📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহ্ চিরঞ্জীব

📄 আল্লাহ্ চিরঞ্জীব


২১- আল্লাহ পাকের বাণীঃ
وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ [ الفرقان : ٥٨ )
অর্থাৎ- আর তুমি চিরঞ্জীব আল্লাহর উপর ভরসা করে চলবে, যিনি মৃত্যু বরণ করবেন না। (সূরা ফুরক্বানঃ ৫৮)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর ইলম ও জ্ঞান

📄 আল্লাহর ইলম ও জ্ঞান


আল্লাহর ইল্ম ও জ্ঞান
২২- মহান আল্লাহ এরশাদ করেনঃ
هُوَ أَوَّلُ وَنَآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ [الحديد:

অর্থাৎ- তিনিই প্রথম, তিনিই সর্বশেষ, তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।
(সূরা আল-হাদীদঃ ৩)
২৩- আল্লাহ পাকের এরশাদঃ
وَهُوَ الْعَلِيمُ الحكيم * [التحريم: ٢]
অর্থাৎ- আর তিনিই (আল্লাহ) সর্বোজ্ঞ, প্রজ্ঞাময়।
(সূরা আত্তাহরীমঃ ২)
২৪-আল্লাহ পাক আরো বলেনঃ
بعده ما يبجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ
فيها (سبا: (٢)
অর্থাৎ- তিনি অবগত রয়েছেন যা ভূগর্ভে প্রবেশ করে, যা তা হতে নির্গত হয় এবং যা আকাশ হতে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয়। (সূরা সাবাঃ ২)
২৫- আল্লাহ্ আরো বলেনঃ
وَعِنْدَهُ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَا إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِي الْبَرِّ وَالْبَحْرِ وَمَا
تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِنَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَضْ وَلَا
يابس إلا في كِتَابٍ مُبِين [الأنعام: ٥٩ ]
অর্থাৎ- গায়েবের চাবি আল্লাহর নিকটেই রয়েছে। এগুলো তিনি ব্যতীত আর কেউ অবগত নন। স্থল ভাগে এবং জল ভাগে যা কিছু আছে সেই সকলই তিনি অবগত রয়েছেন। তাঁর অজ্ঞাতে বৃক্ষের একটি পাতাও ঝরতে পারে না। মাটির অন্ধকারে এমন কোন শস্যবীজ নেই এবং সরস নিরস কোন কিছু নেই যা সুস্পষ্ট গ্রন্থে সন্নিবেশিত নেই। (আল-আনআমঃ ৫৯)
২৬- মহান আল্লাহ আরো বলেনঃ
وَمَا تَحْمِلُ مِنْ أَنثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ (فاطر: (۱۱)
অর্থাৎ- আল্লাহর অজ্ঞাতসারে কোন নারী গর্ভও ধারণ করে না এবং প্রসবও করে না। (ফাতিরঃ ১১)
২৭- আরো এরশাদ হচ্ছে :
لِتَعْلَمُوا أَنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ
عِنْمًا [ الطلاق : ۱۲ |
অর্থাৎ- যাতে তোমরা জেনে নিতে পার যে, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান এবং আল্লাহ স্বীয় জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছেন। (আত্ তালাক্বঃ ১২)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহ্ সর্বশক্তিমান

📄 আল্লাহ্ সর্বশক্তিমান


আল্লাহ সর্বশক্তিমান
২৮- মহান আল্লাহ বলেনঃ
إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ [الذاريات : ٥٨ ]
অর্থাৎ- আল্লাহই তো উপজীবিকা দান করে থাকেন। তিনি শক্তির আধার প্রবল পরাক্রান্ত। (আযযারিয়াতঃ ৫৮)

📘 আক্বীদা ওয়াসেত্বিয়া > 📄 আল্লাহর শ্রবণ ও দৃষ্টির গুণ

📄 আল্লাহর শ্রবণ ও দৃষ্টির গুণ


আল্লাহর শ্রবন ও দৃষ্টির গুণ
২৯- আল্লাহর বাণীঃ
نيس كَمِثْنِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ [ الشورى : ١١ ]
অর্থাৎ- তাঁর (আল্লাহর) সদৃশ কোন কিছুই নেই আর তিনি সর্ব-শ্রোতা, সর্বদ্রষ্টা। (শুরাঃ১১)
৩০- আরোও এরশাদ হচ্ছেঃ
إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا [النساء : ٥٨]
অর্থাৎ- আল্লাহ তোমাদেরকে কতই না উত্তম উপদেশ প্রদান করেছেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। (আননিসাঃ ৫৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00