📄 আল্লাহর ক্রোধ, অসন্তুষ্ট ও ঘৃণার গুণাবলী
৪৯- আল্লাহর এরশাদঃ
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضَبَ لَهُ عَلَيْهِ
وَلَعَنَهُ
| النساء : ٩٣
[
অর্থাৎ- যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে, তবে তাঁর শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহর ক্রোধ এবং অভিশাপও তার উপর বর্তাবে।
(আন-নিসাঃ ৯৩)
৫০- আল্লাহর বাণীঃ
ذلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ [ محمد : ۲৮ ]
অর্থাৎ- এটা এজন্য যাতে আল্লাহর অসন্তোষ জন্মায়, তারা তারই অনুসরণ করে থাকে এবং তাঁর সন্তুষ্টি লাভের প্রয়াসকে অপ্রিয় বলে গণ্য করে। (মুহাম্মদঃ ২৮)
৫১- তিনি আরো বলেনঃ
فَلَمَّا عَاسَفُونَا انْتَقَمْنَا مِنْهُمْ [الزخرف: দদ ]
অর্থাৎ- যখন তারা আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম। (আয-যুখরুকঃ ৫৫)
৫২- মহান আল্লাহর বাণীঃ
وَلَكِنْ كَرِهَ اللَّهُ الْبِعَانَهُمْ فَتَبَّطَهُمْ [التوبة : ٤٦ ]
অর্থাৎ- কিন্তু আল্লাহ তাদের উত্থানকে অপছন্দ করে তাদেরকে ফিরিয়ে দিলেন। (আতাওবাঃ ৪৬)
৫৩- আরো আল্লাহর বাণী
كبُرَ مَقْتًا عِنْدَ اللهِ أنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ [ الصف : ٣ ]
অর্থাৎ- তোমরা যা করনা, তোমাদের তা বলা আল্লাহর নিকট বড়ই অসন্তোষজনক। (আছছাফঃ ৩)
📄 আল্লাহর আগমনের গুণ
৫৪- মহান আল্লাহ এরশাদ করেনঃ
هَلْ يَنْظُرُونَ إِنَّا أَنْ يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ
الْأَمْرُ [ البقرة : ۲১০ ]
অর্থাৎ- তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, আল্লাহ এবং ফেরেশতাগণ মেঘমালার আড়াল হতে তাঁদের সম্মুখে আগমন করবেন ? আর তাতেই সবকিছু মীমাংসা হয়ে যাবে। (আল-বাক্বারাঃ ২১০)
৫৫- দয়াময় এরশাদ করেনঃ
هَلْ يَنْظُرُونَ إِنَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ عَايَاتِ
رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ عَايَاتِ رَبِّكَ [الانعام : ١٥٨]
অর্থাৎ- তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের নিকট ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নির্দেশ আসবে।
(আল-আনআমঃ ১৫৮)
৫৬- মহান আল্লাহ পাক আরো বলেনঃ
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكَّا دَكَّا * وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
[ الفجر : ٢١ - ٢٢]
অর্থাৎ- ধন-সম্পদকে প্রাণভরে ভালবাসা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে এবং তোমার পালনকর্তা আগমন করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন।
(আলফাজঃ ২১-২২)
৫৭- মহান আল্লাহর বাণীঃ
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنْزِيلًا [ الفرقان: ٢٥ }
অর্থাৎ- সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে। (আল ফুরকানঃ ২৫)
📄 আল্লাহর চেহারার গুণ
৫৮- মহান আল্লাহর বাণীঃ
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ [الرحمن : ۲۷ ]
অর্থাৎ- কেবলমাত্র তোমার মহিয়ান ও মহানুভব পালনকর্তার চেহারা (সত্ত্বা) অবিনশ্বর হয়ে বিরাজমান থাকবে । ( আর-রহমানঃ ২৭)
৫৯- দয়াময় আরো বলেনঃ
كُلُّ شَيْءٍ هَالِكَ إِلَّا وَجْهَهُ [ القصص : ۸৮ ]
অর্থাৎ- তাঁর (আল্লাহর) চেহারা (সত্ত্বা) ব্যতীত অন্য সকল কিছুই ধ্বংসশীল। (কাসাসঃ ৮৮}
📄 মহান আল্লাহর দুই হাতের প্রমাণ
৬০- মহান আল্লাহর এরশাদঃ
ما مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ [سورة ص : ٧٥]
অর্থাৎ- আমি যাকে স্বহস্তে সৃষ্টি করলাম, তাঁর প্রতি সাজদায় অবনত হতে কিসে তোমাকে বাধা প্রদান করল? (সূরা স্বাদঃ ৭৫)
৬১- আল্লাহ পাক আরো বলেনঃ
وَقَالَتِ الْيَهُودُ يَدُ اللَّهِ مَغْلُولَةٌ غُلَتْ أَيْدِيهِمْ وَلُعِنُوا بِمَا قَالُوا بَلْ يَدَاهُ
مَبْسُوطَتَانِ يُنْفِقُ كَيْفَ يَشَاءُ [ المائدة : ٦٤ ]
অর্থাৎ- ইয়াহুদরা বলে বেড়ায় যে, আল্লাহর হাত সঙ্কুচিত। তাদের হাত সঙ্কুচিত হোক এবং তাদের বক্তব্যের জন্য তারা অভিশপ্ত হোক। বরং আল্লাহর উভয় হস্ত সুপ্রসারিত। তিনি যে ভাবে ইচ্ছা ব্যয় করে থাকেন। (আল-মায়েদাহঃ ৬৪)