অনুচ্ছেদঃ বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা। - আদাবুল মুফরাদ | হাদীস | কুরআন ও সুন্নাহ

আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ বাজারের বিপণী বিতানে প্রবেশের অনুমতি প্রার্থনা।

আদাবুল মুফরাদ ১১০৮

حدثنا أبو نعيم قال: حدثنا سفيان، عن ابن عون، عن مجاهد قال: كان ابن عمر لا يستأذن على بيوت السوق

ইবনে উমার (রাঃ) বিপণী বিতানে প্রবেশের জন্য অনুমতি চাইতেন না।


আদাবুল মুফরাদ ১১০৯

حدثنا أبو حفص بن علي قال: حدثنا الضحاك بن مخلد، عن ابن جريج، عن عطاء قال: كان ابن عمر يستأذن في ظلة البزاز

ইবনে উমার (রাঃ) বস্ত্র ব্যবসায়ীদের শামিয়ানায় প্রবেশের জন্য অনুমতি চাইতেন।


আদাবুল মুফরাদ > অনুচ্ছেদঃ পারস্যবাসীদের নিকট কিভাবে অনুমতি প্রার্থনা করবে?

আদাবুল মুফরাদ ১১১০

حدثنا عبد الرحمن بن المبارك قال: حدثنا عبد الوارث قال: حدثنا علي بن العلاء الخزاعي، عن أبي عبد الملك، مولى أم مسكين بنت عاصم بن عمر بن الخطاب، قال: أرسلتني مولاتي إلى أبي هريرة، فجاء معي، فلما قام بالباب فقال: أندراييم؟ قالت: أندرون، فقالت: يا أبا هريرة إنه يأتيني الزور بعد العتمة فأتحدث؟ قال: تحدثي ما لم توتري، فإذا أوترت فلا حديث بعد الوتر --- [قال الشيخ الألباني] : ضعيف الإسناد موقوفا

আমার মনিব আমাকে আবু হুরায়রা (রাঃ)-র নিকট পাঠান। তিনি আমার সাথেই চলে আসেন। তিনি দরজায় দাঁড়িয়ে বলেন, ভেতরে প্রবেশ করতে পারি কি? উম্মু মিসকীন (র) বলেন, প্রবেশ করুন। তিনি বলেন, হে আবু হুরায়রা! সে রাতের আহারশেষে আমার নিকট কাঁচাপাকা কথা নিয়ে আসে, আমি কি তার সাথে (তখন) কথাবার্তা বলতে পারি? আবু হুরায়রা (রাঃ) বলেন, বিতরের নামায না পড়া পর্যন্ত কথাবার্তা বলতে পারো। কিন্তু তুমি বিতর পড়ার পর আর কথাবার্তা বলো না।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية