📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী

📄 শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী


لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
অর্থ: তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য এসেছেন একজন রসূল, তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি দয়া ও অনুগ্রহ সম্পন্ন। (সূরা ৯ তাওবা : আয়াত ১২৮)
فَبِمَا رَحْمَةٍ مِنَ اللَّهِ لِنْتَ لَهُمْ ۖ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانْفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ ۖ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ ۚ
অর্থ: আল্লাহ্র দয়ায় তুমি তাদের প্রতি কোমল হৃদয়; যদি তুমি রূঢ় ও কঠোর চিত্তের হতে, তবে তারা তোমার পাশ থেকে সরে পড়তো। সুতরাং তুমি তাদের ক্ষমা করে দাও, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। আর কর্ম সম্পাদনে তাদের সাথে পরামর্শ করো। অতঃপর কোনো সংকল্প করলে (সিদ্ধান্ত গ্রহণ করলে) আল্লাহ্র উপর নির্ভর করো। (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১৫৯)
মহান মহাতমতার প্রতি ঈমান না এনে অকল্যাণের পথে ধাবিত হচ্ছে দেখে, তাদের কল্যাণ চিন্তায় তিনি চরম দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েন :
• فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا •
অর্থ: লোকেরা এই মহাগ্রন্থী অর্থাৎ এই কুরআনকে যদি না মানে, তাহলে হয়তো তুমি তাদের পেছনে তাদের জন্য আফসোস করে নিজেকে ধ্বংস করে ফেলবে। (সূরা ১৮ আল কাহাফ : আয়াত ৬)
• وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ •
অর্থ: যেসব মুমিন তোমাকে অনুসরণ করবে তাদের প্রতি তোমার (প্রেমের) ডানা মেলে দাও। (সূরা ২৬ আশ্ শু'আরা : আয়াত ২১৫)
৮. মানব সম্পদ উন্নয়নের আদর্শ

📘 আদর্শ নেতা মুহাম্মাদ রসুলুল্লাহ > 📄 মানব উন্নয়নের আদর্শ

📄 মানব উন্নয়নের আদর্শ


لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ
অর্থ: অবশ্যি আল্লাহ্ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যে, তিনি তাদের নিজেদের মধ্য থেকেই তাদের মাঝে একজন রসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করে; তাদের পবিত্র করে, উন্নত ও বিকশিত করে তোলে এবং তাদের শিক্ষা দান করে আল কিতাব ও হিকমাহ্। (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১৬৪)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00