্য করার উদ্দীপনায় মনে ছিলো দুর্বার সঙ্কল্প। অত্যাচারী বিধর্মীদের জন্যে অন্তরে ছিলো ক্রোধ ও ঘৃণা। না দেখেও যাদের আল্লাহর সন্তুষ্টির জন্যে ভাই হিসাবে গ্রহণ করা হয়েছে। তারা ছিলো প্রকৃতপক্ষেই দ্বীনী ভাই।
এ ধরনের প্রেরণা বাহ্যিক কোন আকর্ষণের কারণে ছিলো না। সময়ের স্রোতধারায় এ ভালোবাসার প্রেরণা মুছে যাওয়ার সম্ভাবনাও ছিলো না। বরং এ ভালোবাসার মূলে ছিলো আল্লাহর প্রতি ঈমান, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান ও আল্লাহর কোরআনের প্রতি ঈমান। এই ঈমান কোন প্রকার যুলুম নির্যাতন অত্যাচার ও শক্তির সামনে দুর্বল ও নষ্ট হওয়ার কোন সম্ভাবনা ছিলো না। এই ঈমান বা অদৃশ্য বিশ্বাসের দৃঢ়তার পরিচয় আমলের মাধ্যমে পাওয়া যায়। এই ঈমানের কারণেই মুসলমানরা পৃথিবীতে বিস্ময়কর কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলো। সেই কৃতিত্বের উদাহরণ অতীতের পৃথিবীতে যেমন পাওয়া যায়নি, ভবিষ্যতের পৃথিবীতেও পাওয়ার তেমনি সম্ভাবনা নেই।
হিজরতকারী মুসলমানদের শঙ্কিত প্রতিনিধিদল দ্বিতীয় বাইয়াতে আকাবা সম্পন্ন হওয়ার মাধ্যমে ইসলাম, কুফুরী ও মূর্খতার অন্ধকারের মধ্যে নিজের জন্যে একটি আবাসভূমির বুনিয়াদ রাখতে সক্ষম হলো। দাওয়াতের শুরু থেকে এটা ছিলো ইসলামের গুরুত্বপূর্ণ সাফল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের অনুমতি দিলেন, তারা যেন নিজেদের নতুন দেশে হিজরত করে চলে যায়।
হিজরত অর্থ হচ্ছে সব কিছু পরিত্যাগ করে শুধু প্রাণ রক্ষার জন্যে কোথাও চলে যাওয়া। তবে এই প্রাণও শঙ্কামুক্ত নয়। যাত্রা শুরু থেকে গন্তব্যে পৌঁছা পর্যন্ত যে কোন জায়গায় এই প্রাণ সংহার হয়ে যেতে পারে। যাত্রা শুরু হচ্ছে এক অস্পষ্ট ও অনিশ্চিত গন্তব্যের দিকে। ভবিষ্যতে কি ধরনের বিপদ মুসবিতের সম্মুখীন হতে হবে, সে সম্পর্কে আগে ভাগে কিছুই বলা যায় না।
এসব কিছু জেনে বুঝেই মুসলমানরা হিজরত শুরু করেন। এদিকে পৌত্তলিকরা মুসলমানদের যাত্রা পথে বাধা সৃষ্টি করতে লাগলো। কারণ পৌত্তলিকরা বুঝতে পেরেছিলো যে, মুসলমানদের হিজরতের পর ভবিষ্যতে তাদের জন্যে অনেক আশঙ্কা ও বিপদ দেখা দেবে। নীচে হিজরতের কায়েকটি নমুনা উল্লেখ করা যাচ্ছে।
এক) প্রথম মোহাজের ছিলেন হযরত আবু সালমা (রা.)। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী দ্বিতীয় বাইয়াতে আকাবার এক বছর আগে তিনি হিজরত করেন। স্ত্রী এবং সন্তানরাও তার সাথে ছিলেন। তিনি রওয়ানা হতে শুরু করলে তাঁর শ্বশুরালয়ের লোকেরা বললো, আপনার নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমাদের চেয়ে আপনার বেশী রয়েছে। কিন্তু আমাদের মেয়ের কি হবে? আপনি তাকে শহরে শহরে ঘোরাবেন এটা জানার পরও কিভাবে তাকে আপনার সাথে যেতে দিতে পারি? সেটা কিছুতেই সম্ভব নয়। আবু সালমার স্ত্রীকে তার মা-বাবা রেখে দিলেন। এ খবর পাওয়ার পর আবু সালমার মা-বাবা ক্ষেপে গেলেন। তারা নিজেদের পৌত্রকে কেড়ে নিয়ে এলেন। দুগ্ধপোষ্য শিশুকে এক ধাত্রীর কাছে প্রতিপালনের জন্যে দেয়া হলো। এর আগে এক জায়গায় শিশুকে উভয় পক্ষ টানাটানি করায় শিশুর হাতে ব্যথা পেলো। মোটকথা হযরত আবু সালমা (রা.) একা মদীনায় চলে গেলেন। এদিকে স্বামী সন্তান ছেড়ে উম্মে সালমা পাগলিনীর মত হয়ে গেলেন। যেখানে তাঁর স্বামী বিদায় নিয়েছিলেন এবং তাঁর সন্তানকে কেড়ে নেয়া হয়েছিলো, সেই জায়গার নাম ছিলো আবত্তাহ। প্রতিদিন সকালে তিনি আবত্তাহ যেতেন এবং সারাদিন বিলাপ করতেন। এভাবে এক বছর কেটে গেলো। অবশেষে উম্মে সালমার একজন আত্মীয় উম্মে সালমার মা-বাবাকে বললো, বেচারীকে কেন আপনারা স্বামীর কাছে যেতে দিচ্ছেন না? এরপর তার মা-বাবা তাকে বললেন, তুমি ইচ্ছা করলে স্বামীর কাছে যেতে পারো। উম্মে সালমা তখন শ্বশুরালয়ে গিয়ে সন্তানকে ধাত্রীর কাছ থেকে নিয়ে নিলেন এবং একাকী সন্তানসহ মদীনা রওয়ানা হলেন। মক্কা থেকে মদীনাব দূরত্ব প্রায় পাঁচশত কিলোমিটার। তানঈম নামক জায়গায় পৌঁছার পর ওসমান ইবনে আবু তালহার সাথে দেখা হলো। উম্মে সালমা তাকে সব কথা খুলে বললেন। সব শুনে ওসমান তাকে সঙ্গে নিয়ে মদীনায় রওয়ানা হলেন। কোবার জনপদ দূর থেকে দেখে বললেন, এ জনপদে তোমার স্বামী রয়েছে, তুমি সেখানে চলে যাও। আল্লাহ তোমাকে বরকত দিন। এরপর ওসমান মক্কায় ফিরে এলেন।
দুই) হযরত সোহায়ব (রা.) মদীনায় হিজরত করার ইচ্ছা করলে কোরায়শ পৌত্তলিকরা বললো, তুমি আমাদের কাছে যখন এসেছিলে, তখন তুমি ছিলে নিসঙ্গ কাঙ্গাল। এখানে আসার পর তোমার অনেক ধন-সম্পদ হয়েছে। তুমি অনেক উন্নতি করেছ। এখন তুমি সেসব নিয়ে এখান থেকে কেটে পড়তে চাও? সেটা কিছুতেই সম্ভব নয়। হযরত সোহায়েব বললেন, আমি যদি ধন-সম্পদ সব ছেড়ে যাই তবে কি তোমরা আমাকে যেতে দেবে? তারা বললো, হাঁ, দেবো। হযরত সোহায়েব বললেন, ঠিক আছে, তাই হোক। সব কিছু তোমাদের কাছে রেখে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ খবর পাওয়ার পর মন্তব্য করলেন, সোহায়েব লাভবান হয়েছে, সোহায়ের লাভবান হয়েছে।
তিন) হযরত ওমর ইবনে খাত্তাব, আইয়াশ ইবনে আবি রবিয়া এবং হিশাম ইবনে আস ইবনে ওয়ায়েল পরস্পর আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে, অমুক জায়গায় সকাল বেলা একত্রিত হয়ে সেখান থেকে মদীনায় হিজরত করবেন। এরপর হযরত ওমর এবং আইয়াশ নির্দিষ্ট সময়ে পৌঁছুতে সক্ষম হলেন কিন্তু হিশাম পৌঁছুতে পারলেন না, তাকে বন্দী করে রাখা হলো।
উল্লিখিত দু'জন হিজরত করে কোবায় পৌছার পর আইয়াশের কাছে আবু জেহেল এবং তার ভাই হারেস পৌঁছুলো। তিনজন ছিলেন এক মায়ের সন্তান। উভয় ভাই আইয়াশকে বললো, মা প্রতিজ্ঞা করেছে যে, তোমাকে না দেখা পর্যন্ত মাথার চুল আঁচড়াবে না, রোদ থেকে ছায়ায় যাবে না। একথা শুনে মায়ের জন্যে আইয়াশের মন কেঁদে উঠলো। হযরত ওমর (রা.) এ অবস্থা দেখে আইয়াশকে বললেন, শোনো আইয়াশ, ওরা তোমাকে তোমার দ্বীনের ব্যাপারে একটা ফেতনায় ফেলতে চায়, কাজেই তুমি সাবধান হও। খোদার কসম, তোমার মায়ের মাথায় যখন উকুন কামড়াবে, তখন তিনি নিশ্চয়ই মাথায় চিরুনি দেবেন, মক্কার কড়া রোদ অসহ্য হলে তিনি ঠিকই ছায়ায় যাবেন। কিন্তু আইয়াশ সেকথা কানে তুললেন না। তিনি মায়ের কসম পুরো করার জন্যে ভাইদের সাথে মক্কায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। হযরত ওমর (রা.) বললেন, যেতেই যখন চাও, আমার এ উটনী নিয়ে যাও। এর পিঠ থেকে নামবে না। মায়ের সাথে দেখা দিয়েই চলে আসবে। যদি সন্দেহজনক কোন আচরণ দেখো দ্রুত মদীনায় ফিরে আসবে।
আইয়াশ উটনীর পিঠে চড়ে দুই ভাইয়ের সাথে মক্কা অভিমুখে ফিরে চললেন। কিছুদূর যাওয়ার পর আবু জেহেল আইয়াশকে বললো, ভাই, আমার উট খুব ধীরে চলে, তোমার উটনীটা কিছুক্ষণের জন্যে বদল করবো। আইয়াশ উটনী বসানোর সাথে সাথে দুই ভাই মিলে আইয়াশকে রশি দিয়ে বেঁধে বাঁধা অবস্থায় দিনের বেলায় মক্কায় নিয়ে গেলো। মক্কায় নেয়ার পর সবাইকে শুনিয়ে বললো, ওহে মক্কার অধিবাসীরা, তোমরা তোমাদের বেকুবদের সাথে ঠিক এরূপ ব্যবহার করো, আমরা আমাদের এই বেকুবের সাথে যেমন ব্যবহার করেছি।
হিজরত করার জন্যে কেউ উদ্যোগ নিচ্ছে এ খবর পাওয়ার পর পৌত্তলিকরা তাদের সাথে যেরূপ ব্যবহার করতো, এখানে তার তিনটি নমুনা তুলে ধরা হলো। কিন্তু এতো বাধা সত্তেও ঈমানের সম্বল বুকে নিয়ে মুসলমানরা হিজরত করতে থাকেন। দ্বিতীয় বাইয়াতে আকাবার দুই মাস কয়েক দিন পর মক্কায় প্রিয় নবী হযরত আবু বকর এবং হযরত আলী (রা.) ছাড়া অন্য কোন মুসলমান ছিলেন না। এরা দু'জন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অনুযায়ী মক্কায় রয়ে গেলেন। কয়েকজন মুসলমান এমন ছিলেন যে, তাদেরকে পৌত্তলিকরা জোর করে আটকে রেখেছিলো। রসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনায় হিজরতের প্রস্তুতি নিয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন। আর হযরত আবু বকর সিদ্দিক (রা.) সফরের সাজ-সরঞ্জাম বেঁধে রেখে দিয়েছিলেন।
সহীহ বোখারী শরীফে হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে যে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের বললেন, আমাকে তোমাদের হিজরতের স্থান দেখানো হয়েছে। এটি হচ্ছে দুই পাহাড়ের মধ্যবর্তী একটি এলাকা। এরপর মুসলমানরা মদীনায় হিজরত শুরু করেন। হাবশায় যারা হিজরত করেছিলেন তারাও মদীনায় আসতে শুরু করেন। হযরত আবু বকর (রা.)-ও মদীনায় সফরের প্রস্তুতি নেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, অপেক্ষা করো, আমি ধারণা করছি যে, আমাকেও হিজরতের নির্দেশ দেয়া হবে। হযরত আবু বকর (রা.) বললেন, আমার মা-বাবা আপনার জন্যে কোরবান হোক, আপনি কি হিজরতের আশা করছেন? প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হাঁ। এরপর হযরত আবু বকর (রা.) অপেক্ষা করতে লাগলেন। তিনি প্রিয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সফরসঙ্গী হবেন-এ আশায় ছিলেন। তাঁর কাছে দু'টি উটনী ছিলো। তাদেরকে চার মাস যাবত ভালো করে বাচলা গাছের পাতা খাওয়ানো হলো।
টিকাঃ
১৭. যাদুল মায়াদ, ২য় খন্ড, পৃ. ৫১-৫২, ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৪৮-৪৫০
১. ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৬৯, ৪৭০
২. ইবনে হিশাম, ১ম খনড, পৃ. ৪৭৭
৩. হিশাম এবং আইয়াশ কাফেরদের হাতে বন্দী ছিলো। রসূল হিযরত করার পর একদিন বললেন, কে আছো, যে আমার জন্য হিশাম এবং আইয়াশকে ছাড়িয়ে আনতে পারো? ওলীদ ইবনে ওলীদ এ দায়িত্ব নিলেন। গোপনে তিনি মক্কায় গেলেন। ওদের জন্য খাবার নিয়ে যাওয়া এক মহিলাকে অনুসরণ করে তাদের ঠিকানা জেনে নিলেন। ছাদ বিহীন একটি ঘরে উভয়কে আটকে রাখা হয়েছিলো। গভীর রাতে ওলীদ দেয়াল বেয়ে উঠে ঘরের ভেতরে গেলেন। তারপর বাঁধন কেটে দিয়ে বের করে নিজের উটে বসিয়ে উভয়কে মদীনায় নিয়ে এলেন। ইবনে হিশাম, ১ম খন্ড, পৃ. ৪৭৪-৪৭৬। হযরত ওমর (রাঃ) ২০ জন সাহাবার একটি দলসহ মদীনায় হিযরত করেন। সহীহ বোখারী ১ম খন্ড।
৪. যাদুল আয়অদ, ২য় খন্ড, পৃ. ৫২
৫. সহীহ বোখারী, হিযরতে নবী অধ্যায়, ১ম খন্ড, পৃ. ৫৫৩