📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ 📄 রসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য চাই বলিষ্ঠ অংগীকার

📄 রসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য চাই বলিষ্ঠ অংগীকার


ইসলাম প্রিয়দের যেসব বিষয়ে আরো সচেতন সেক্ষেত্রে আমরা কতিপয় প্রস্তাব, পরামর্শ ও সুপারিশ নিয়ে পেশ করছি :
১. ইসলামি শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের আন্দোলন জোরদার করার অংগীকার।
২. ব্যাপকভাবে কুরআন ক্লাস, তাফসির মাহফিল ও হাদিসের মাহফিল চালু করার অংগীকার।
৩. ১০০% শিশুকে ইসলামি শিক্ষা প্রদানের লক্ষ্যে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে পাড়ায় পাড়ায় মক্তব প্রতিষ্ঠা করা। মেয়েদেরকে উদ্বুদ্ধ করা।
৪. ইসলামি লেখক লেখিকা ব্যাপকভাবে ইসলামি সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করা। ইসলামি লেখালেখি তৈরি করা। এ জন্যে পদক্ষেপ নেয়া।
৫. ব্যাপকভাবে ইসলামি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা।
৬. ওয়ায়েয সৃষ্টি করা এবং ব্যাপকভাবে ওয়ায় মাযফিলের আয়োজন করা।
৭. মসজিদগুলোকে ইসলাম প্রচারের কেন্দ্রে পরিণত করা।
৮. ব্যাপকভাবে মাদ্রাসা গড়ে তোলা এবং ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা। মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করা।
৯. ইসলাম প্রচারের উদ্দেশ্যে গণমাধ্যম সৃষ্টি করা।
১০. পাড়ায় পাড়ায় ইসলামি পাঠাগার গড়ে তোলা।
১১. ব্যাপকভাবে ইসলামি গ্রন্থ মেলা অনুষ্ঠানের ব্যবস্থা করা।
১২. ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করা এবং আন্দোলনের নেতা ও কর্মীদের রাসূলুল্লাহর আদর্শে উজ্জীবিত হওয়া।
১৩. শিরক ও বিদয়াতের বিরুদ্ধে সরকার আন্দোলন গড়ে তোলা।
১৪. ইসলামের কল্যাণ ও বাস্তবতার প্রতি ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করা।১৫. ব্যাপকভাবে মহিলাদেরকে দাওয়াত সম্প্রসারণ, ইসলামি শিক্ষায় প্রসার, ইসলাম প্রদত্ত অধিকার ও মর্যাদা সম্পর্কে তাঁদের সচেতন করা এবং ইসলাম প্রচারের কাজে মহিলাদের সম্পৃক্ত করা।
১৬. অমুসলিমদের মধ্যে ইসলাম সম্পর্কে বিদ্যমান বিভ্রান্তিসমূহ দূর করার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা। ইসলামি রাষ্ট্র যে অমুসলিমদের জন্য সবচেয়ে কল্যাণকর, তা তাদের বুঝিয়ে দেয়া। তাদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করা। ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার জন্য তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা।
১৭. যুব সমাজের মধ্যে মূল্যবোধের ভিত্তিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ। ব্যাপক সামাজিক, সাংস্কৃতিক সংস্থা ও প্রতিষ্ঠান গড়ে তোলা। সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলা করা।
১৮. ইসলামের আদর্শ এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরে ব্যাপক সাহিত্য ভিত্তিও প্রোগ্রাম তৈরি ও প্রচার করা। রেডিও টিভিতে প্রোগ্রাম করা।
১৯. বিভিন্ন বুদ্ধিভিত্তিক পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ, যেমন সাংবাদিক, সাহিত্যিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়াবিদ ও সংস্কৃতিসেবীদের মধ্যে ইসলামি দাওয়াত সম্প্রসারণের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা। তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।
২০. ইসলামি ব্যক্তিত্ব, সংস্থা, সংগঠন ও তৎপরতাসমূহের মধ্যে সমন্বয় সাধন ও ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ।
পরিশেষে বলতে চাই, এদেশে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নে সমস্যা ও প্রতিবন্ধকতা প্রচুর। কিন্তু এক্ষেত্রে সম্ভাবনা আরো প্রচুর। প্রয়োজন শুধু সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর জন্য একদল শিক্ষিত, কর্মঠ ও নিষ্ঠাবান যুবক যুবতীর এগিয়ে আসা। প্রয়োজন ইসলামি যুবশক্তির আন্দোলনে অংগীকার। প্রয়োজন দৃঢ় শপথের। প্রয়োজন প্রিয় রাসূলকে ভালোবাসার। প্রয়োজন আল্লাহ্র সন্তুষ্টির জন্য জীবনবাজি রাখার।
হে দীপ্তপ্রাণ যুব সম্প্রদায়! তোমাদের মাঝে আল্লাহ্র সন্তুষ্টি আর রাসূলের ভালোবাসার পথে সব বাধা ডিঙিয়ে এগিয়ে যাবার কেউ আছে কি?
وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا
“যারা আমার পথে এগিয়ে যাবার সংগ্রাম করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে এগিয়ে নিয়ে যাবো।” (সূরা ২৯ আনকাবুত : আয়াত ৬৯)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية