📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর সন্তুষ্টির গুণ

📄 আল্লাহর সন্তুষ্টির গুণ


৪২- মহান আল্লাহ এরশাদ করেনঃ
رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ [ البيئة : ٨ ]
অর্থাৎ- আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। (বাইয়েনাহঃ ৮)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর দয়ার গুণ

📄 আল্লাহর দয়ার গুণ


৪৩- মহান আল্লাহর বাণীঃ
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ [النمل : ٣٠ ]
অর্থাৎ- পরম করুণাময় অতীব দয়াশীল আল্লাহর নামে।
(আন্নামলঃ ৩০)
৪৪- আল্লাহ পাক আরো বলেনঃ
رَبَّنَا وَسِعْتَ كُلَّ شَيْءٍ رَحْمَةً وَعِلْمًا [ غافر : ٧ ]
অর্থাৎ- হে আমাদের পালনকর্তা, আপনার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। (আল-মুমিনঃ ৭)
৪৫- আল্লাহ পাক অন্যত্র বলেনঃ
وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا ( الاحزاب : ٤٣ ]
অর্থাৎ- তিনি (আল্লাহ) মুমিনদের প্রতি দয়াবান। (আল-আহযাবঃ ৪৩)
৪৬- আল্লাহ পাক আরো বলেনঃ
كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ [ الانعام : ٥٤ ]
অর্থাৎ- তোমাদের পালনকর্তা নিজের দায়িত্বে রহমত লিপিবদ্ধ করে দিয়েছেন। (আল-আনআমঃ ৫৪)
৪৭- দয়াময় আরো বলেনঃ
وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ [ يونس : ۱۰৭ ]
অর্থাৎ- তিনি ক্ষমাপরায়ণ, করুণা নিধান। (ইউনুসঃ ১০৭)
৪৮- দয়াময় আরো বলেনঃ
قاله خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ [ يوسف : ٦٤ ]
অর্থাৎ- অতএব আল্লাহই উত্তম রক্ষণাবেক্ষণকারী এবং তিনি সর্বোত্তম অনুগ্রহপরায়ণ। (ইউসুফঃ ৬৪)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর ক্রোধ, অসন্তুষ্ট ও ঘৃণার গুণাবলী

📄 আল্লাহর ক্রোধ, অসন্তুষ্ট ও ঘৃণার গুণাবলী


৪৯- আল্লাহর এরশাদঃ
وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضَبَ لَهُ عَلَيْهِ
وَلَعَنَهُ
| النساء : ٩٣
[
অর্থাৎ- যদি কেউ ইচ্ছাকৃত ভাবে কোন মুমিনকে হত্যা করে, তবে তাঁর শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহর ক্রোধ এবং অভিশাপও তার উপর বর্তাবে।
(আন-নিসাঃ ৯৩)
৫০- আল্লাহর বাণীঃ
ذلِكَ بِأَنَّهُمُ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرِهُوا رِضْوَانَهُ [ محمد : ۲৮ ]
অর্থাৎ- এটা এজন্য যাতে আল্লাহর অসন্তোষ জন্মায়, তারা তারই অনুসরণ করে থাকে এবং তাঁর সন্তুষ্টি লাভের প্রয়াসকে অপ্রিয় বলে গণ্য করে। (মুহাম্মদঃ ২৮)
৫১- তিনি আরো বলেনঃ
فَلَمَّا عَاسَفُونَا انْتَقَمْنَا مِنْهُمْ [الزخرف: দদ ]
অর্থাৎ- যখন তারা আমাকে রাগান্বিত করল তখন আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিলাম। (আয-যুখরুকঃ ৫৫)
৫২- মহান আল্লাহর বাণীঃ
وَلَكِنْ كَرِهَ اللَّهُ الْبِعَانَهُمْ فَتَبَّطَهُمْ [التوبة : ٤٦ ]
অর্থাৎ- কিন্তু আল্লাহ তাদের উত্থানকে অপছন্দ করে তাদেরকে ফিরিয়ে দিলেন। (আতাওবাঃ ৪৬)
৫৩- আরো আল্লাহর বাণী
كبُرَ مَقْتًا عِنْدَ اللهِ أنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ [ الصف : ٣ ]
অর্থাৎ- তোমরা যা করনা, তোমাদের তা বলা আল্লাহর নিকট বড়ই অসন্তোষজনক। (আছছাফঃ ৩)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর আগমনের গুণ

📄 আল্লাহর আগমনের গুণ


৫৪- মহান আল্লাহ এরশাদ করেনঃ
هَلْ يَنْظُرُونَ إِنَّا أَنْ يَأْتِيَهُمُ اللَّهُ فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ
الْأَمْرُ [ البقرة : ۲১০ ]
অর্থাৎ- তারা কি সে দিকেই তাকিয়ে রয়েছে যে, আল্লাহ এবং ফেরেশতাগণ মেঘমালার আড়াল হতে তাঁদের সম্মুখে আগমন করবেন ? আর তাতেই সবকিছু মীমাংসা হয়ে যাবে। (আল-বাক্বারাঃ ২১০)
৫৫- দয়াময় এরশাদ করেনঃ
هَلْ يَنْظُرُونَ إِنَّا أَنْ تَأْتِيَهُمُ الْمَلَائِكَةُ أَوْ يَأْتِيَ رَبُّكَ أَوْ يَأْتِيَ بَعْضُ عَايَاتِ
رَبِّكَ يَوْمَ يَأْتِي بَعْضُ عَايَاتِ رَبِّكَ [الانعام : ١٥٨]
অর্থাৎ- তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে, তাদের নিকট ফেরেশতা আগমন করবে কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন অথবা আপনার পালনকর্তার কোন নির্দেশ আসবে।
(আল-আনআমঃ ১৫৮)
৫৬- মহান আল্লাহ পাক আরো বলেনঃ
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكَّا دَكَّا * وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
[ الفجر : ٢١ - ٢٢]
অর্থাৎ- ধন-সম্পদকে প্রাণভরে ভালবাসা অনুচিত। যখন পৃথিবী চূর্ণ-বিচূর্ণ হবে এবং তোমার পালনকর্তা আগমন করবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন।
(আলফাজঃ ২১-২২)
৫৭- মহান আল্লাহর বাণীঃ
وَيَوْمَ تَشَقَّقُ السَّمَاءُ بِالْغَمَامِ وَنُزِّلَ الْمَلَائِكَةُ تَنْزِيلًا [ الفرقان: ٢٥ }
অর্থাৎ- সেদিন আকাশ মেঘমালাসহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেয়া হবে। (আল ফুরকানঃ ২৫)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00