📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর প্রসন্নতার প্রমাণ

📄 আল্লাহর প্রসন্নতার প্রমাণ


১৩৪- রাসূল ﷺ বলেন, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দার তাওবার উপর তোমাদের সেই ব্যক্তির অপেক্ষা অধিক খুশি হন, যার আরোহণের উষ্ট্র হারিয়েছে অতঃপর নিরাশ হওয়ার পরে তা পেয়েছে। (বুখারী ও মুসলিম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর হাসির প্রমাণ

📄 আল্লাহর হাসির প্রমাণ


১৩৫- আল্লাহ দুইটি লোককে দেখে হাসেন, যাদের এক অপরকে হত্যা করে অতঃপর দুই জনেই জান্নাতে প্রবেশ করে। (বুখারী ও মুসলিম)
(অর্থাৎ- যদি একজন কাফের অবস্থায় কোন মুসলিমকে মারে, অতঃপর সেই কাফের ইসলাম গ্রহন করে মারা যায়, এই ভাবে তারা দুজনেই জান্নাতবাসী হয়)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ

📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ


১৩৬- রাসূল ﷺ বলেন, আমাদের প্রতিপালক তাঁর বান্দাদের নৈরাশ্যতা দেখে আশ্চর্য্য হন, অথচ তার অবস্থার পরিবর্তন অতি নিকটে। তিনি তোমাদের দেখেন নিরাশ অবস্থায় অতঃপর হেসে ফেলেন। তিনি জানেন যে তোমাদের উদ্ধার সন্নিকটে। হাদীসটি হাসান। (মুসনাদে আহমাদ ৪/১১ ও ইবনে মাজাহ ১৮১ পৃষ্ঠা)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর পায়ের প্রমাণ

📄 আল্লাহর পায়ের প্রমাণ


১৩৭-নবী ﷺ এর বাণীঃ আল্লাহ নরকে পাপীদের নিক্ষেপ করতে থাকবেন আর সে বলতে থাকবে, আরও অধিক কি কিছু রয়েছে? এমনকি তাতে মহান আল্লাহ নিজ পা রেখে দেবেন, তখন নরকের এক অংশ অপরের সাথে সঙ্কুচিত হয়ে যাবে এবং বলবে, ব্যস, ব্যস, হয়েছে, হয়েছে। (বোখারী ও মুসলীম)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00