📄 জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা
রাসূলুল্লাহ সা. -এর উক্তি এবং কার্যক্রমে জ্ঞান ও জ্ঞানীর মর্যাদা বর্ণিত হয়েছে। সে মর্যাদাগুলো কোনো শারয়ী নির্দেশনা বা আকাশ থেকে অবতীর্ণ হয়নি। এই মর্যাদাগুলো মূলত প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে লাভ করা হয়েছে। তিনি বলেন:
“তোমরা জ্ঞান অর্জন করো, কারণ:
০১. জ্ঞানার্জন দ্বারা অবজ্ঞা হতে মুক্তি হয়।
০২. জ্ঞানান্বেষণ একটি ইবাদত।
০৩. জ্ঞানান্বেষণ একটি কল্যাণ।
০৪. জ্ঞান চর্চা একটি আনন্দ।
০৫. জ্ঞান গবেষণা একটি জিহাদ।
০৬. যার যে জ্ঞান নেই তাকে তা শিক্ষা দেওয়া একটি দান।
০৭. উপযুক্ত জ্ঞান অর্জন একটি আত্মিক উন্নতি।
০৮. জ্ঞান হালাল-হারামের নির্ণায়ক।
০৯. জ্ঞান জান্নাত-প্রত্যাশীদের পথের প্রদীপ।
১০. জ্ঞান নির্জন বন্ধু।
১১. জ্ঞান পথ চলার সাথী।
১২. জ্ঞান আলো।
১৩. জ্ঞান আলোকিত পথ প্রদর্শক।
১৪. জ্ঞান সমাজ ও দুঃসময়ের পথপ্রদর্শক।
১৫. জ্ঞান শক্রর বিরুদ্ধে অস্ত্র।
১৬. জ্ঞান মন্দ থেকে রক্ষা করে।
১৭. জ্ঞান বহু মহলে অলংকার।
১৮. জ্ঞানীদের আল্লাহ্ মর্যাদা দান করেন।
১৯. জ্ঞানীর কল্যাণের কাজে নেতৃত্ব দেন।
২০. জ্ঞানীদের কর্ম অনুসরণ করা হয়।
২১. জ্ঞানীদের সম্মান দেওয়া হয়।
২২. জ্ঞানীদের মর্যাদা প্রদান করা হয়।
২৩. জ্ঞান থেকে বঞ্চিত হয় দুর্ভাগা।