📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 আমাদের উপর দাওয়াতি কাজের দায়িত্ব

📄 আমাদের উপর দাওয়াতি কাজের দায়িত্ব


মুহাম্মদ রাসূলুল্লাহ সা. সর্বশেষ রাসূল হবার ফলে পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। তাহলে মানুষকে আল্লাহ্র দাসত্ব তথা সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দেবার দায়িত্ব পালন করবে কে? প্রশ্নটির দীর্ঘ ও বিস্তারিত জবাব দেবার প্রয়োজন নেই।

কারণ এর জবাব সুস্পষ্ট। আল্লাহ তায়ালার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত মানুষকে সিরাতুল মুস্তাকিমের দিকে দাওয়াত দেয়ার সেই মানব দলটির উপরই অর্পিত হয়েছে, যারা আল কুরআনের বাহক হবার এবং আর মুহাম্মদ রাসূলুল্লাহ সা. অনুসারী হবার দাবি করবে।

কুরআন এ দলটিকে ‘খাইরা উম্মাহ’ বা ‘সর্বোত্তম আদর্শিক দল’ বলে আখ্যায়িত করেছে। আর মানব জাতিকে কুফুরির নির্দেশ দান, দুষ্কৃতি থেকে বিরত রাখা এবং এর মাধ্যমে গোটা বিশ্বমানবতার উপর সত্যের সাক্ষ্য হওয়াই এদলটি সৃষ্টির মূল উদ্দেশ্য বলে কুরআন ঘোষণা করেছে।

আল্লাহ্র দাসত্বের আহ্বান, সুকৃতির নির্দেশ দান এবং দুস্কৃতি থেকে বিরত রাখা তথা ইকামতে দীনের যে কাজ, তার মূল ধারাই হচ্ছে, মানব জাতিকে সিরাতুল মুস্তাকীমের দিকে দাওয়াত দান। অন্য কথায় ইকামতে দীনের প্রধান কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ্। আর কুরআন তার বাহক দলকে সরাসরি এ দাওয়াতি কাজের নির্দেশ দিয়েছে। ফলে রাসূলুল্লাহ সা.-এর ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো একটি দিনের জন্যও আল্লাহ্র কাজ থেকে অব্যাহতি হয়নি।

কুরআনের বাহক দল এ কাজ অব্যাহতভাবে জারি রেখেছে এবং কিয়ামত পর্যন্ত এ কাজ জারি থাকবে। এখানে দাওয়াতি কাজের গুরুত্ব নয়, বরং কুরআনি নির্দেশের আলোকে রাসূল সা. দাওয়াতি কাজে যে মহোত্তম কৌশল অবলম্বন করেছিলেন, সেসব কৌশল ও টেকনিক আলোচনা করাই আমাদের মূল উদ্দেশ্য। তাই সেই মূল আলোচনায় আসা যাক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00