📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ

📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ


১৩৬- রাসূল ﷺ বলেন, আমাদের প্রতিপালক তাঁর বান্দাদের নৈরাশ্যতা দেখে আশ্চর্য্য হন, অথচ তার অবস্থার পরিবর্তন অতি নিকটে। তিনি তোমাদের দেখেন নিরাশ অবস্থায় অতঃপর হেসে ফেলেন। তিনি জানেন যে তোমাদের উদ্ধার সন্নিকটে। হাদীসটি হাসান। (মুসনাদে আহমাদ ৪/১১ ও ইবনে মাজাহ ১৮১ পৃষ্ঠা)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর পায়ের প্রমাণ

📄 আল্লাহর পায়ের প্রমাণ


১৩৭-নবী ﷺ এর বাণীঃ আল্লাহ নরকে পাপীদের নিক্ষেপ করতে থাকবেন আর সে বলতে থাকবে, আরও অধিক কি কিছু রয়েছে? এমনকি তাতে মহান আল্লাহ নিজ পা রেখে দেবেন, তখন নরকের এক অংশ অপরের সাথে সঙ্কুচিত হয়ে যাবে এবং বলবে, ব্যস, ব্যস, হয়েছে, হয়েছে। (বোখারী ও মুসলীম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর কথা-বার্তা ও আওয়াজের প্রমাণ

📄 আল্লাহর কথা-বার্তা ও আওয়াজের প্রমাণ


আল্লাহর কথাবার্তা ও আওয়াজের প্রমাণঃ
১৩৮- নবী ﷺ এর বাণীঃ মহান আল্লাহ বলেন হে আদম! তখন তিনি বলবেন, হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত। সুতরাং আল্লাহ উচ্চস্বরে ডাক দিবেনঃ নিশ্চয় আল্লাহর নির্দেশ যে, তুমি নিজ সন্তানদের মধ্যে হতে নরকবাসীদের বের করে দাও। (বোখারী ও মুসলীম)
১৩৯- তোমাদের মাঝে এমন কেউ নেই, যার সাথে তার পালনকর্তা কথা বলবেন না। তার ও তার প্রভুর মাঝে কোন আড় অথবা অনুবাদক থাকবেনা। (বোখারী ও মুসলিম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণ

📄 আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণ


আল্লাহর সর্বোচ্চ হওয়ার প্রমাণঃ
১৪০- নবী ﷺ এর বাণীঃ রুগী ব্যক্তির ঝাঁড়-ফুঁকের সম্পর্কেঃ আমাদের পালনকর্তা আল্লাহ, যিনি আকাশে রয়েছেন। তোমার নাম পবিত্র। তোমার আদেশ আসমান ও জমীনে বিরাজমান। যেমন তোমার রহমত আকাশে রয়েছে, তেমনি রহমত তোমার জমীনে বর্ষণ কর। আমাদের গুনাহ ও ত্রুটি ক্ষমা কর। তুমি পবিত্রদের প্রভূ। তুমি নিজ রহমত হতে এই রোগের আরোগ্য অবতীর্ণ কর। (আবু দাউদ, যঈফ)
১৪১- তিনি আরো বলেন, তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করনা অথচ, আমি সেই সত্বার বিশ্বস্ত যিনি আকাশে রয়েছেন।
(বোখারী ও মুসলিম)
১৪২- তিনি আরো বলেন, আরশ (সিংহাসন) তার উপর এবং আল্লাহ আরশের উপর সমাসীন। আর তিনি তোমাদের অবস্থা সম্পর্কে অবগত। (আবু দাউদ, যয়ীফ তিরমিযী ও অন্যান্য)
১৪৩- নবী ﷺ জনৈকা বালিকাকে বলেন, আল্লাহ কোথায় রয়েছেন? সে বলল, আকাশে রয়েছেন। তিনি ﷺ বললেন, আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। তিনি ﷺ বললেন, তাকে স্বাধীন করে দাও। কারণ সে ঈমানদার বালিকা।
(মুসলিম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00