📄 বিশ্বনবী বিশ্ব নেতা
মুহাম্মদ সা. বিশ্বের কোনো বিশেষ ভূ-খণ্ড, কিংবা কোনো বিশেষ ভাষা, অথবা বিশেষ কোনো কালের রসূল এবং নেতা ছিলেন না। বরং তিনি ভাষা ও বর্ণের ঊর্ধ্বে গোটা বিশ্ববাসীর সর্বকালীন রসূল ও নেতা। তাঁর এ নিযুক্তির স্বয়ং আল্লাহ্র পক্ষ থেকে। কুরআনের শাশ্বত বাণী :
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا
অর্থ: (হে মুহাম্মদ!) আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। (সূরা ৩৪ সাবা : আয়াত ২৮)
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ
অর্থ: (হে মুহাম্মদ!) বলে দাও : হে মানুষ! আমি তোমাদের সকলের জন্য সেই মহান আল্লাহ্র রসূল, যিনি মহাবিশ্ব এবং পৃথিবীর কর্তৃত্বের মালিক। তিনি ছাড়া আর কোনো সার্বভৌম কর্তা নেই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন। (সূরা ৭ আ'রাফ : আয়াত ১৫৮)
قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ ۚ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ
অর্থ: (হে মুহাম্মদ!) বলো : আল্লাহ্ আমার ও তোমাদের মাঝে সাক্ষী। আমার এবং তোমাদের মাঝে আল্লাহ্ সাক্ষী, আমার প্রতি এই কুরআন ওহি করা হয়েছে, যাতে করে এর মাধ্যমে আমি তোমাদের এবং (ভবিষ্যৎ) আট যাদের কাছে পৌঁছাবে তাদের সতর্ক করতে পারি। (সূরা ৬ আল আন'আম : আয়াত ১৯)
• وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ • فَأَيْنَ تَذْهَبُونَ • إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
অর্থ: এটা অভিশপ্ত শয়তানের বাক্য নয়। অতএব কোন্ দিকে যাচ্ছো তোমরা? এ তো গোটা জগতবাসীর জন্য উপদেশ। (সূরা তাকবীর : ২৫-২৯)
৪. বিশ্ববাসীর জন্য আশীর্বাদ
📄 বিশ্ববাসীর জন্যে আশীর্বাদ
আল্লাহ্র রসূল মুহাম্মদ সমগ্র বিশ্ববাসীর জন্য আশীর্বাদ :
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
অর্থ: হে মুহাম্মদ! আমরা তোমাকে গোটা জগতবাসীর জন্য রহমত ও আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি। (সূরা ২১ আম্বিয়া : আয়াত ১০৭)
৫. সর্বোত্তম আদর্শ
📄 সর্বোত্তম আদর্শ
জীবনের সকল দিক ও বিভাগে তিনি বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ :
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: তোমাদের জন্য আল্লাহ্র রসূলের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। (সূরা ৩৩ আহযাব : আয়াত ২১)
• يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا • وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا
অর্থ: হে নবী! আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী (witness, model) সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে; আল্লাহ্র অনুমতি ক্রমে তাঁর দিকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ হিসেবে। (সূরা ৩৩ আল আহযাব : ৪৫-৪৬)
৬. মহান চরিত্রের অধিকারী
📄 মহান চরিত্রের অধিকারী
অর্থ: (হে মুহাম্মদ!) অবশ্যি তোমার জন্য রয়েছে মহান চরিত্র, (কারণ) তুমি মহান চরিত্রের অধিকারী। (সূরা ৬৮ আল কলম : ৪-৪)
৭. শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী