📘 আক্বীদা ওয়াসেত্বিয়া 📄 মহান আল্লাহর প্রথম আকাশে অবতরণের প্রমাণ

📄 মহান আল্লাহর প্রথম আকাশে অবতরণের প্রমাণ


১৩৩- যেমন রাসূল ﷺ এর বাণী:আমাদের প্রতিপালক প্রতি রাত যখন রাতের শেষ তৃতীয় অংশ বাকী থাকে তখন প্রথম আকাশে অবতরণ করেন আর বলেন, কে আমার নিকট দুআ করবে? যার দু'আ আমি কবুল করব। কে আমার নিকট কামনা করবে, তাকে আমি প্রদান করব। কে আমার নিকট ক্ষমা প্রার্থনা করবে, তাকে আমি ক্ষমা করব। (বুখারী ও মুসলিম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া 📄 আল্লাহর প্রসন্নতার প্রমাণ

📄 আল্লাহর প্রসন্নতার প্রমাণ


১৩৪- রাসূল ﷺ বলেন, নিশ্চয় আল্লাহ তাঁর বান্দার তাওবার উপর তোমাদের সেই ব্যক্তির অপেক্ষা অধিক খুশি হন, যার আরোহণের উষ্ট্র হারিয়েছে অতঃপর নিরাশ হওয়ার পরে তা পেয়েছে। (বুখারী ও মুসলিম)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া 📄 আল্লাহর হাসির প্রমাণ

📄 আল্লাহর হাসির প্রমাণ


১৩৫- আল্লাহ দুইটি লোককে দেখে হাসেন, যাদের এক অপরকে হত্যা করে অতঃপর দুই জনেই জান্নাতে প্রবেশ করে। (বুখারী ও মুসলিম)
(অর্থাৎ- যদি একজন কাফের অবস্থায় কোন মুসলিমকে মারে, অতঃপর সেই কাফের ইসলাম গ্রহন করে মারা যায়, এই ভাবে তারা দুজনেই জান্নাতবাসী হয়)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া 📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ

📄 আল্লাহর বিস্ময়ের ও অন্যান্য গুণাবলীর প্রমাণ


১৩৬- রাসূল ﷺ বলেন, আমাদের প্রতিপালক তাঁর বান্দাদের নৈরাশ্যতা দেখে আশ্চর্য্য হন, অথচ তার অবস্থার পরিবর্তন অতি নিকটে। তিনি তোমাদের দেখেন নিরাশ অবস্থায় অতঃপর হেসে ফেলেন। তিনি জানেন যে তোমাদের উদ্ধার সন্নিকটে। হাদীসটি হাসান। (মুসনাদে আহমাদ ৪/১১ ও ইবনে মাজাহ ১৮১ পৃষ্ঠা)

ফন্ট সাইজ
15px
17px