📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 সাহসিকতা

📄 সাহসিকতা


কোনো ভীরু কাপুরুষ ব্যক্তি আল্লাহ্র দীনের দাওয়াতদানকারী হতে পারেনা। এ কাজের জন্যে প্রয়োজন বিরাট সৎ সাহসের। চরম বিরোধিতার পরিবেশেও দাওয়াতদানকারী নিজের হকপন্থী হবার কথা ঘোষণা করতে পারলে তার দাওয়াত খুবই প্রভাবশালী ও কার্যকর হবে। সূরা হামীমুস সাজদার ৩২ নং আয়াতে সর্বোত্তম দাওয়াতদানকারীর একটি পরিচয় বলা হয়েছে যে, সে নিজেকে মুসলিম বলে ঘোষণা করে দেয় ‘ওয়া কালাল ইন্নানি মিনাল মুসলিমীন’
এর ব্যাখ্যায় আবুল আ'লা মওদুদী রহ. বলেছেন : “এ কথার তাৎপর্য বুঝার জন্যে মনে যায়যামায় সেই পরিবেশকে সম্মুখে রাখতে হবে যা আমি প্রথমে উল্লেখ করেছি। নবুয়তের সে পর্যায়ে কাফের ও মুশরিকদের মোকাবেলায় ‘আমি একজন মুসলমান’ সহজ ও মামুলি ব্যাপার ছিলো না। বরং এটা ছিলো হিংস্র পশুদেরকে নিজের উপর হামলা করার আহ্বান জানানোর নামান্তর। বাস্ তখন সত্য দীনের দাওয়াতদানকারীর এ বৈশিষ্ট্য পরিষ্কার হলো যে, তিনি কেবলমাত্র পবিত্র আমলে তাদের আদর্শেরই নন, বরং তিনি নিরন্তর শত্রুদের সম্মুখে এবং চরম বিরুদ্ধবাদী পরিবেশে নিজের মুসলমান হবার কথা অস্বীকার করেন না, লুকিয়ে রাখেন না।
নিজের মুসলমান হবার কথা স্বীকার করতে এবং তার ঘোষণা দিতে কোনো লজ্জা, সংকোচ ও ভয়-ভীতির পরোয়া করেন না। তিনি স্পষ্টভাবে ঘোষণা করে দেন, হ্যাঁ, আমি মুসলমান, যার যা ইচ্ছা করুক।’
অন্য কথায় দিনে হকের দাওয়াতদানকারীর একটি গুরুত্বপূর্ণ গুণ এটাই হবে যে, তিনি অত্যন্ত দৃঢ়চেতা ও বাহাদুর ব্যক্তি হবেন।
আল্লাহ্র পথে ডাকা কোনো ভীরু কাপুরুষের কাজ নয়। সামান্য চোটেই যে ভেঙ্গে পড়ে, এমন ব্যক্তি কখনো মানুষকে আল্লাহ্র পথে ডাকতে পারে না। ঐ ব্যক্তিই আল্লাহ্র পথে মানুষকে ডাকার যোগ্যতা রাখে, যে কঠিনতম শত্রুতার পরিবেশে, বিরুদ্ধতার পরিবেশে এবং মারাত্মক বিপজ্জনক পরিবেশে ইসলামের বাণী নিয়ে দণ্ডায়মান হবার সৎসাহস রাখে এবং পরিণামের কোনো পরোয়াই করে না।

📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 আমলে সালেহ

📄 আমলে সালেহ


মহান আল্লাহ বলেন :
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا
“যে ব্যক্তির চাইতে ভালো কথা কে বলে, যে মানুষকে আল্লাহ্র দিকে ডাকে এবং নিজের আমলে সালেহ দ্বারা সুশোভিত করে।” (সূরা ৪১ হামীমুস সাজদা : আয়াত ৩৩)
অর্থাৎ হক পথের দাওয়াতদানকারীকে আমলে সালেহর সৌন্দর্য সুশোভিত হতে হবে। তাকে নেক আমল করতে হবে। একটু চিন্তা করলে এ ফরমানটির তাৎপর্য পরিষ্কার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে দাওয়াতদানকারীর নিজের আমলই যদি দুরস্ত না হয়, তবে তার দাওয়াতের আর কোনো প্রভাবই থাকে না। তা সম্পূর্ণ বেকার হয়ে যায়।
একজন ব্যক্তি যে জিনিসের প্রতি লোকদের দাওয়াত দেবেন তার নিজেকেই প্রথমে সে জিনিসের প্রতিমূর্তি হতে হবে। তার নিজের জীবনে আল্লাহ্র নাফরমানীর এতোটুকু চিহ্নও যেনো পাওয়া না যায়।
তার নৈতিক চরিত্র এমন হতে হবে যেনো কোনো ব্যক্তি তার মধ্যে একটি দাগও খুঁজে না পায়। তার আশ-পাশের পরিবেশ, তার সমাজ, তার বন্ধু-বান্ধব, তার আপনজন ও আত্মীয়-স্বজন যেনো এ কথা মনে করে যে, আমাদের মধ্যে একজন উত্তম ও পবিত্র চরিত্রের ব্যক্তি রয়েছে।

📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 নিঃস্বার্থপরতা (ইখলাস)

📄 নিঃস্বার্থপরতা (ইখলাস)


দাওয়াতদানকারী শুধুমাত্র আল্লাহ্র সন্তুষ্টি লাভ এবং মানুষকে কল্যাণের পথে আনার নিমিত্তে দাওয়াতি কাজ করবেন। এর পেছনে যদি কোনো প্রকার পার্থিব চিন্তা বা স্বার্থ লুক্কায়িত থাকে তবে তার সমস্ত তৎপরতাই পশু হয়ে যাবে।
দাওয়াতদানকারী যে মহাসত্যের দিকে মানুষকে দাওয়াত দেবেন তার সত্যতা মানুষ তখনই উপলব্ধি করবে, যখন তিনি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করবেন।
তার মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থিব স্বার্থ রয়েছে বলে যদি মানুষ উপলব্ধি করে, তবে কিছুতেই মানুষের উপর তার দাওয়াতের প্রভাব পড়বে না। এ কারণেই রাসূলুল্লাহ সা. দাওয়াতকালে মানুষকে সুস্পষ্টভাবে নিজের নিঃস্বার্থপরতার কথা জানিয়ে দিয়েছেন :
قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا ۖ إِنْ هُوَ إِلَّا ذِكْرَىٰ لِلْعَالَمِينَ
“হে নবী তুমি বলে দাও : এ দাওয়াতের কাজের জন্যে তোমাদের কাছে তো আমি কোনো পারিশ্রমিক দাবি করছি না। এতো হলো বিশ্ববাসীর জন্য সাধারণ উপদেশ।” (সূরা ৬ আল আনআম, আয়াত : ৯০)।

📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে

📄 দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে


দাওয়াত দিতে হবে আল্লাহ্র দিকে, ইসলামে দাওয়াতদানকারী মানুষকে দাওয়াত দেবেন আল্লাহ্র দিকে, নিজের বা নিজের দলের দিকে নয়। আল্লাহ বলেন :
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ
“ঐ ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহ্র দিকে দাওয়াত দেয়?” (সূরা ৪১ হামীমুস সাজদা : আয়াত ৩৩)।
এ আয়াতের ব্যাখ্যায় তাফহীমুল কুরআনে বলা হয়েছে :
“একজন সত্যপথের দাওয়াতদানকারীর বৈশিষ্ট্য এটা যে : তার দাওয়াত হবে আল্লাহ্র দিকে। তার সামনে কোনো প্রকার পার্থিব উদ্দেশ্য থাকবে না। থাকবে না কোনো দেশীয়, বংশীয় কিংবা ব্যক্তিগত উদ্দেশ্য। দ্বিতীয় কোনো উদ্দেশ্যই তার মনের কোনো স্থান পেতে পারবে না। যে ব্যক্তি খালেছভাবে আল্লাহ্র দিকে আহ্বান করেন, কুরআন মজীদের শিক্ষা অনুযায়ী এমন আহ্বানকারীর প্রথম বৈশিষ্ট্য এটাই হতে হবে যে, তিনি আল্লাহ্র একত্বের (তাওহীদের) প্রতি দাওয়াত দেবেন।
তাকে এভাবে আহ্বান করতে হবে : হে মানুষ! এক আল্লাহ্ ছাড়া অন্য কারো দাসত্ব, আনুগত্য ও উপাসনা করবে না, আল্লাহ্ ছাড়া অন্য কাউকে ভয় করবে না, তিনি ছাড়া অন্য কারো কাছে কিছু পাওয়ার লোভ ও কামনা করবে না। কেবলমাত্র আল্লাহ্র হুকম ও নির্দেশ সমূহের আনুগত্য করো। কেবলমাত্র তাঁর বিধানেরই অনুসরণ করো।” (তাফহীমুল কুরআন)।
ইসলামি আন্দোলন ও দাওয়াতি তৎপরতার মূল লক্ষ্যই হলো পরকালের মুক্তি। তাই, একজন দায়ী যখনই কাউকে দীনের দাওয়াত দেবেন, তখন তার কাছে অবশ্যই এর মূল লক্ষ্য অর্থাৎ পরকালীন মুক্তির কথা তুলে ধরতে হবে। তুলে ধরতে হবে পরকালীন আযাবের বীভৎস রূপ। সুসংবাদ দিতে হবে সীমাহীন সুখ সম্ভোগের জান্নাতের।
আর দুনিয়ার জীবন যাপনের পথ নির্ধারণের উপরই যে পরকালীন আযাব কিংবা জান্নাতের বিষয়টা নির্ভরশীল তাও স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00