📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ 📄 শেষ কথা

📄 শেষ কথা


রাসূলুল্লাহ সা.-এর এই দলিলটি প্রাথমিক যুগের ঐতিহাসিক ইবনে ইসহাকের সীরাতে ইবনে হিশাম তাঁর সীরাত গ্রন্থানুসারে উল্লেখ করেছেন। এই দলিলটি দেখে তিনি তাঁর সীরাতে এই দলিলটিকে অন্তর্ভুক্ত করেছেন। লিখিত দলিলটি তিনি তাঁর হাতে লিপিবদ্ধ করেন। ইবনে হিশাম ও ইবনে ইসহাকের সূত্রে লিখিত এই দলিলটি হুবহু তারা নিজ গ্রন্থে উল্লেখ করেন, দলিলটি সম্পূর্ণ নির্ভরযোগ্য।
মূল দলিলের ধারাগুলোতে নম্বর দেওয়া ছিল না। আমাদের অনুবাদ করতে গিয়ে প্রতিটি ধারাকে নম্বর ভিত্তিক লিপিবদ্ধ করেছি। এতে করে প্রতিটি ধারাকে আলাদা আলাদা বুঝতে সহজ হবে।
এই সনদ প্রকাশিত হবার বহু শতাব্দী পরে পৃথিবীর বিভিন্ন দেশে এবং জাতিসমূহের মধ্যে মানবাধিকার সংরক্ষণের জন্য বিভিন্ন সনদ তৈরি করা হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই মদিনা সনদই মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম সনদ এবং এটি অনন্য, অনুপম আর সর্বাধিক কার্যকর ও সুদূর প্রসারী।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية