সহিহ বুখারী অঃ->ওজু বাব->বকরীর গোশত ও ছাতু খেয়ে উযূ না করা। হাঃ-২০৭

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ একদা আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর কাঁধের গোশত খেলেন। অতঃপর সালাত আদায় করলেন; কিন্তু উযূ করলেন না। (৫৪০৪, ৫৪০৫; মুসলিম ৩/২৪, হাঃ ৩৫৪, আহমাদ ১৯৯৪, ১৯৮৮) (আধুনিক প্রকাশনীঃ ২০১, ইসলামী ফাউন্ডেশনঃ ২০৭)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->আগুনে পাকানো জিনিস খেলে উযু না করা হাঃ-১৮৭

ইবনু ‘আব্বাস থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বকরীর সামনের রানের গোশত খেলেন। অতঃপর উযু না করেই সলাত আদায় করলেন। সহীহঃ বুখারী ও মুসলিম।