📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 তিনি পরামর্শ করে কাজ করতেন

📄 তিনি পরামর্শ করে কাজ করতেন


রাসূলুল্লাহ সা. শরীয়তের বিধান দেয়া ছাড়া বাকি অন্যান্য কাজ তাঁর সাথিদের সাথে পরামর্শ করে করতেন। বরং আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালাহ তাঁকে পরামর্শ করে কাজ করতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ্ নবীর হিসেবে তিনি লোকদের উপর নিজের মত ও সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে পরামর্শ গ্রহণ করেই কাজ করতেন। উম্মুল মু'মিনীন আয়েশা রা. বলেন, নিজের লোকদের সাথে পরামর্শ করে কাজ করার ক্ষেত্রে আমি রাসূলুল্লাহ সা. এর চেয়ে অগ্রসর আর কোনো লোককে দেখিনি। (তিরমিযি)।

📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 তিনি দারিদ্র্য পছন্দ করতেন

📄 তিনি দারিদ্র্য পছন্দ করতেন


বিভিন্ন হাদিস সূত্রে অনেকগুলো হাদিস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সা. নিজের জন্য দারিদ্র্য বেছে নিয়েছেন। যখনই তাঁর হাতে অর্থকড়ি আসতো, তিনি সাথে সাথে সেগুলো বিলিয়ে দিতেন। তাঁর হাতে যতক্ষণ কিছু না থাকতো, ততক্ষণ তাঁর কাছে কিছু চাইতে কেউ বিমুখ হতো না। অনেক সময় তিনি ধার করে দান করতেন। কেউ চাওয়ার পর কিছু না দিতে পারলে তিনি পেরেশান হয়ে যেতেন। অভাবের তাড়নায় প্রায় দিনই তিনি না খেয়ে থাকতেন। খুব কম সময়ই পেট ভরে খেতে পেরেছেন। তিনি বলতেন, তিনি চাইলে পাহাড় তাঁর কাম্য ও পারস্য সাম্রাজ্যের সব সম্পদ প্রদান করতেন। কিন্তু তিনি দারিদ্র্যের পথই বেছে নিয়েছেন।
আসমা বিনতে ইয়াজীদ রা. বলেন, ওফাতের দিন রাসূলুল্লাহ সা.-এর বর্মটি এক গোলাব তৈরবের বিনিময়ে এক ইহুদীর কাছে বন্ধক ছিলো।
আনাস রা. বলেন, একবার ফাতিমা রা. এক টুকরো যবের রুটি নিয়ে নবী করিম সা. এর ঘরে এলেন। তিনি ফতিমা রা.-কে বললেন, তিন দিনের মধ্যে এটিই তোমার পিতার প্রথম আহার।
আয়েশা রা. বলেন, ইন্তেকালের পূর্ব পর্যন্ত রাসূল সা. একাধারে তিনদিন গমের রুটি পরিতৃপ্তি সহকারে কখনো এমন সুযোগ তাঁর জীবনে আসেনি।
আবদুর রহমান ইবনে আউফ রা. বলেন, রাসূলুল্লাহ সা. ও তাঁর পরিবারের লোকজন দুনিয়া ছেড়ে চলে গেছেন, অথচ তাঁরা কোনোদিন তৃপ্তি সহকারে যবের রুটি খেতে পাননি।
উরওয়া ইবনে যুবায়ের রা. বলেন, আমার খালা আয়েশা রা. বলতেন, আমাদের উপর দিয়ে কয়েকটি নতুন চাঁদ উদিত হতো, অথচ রাসূলুল্লাহ সা. এর ঘরে (খাবার) কোনো আগুন জ্বলতো না। আমি বললাম, খালা! আপনারা কিভাবে জীবন ধারণ করতেন। তিনি জবাবে বলতেন : দুটি কালো জিনিসের মাধ্যমে অর্থাৎ খেজুর ও পানি দিয়ে। -আবদুল্লাহ্ নবী : আবু সায়্যিদ ইসফাহানি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00