📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণ

📄 আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণ


আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণঃ
১৪০- নবী ﷺ এর বাণীঃ রুগী ব্যক্তির ঝাঁড়-ফুঁকের সম্পর্কেঃ আমাদের পালনকর্তা আল্লাহ, যিনি আকাশে রয়েছেন। তোমার নাম পবিত্র। তোমার আদেশ আসমান ও জমীনে বিরাজমান। যেমন তোমার রহমত আকাশে রয়েছে, তেমনি রহমত তোমার জমীনে বর্ষণ কর। আমাদের গুনাহ ও ত্রুটি ক্ষমা কর। তুমি পবিত্রদের প্রভূ। তুমি নিজ রহমত হতে এই রোগের আরোগ্য অবতীর্ণ কর। (আবু দাউদ, যঈফ)
১৪১- তিনি আরো বলেন, তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করনা অথচ, আমি সেই সত্বার বিশ্বস্ত যিনি আকাশে রয়েছেন।
(বোখারী ও মুসলিম)
১৪২- তিনি আরো বলেন, আরশ (সিংহাসন) তার উপর এবং আল্লাহ আরশের উপর সমাসীন। আর তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত। (আবু দাউদ, যয়ীফ তিরমিযী ও অন্যান্য)
১৪৩- নবী ﷺ জনৈকা বালিকাকে বলেন, আল্লাহ কোথায় রয়েছেন? সে বলল, আকাশে রয়েছেন। তিনি ﷺ বললেন, আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। তিনি ﷺ বললেন, তাকে স্বাধীন করে দাও। কারণ সে ঈমানদার বালিকা।
(মুসলিম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর সাথে হওয়ার প্রমাণ

📄 আল্লাহর সাথে হওয়ার প্রমাণ


১৪৪- নবী ﷺ এর বাণীঃ সর্বোত্তম ঈমান হল, একথা জানা যে, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথেই রয়েছেন।
(হাদিসটি হাসান) (আবুনুআইম) (১)
(১) লেখকের নিকট হাদিসটি হাসান, কিন্তু আলবানী (রঃ) হাদিসটিকে যয়ীফ বলেছেন। (দেখুন আলজামেজ্ঞআস্ সাগীর- ১১০০)
১৪৫- যখন তোমাদের কেউ সালাতে (নামাযে) দাঁড়ায়, তখন আল্লাহ তার সামনে থাকেন। সুতরাং নিজ সামনে এবং ডানে থুথু নিক্ষেপ করবেনা। বরং তার বাম দিকে অথবা পায়ের নিম্নস্থানে থুথু নিক্ষেপ করবে। (বোখারী ও মুসলীম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর বিভিন্ন গুণাবলীর প্রমাণ

📄 আল্লাহর বিভিন্ন গুণাবলীর প্রমাণ


১৪৬- রাসূল ﷺ এর বাণীঃ হে আল্লাহ! সাত আকাশ ও মহান আরশের মালিক! আমাদের প্রতিপালক এবং সমস্ত জিনিসের প্রতিপালক! দানা ও বীজে ফাটল দাতা! তাওরাত, ইনজীল ও কুরআন অবতীর্ণকারী! তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি প্রত্যেক জীবের অমঙ্গল হতে, যার জীবনের তুমি মালিক: হে আল্লাহ তুমি আদি (প্রথম), তোমার পূর্বে কোন কিছু নেই। তুমি অনন্ত, তোমার পর কোন কিছু নেই। তুমি প্রকাশ্য, তোমার উপর কোন কিছু নেই। তুমি গোপন তোমার নিম্নে কোন কিছু নেই। তুমি আমার ঋণ পরিশোধ কর, এবং দারিদ্রতা মোচন কর। (মুসলিম হাদিস নং-২৭১৩)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রমাণ

📄 মহান আল্লাহর নিকটবর্তী হওয়ার প্রমাণ


১৪৭- রাসূল ﷺ এর সাহাবাগণ যখন উচ্চস্বরে যিকির করছিলেন তখন তিনি বলেন, হে মানব! তোমরা মধ্যপন্থা অবলম্বন কর। কারণ তোমরা কোন বধির বা অনুপস্থিত কে ডাকো না, বরং তোমরা সর্বশ্রোতা ও নিকটবর্তীকে ডেকে থাকো। নিশ্চয় তোমরা যে সত্ত্বাকে ডেকে থাকো, তিনি তোমাদের আরোহীর ঘাড় অপেক্ষা নিকটবর্তী।
(বোখারী ও মুসলীম)
১৪৮- আরো রাসূল ﷺ বলেন, নিশ্চয় তোমরা নিজ প্রতিপালককে দেখবে, যেমন তোমরা পূর্ণিমার রাতের চাঁদ দেখে থাক, তা দেখতে তোমাদের কোন কষ্ট হয়না। সুতরাং যদি তোমাদের দ্বারা সম্ভব হয়, তবে সূর্য উদয় ও সূর্য অস্তের পূর্বের নামাজকে হারাবেনা। তাহলে তা অবশ্যই পাবে ।
(বোখারী ও মুসলীম)
১৪৯- এছাড়াও এই ধরনের হাদিস রয়েছে, যাতে রাসূল ﷺ তাঁর পালনকর্তা সম্পর্কে এমন সব বিবরণ দিয়েছেন, যা মহান আল্লাহ তাঁকে অবহিত করেছেন।
১৫০- আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা পরিত্রান প্রাপ্তদল, তারা এসমস্ত আক্বীদার প্রতি দৃঢ় ঈমান ও বিশ্বাস রাখেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00