সহিহ বুখারী অঃ→রুকু’র আগে ও পরে কুনুত পাঠ করা। হাঃ-১০০১

মুহাম্মাদ ইব্‌নু সীরীন (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আনাস ইব্‌নু মালিক (রাঃ) কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ফজরের সালাতে কি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুনূত পড়েছেন? তিনি বললেন, হ্যাঁ। তাঁকে জিজ্ঞেস করা হলো তিনি কি রুকু’র পূর্বে কুনূত পড়েছেন? তিনি বললেন, কিছু সময় রুকু’র পরে পড়েছেন।


সহিহ মুসলিম অঃ→আগুনে রান্না খাবার খেয়ে ওযূ করার বিধান মানসুখ (রহিত) হওয়া সম্পর্কে হাঃ-৬৭৭

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

একদা রসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি বকরীর কাঁধের গোশ্‌ত খেলেন তারপর সলাত আদায় করলেন কিন্তু ওযূ করলেন না। (ই.ফা. ৬৭৯, ই.সে. ৬৯৪)


বিষয়ভিত্তিক হাদিস লোড হচ্ছে...

এ্যাডভান্স এনালাসিস লোড হচ্ছে...