📄 তিনি আল্লাহ্ নিযুক্ত
মুহাম্মদ সা. স্বঘোষিত নবী বা রসূল ছিলেন না। তিনি স্বঘোষিত নেতা ছিলেন না। তিনি ছিলেন মহানবী, পৃথিবীর এবং পৃথিবীবাসীর স্রষ্টা ও প্রতিপালক মহান আল্লাহ্র নিযুক্ত রসূল ও নেতা। মহান আল্লাহ্ মানব সমাজের জন্য মানুষের মধ্য থেকে যেসব ব্যক্তিদের নবী রসূল ও নেতা নিযুক্ত করেছিলেন, তাঁরা ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে যোগ্য, সৎ, বিশ্বস্ত ও মহোত্তম গুণাবলীর অধিকারী। বিশ্ববাসীর নেতৃত্বের জন্য আরব থেকে তিনি এমন এক ব্যক্তিকে তাঁর শেষ রসূল নিযুক্ত করেছিলেন। তিনি মুহাম্মদ। তাঁর নিযুক্ত সম্পর্কে মহান আল্লাহ্ নিজ বাণীতে ঘোষণা দিয়েছেন :
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ
অর্থ: মুহাম্মদ একজন রসূল ছাড়া কিছু নয়। তাঁর পূর্বেও অনেক রসূল গত হয়েছে। (সূরা ৩ আলে ইমরান : আয়াত ১৪৪)
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِنَ الرُّسُلِ وَمَا أَدْرِي مَا يُفْعَلُ بِي وَلَا بِكُمْ ۚ إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ وَمَا أَنَا إِلَّا نَذِيرٌ مُبِينٌ
অর্থ: হে মুহাম্মদ! বলে দাও : আমি কোনো নতুন রসূল নই (বিগত রসূলগণের মতোই একজন রসূল)। আমি জানিনা আমার এবং তোমাদের ব্যাপারে কী করা হবে। আমার প্রতি আল্লাহ্র পক্ষ থেকে যা ওহি করা হয়, আমি কেবল তারই অনুসরণ করি। আমি এক সুস্পষ্ট সতর্ককারী মাত্র। (সূরা ৪৬ আহকাফ : আয়াত ৯)
• غُلِيَ الْمُرْسَلِينَ • إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ • وَالْقُرْآنِ الْحَكِيمِ
অর্থ: শপথ এই বিজ্ঞানময় কুরআনের! অবশ্যি অবশ্যি তুমি রসূলদেরই একজন, সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। (সূরা ৩৬ ইয়াসিন : আয়াত ২-৪)
• إِنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ بِالْحَقِّ
অর্থ: (হে মুহাম্মদ!) আমরা সত্যসহ তোমার প্রতি এই কিতাব (আল কুরআন) নাযিল করেছি মানব জাতির জন্য। (সূরা ৩৯ যুমার : আয়াত ৪১)
এ আয়াতগুলো থেকে পরিষ্কার হয়ে গেলো, মুহাম্মদ সা. ছিলেন আল্লাহ্র পক্ষ থেকে নিযুক্ত রসূল। তিনি ছিলেন আল্লাহ্র পক্ষ থেকে সরল সঠিক ও সত্য পথের উপর প্রতিষ্ঠিত।
📄 মানবজাতির জন্যে আল্লাহ্ পক্ষ থেকে সর্বশেষ নবী ও নেতা
মুহাম্মদ সা. মানবজাতির প্রতি আল্লাহ্র নিযুক্ত সর্বশেষ নবী ও নেতা। এ প্রসঙ্গে মহান আল্লাহ্ আল কুরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন :
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
অর্থ: মুহাম্মদ তোমাদের মধ্য কোনো পুরুষের পিতা নয়; বরং আল্লাহ্র রসূল এবং নবীগণের ধারাবাহিকতা সমাপ্তকারী। আল্লাহ্ সব বিষয়ে সর্বজ্ঞ। (সূরা ৩৩ আল আহযাব : আয়াত ৪০)
৩. বিশ্বনবী বিশ্ব নেতা
📄 বিশ্বনবী বিশ্ব নেতা
মুহাম্মদ সা. বিশ্বের কোনো বিশেষ ভূ-খণ্ড, কিংবা কোনো বিশেষ ভাষা, অথবা বিশেষ কোনো কালের রসূল এবং নেতা ছিলেন না। বরং তিনি ভাষা ও বর্ণের ঊর্ধ্বে গোটা বিশ্ববাসীর সর্বকালীন রসূল ও নেতা। তাঁর এ নিযুক্তির স্বয়ং আল্লাহ্র পক্ষ থেকে। কুরআনের শাশ্বত বাণী :
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا
অর্থ: (হে মুহাম্মদ!) আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। (সূরা ৩৪ সাবা : আয়াত ২৮)
قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ ۖ
অর্থ: (হে মুহাম্মদ!) বলে দাও : হে মানুষ! আমি তোমাদের সকলের জন্য সেই মহান আল্লাহ্র রসূল, যিনি মহাবিশ্ব এবং পৃথিবীর কর্তৃত্বের মালিক। তিনি ছাড়া আর কোনো সার্বভৌম কর্তা নেই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন। (সূরা ৭ আ'রাফ : আয়াত ১৫৮)
قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ ۚ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ
অর্থ: (হে মুহাম্মদ!) বলো : আল্লাহ্ আমার ও তোমাদের মাঝে সাক্ষী। আমার এবং তোমাদের মাঝে আল্লাহ্ সাক্ষী, আমার প্রতি এই কুরআন ওহি করা হয়েছে, যাতে করে এর মাধ্যমে আমি তোমাদের এবং (ভবিষ্যৎ) আট যাদের কাছে পৌঁছাবে তাদের সতর্ক করতে পারি। (সূরা ৬ আল আন'আম : আয়াত ১৯)
• وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ • فَأَيْنَ تَذْهَبُونَ • إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ
অর্থ: এটা অভিশপ্ত শয়তানের বাক্য নয়। অতএব কোন্ দিকে যাচ্ছো তোমরা? এ তো গোটা জগতবাসীর জন্য উপদেশ। (সূরা তাকবীর : ২৫-২৯)
৪. বিশ্ববাসীর জন্য আশীর্বাদ
📄 বিশ্ববাসীর জন্যে আশীর্বাদ
আল্লাহ্র রসূল মুহাম্মদ সমগ্র বিশ্ববাসীর জন্য আশীর্বাদ :
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ
অর্থ: হে মুহাম্মদ! আমরা তোমাকে গোটা জগতবাসীর জন্য রহমত ও আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি। (সূরা ২১ আম্বিয়া : আয়াত ১০৭)
৫. সর্বোত্তম আদর্শ