সাঈদ ইবনু মুসায়্যাব (র) থেকে বর্নিতঃ
রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বর হতে ফিরে আসার সময় রাত্রিবেলা পথ চললেন; যখন রাত্রের শেষ সময় হল তিনি (নিদ্রার জন্য) অবতরণ করলেন এবং বিলাল (রাঃ)-কে বললেন, ‘তুমি প্রত্যুষের প্রতি লক্ষ রাখ (ভোর হলে আমাদেরকে জাগিয়ে দেবে)। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবীগণ ঘুমিয়ে পড়লেন। বিলাল (রাঃ) যথাসাধ্য লক্ষ রাখতে লাগলেন। অতঃপর উটের হাওদার সাথে ঠেস দিয়ে ভোরের আলোর উদয়ের স্থানকে সামনে রেখে বসলেন। হঠাৎ তাঁর উপর নিদ্রা ভর করল। এই অবস্থায় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল এবং কাফিলার অন্য কেউ উঠলেন না যতক্ষণ না সূর্যকিরণ তাঁদের উপর পতিত হল। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেলেন; তারপর বললেন বিলাল! এটা কি? বিলাল বললেন, ইয়া রসূলাল্লাহ! আপনাকে যিনি ঘুম পাড়িয়েছেন তিনি আমাকেও ঘুম পাড়িয়েছেন। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উট চালিত কর (এবং স্থানান্তরিত হও)। তাঁরা উটগুলিকে উঠালেন এবং কিছুদূর চললেন। অতঃপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে নির্দেশ দিলেন (ইকামত বলার জন্য)। তিনি ইকামত বললেন, তারপর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে ফজরের নামায আদায় করালেন। নামায সমাপ্ত করার পর তিনি বললেন, যে নামাযকে ভুলিয়া যায় (অর্থাৎ নামায হতে গাফিল হয় নিদ্রা অথবা ভূলের কারণে) নামাযের কথা স্মরণ হওয়ার পর সে তা আদায় করে নিবে। কারণ আল্লাহ তা’আলা বলেছেন, أَقِمْ الصَّلَاةَ لِذِكْرِي “আমার স্বরণার্থে নামায কায়েম কর।” (ছহীহ মুসলিম ৬৮০, আর ইমাম মালিক (রঃ) কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল)
আবূল খায়র (রহঃ) (মারসাদ ইবনু ‘আবদুল্লাহ আল ইয়াযানী) থেকে বর্নিতঃ
তিনি বলেছেন, একদিন আমি ইবনু ওয়া’লাহ্ আস্ সাবায়ীর গায়ে একটা নরম পশমের তৈরী জামা দেখে তা স্পর্শ করে দেখলাম। তখন তিনি বললেন, কি ব্যাপার স্পর্শ করে দেখছো যে? (নাপাক মনে করেছো নাকি!) আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাসকে এ বিষয়ে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম, আমরা মাগরিবে (মরক্কো) বাস করি। আমাদের সাথে বার্বার এবং অগ্নিপূজকরাও বাস করে। তাদের যাবাহ করে মেষের পোশাক আমাদের কাছে আসে। অথচ আমরা তাদের যাবাহ করা পশুর গোশ্ত খাই না। তারা আমাদের জন্য চর্বি ভর্তি মশকও নিয়ে আসে। এ কথা শুনে ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস বললেন, আমরা এ ব্যাপারে রসূলুল্লাহ্ ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলে তিনি বললেন, চামড়া পাকা করলে পবিত্র হয়ে যায়। (ই.ফা. ৬৯৯, ই.সে. ৭১৪)
এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...