📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 পরকালের জবাবদিহীর চেতনা জাগ্রত করে দিতে হবে

📄 পরকালের জবাবদিহীর চেতনা জাগ্রত করে দিতে হবে


বুঝিয়ে দিতে হবে, আল্লাহ্র বিধান অনুযায়ী জীবনযাপন করলেই কেবল পরকালে জান্নাত লাভ করা যাবে। আর তাঁর বিধান অমান্য করে চললে পরকালের অনন্ত জীবন হবে সীমাহীন আযাব, লাঞ্ছনা আর দুঃখের।
فَأَمَّا مَن طَغَىٰ • وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا • فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ • وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ • فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
“দুনিয়ায় যে আল্লাহ্র বিরুদ্ধে বিদ্রোহ করেছিল আর পৃথিবীর জীবনকে অধিক গুরুত্ব দিয়েছিল, দোযখই হবে তার আবাস। আর যে তার রবের সামনে দাঁড়াবার ভয় করেছিল আর প্রবৃত্তিকে মন্দ বাসনা থেকে বিরত রেখেছিল, জান্নাতই হবে তার ঠিকানা।” (সূরা ৭৯ আন নাযিয়াত : আয়াত ৩৭-৪১)
এখানে সংক্ষিপ্ত পরিসরে কুরআনের আলোকে দাওয়াতি কাজের একটি চিত্র তুলে ধরা হলো। কুরআনে এ কাজের আরো বিভিন্ন দিক আলোচিত হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সা.-এর জীবনেও রয়েছে এ কাজের অনেক বাস্তব উদাহরণ। আল্লাহ্র দিকে দাওয়াতদানকারীদের কুরআন ও সীরাতের আলোকে এ বিষয়ে ব্যাপক জ্ঞানার্জন করা কর্তব্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00