অনুমতি প্রার্থীকে যখন বলা হবে আপনি কে তখন ‘আমি’ বলা মাকরুহ। - আল লু'লু ওয়াল মারজান | হাদীস | কুরআন ও সুন্নাহ

আল লু'লু ওয়াল মারজান > অনুমতি প্রার্থীকে যখন বলা হবে আপনি কে তখন ‘আমি’ বলা মাকরুহ।

আল লু'লু ওয়াল মারজান ১৩৯২

حديث جابر رضي الله عنه، قال: أتيت النبي صلى الله عليه وسلم في دين كان على أبي فدققت الباب فقال: من ذا فقلت: أنا فقال: أنا، أنا كأنه كرهها

তিনি বলেন, আমার পিতার কিছু ঋণ ছিল। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এলাম এবং দরজায় করাঘাত করলাম। তিনি জিজ্ঞেস করলেনঃ কে? আমি বললামঃ আমি। তখন তিনি বললেনঃ আমি আমি, যেন তিনি তা অপছন্দ করলেন। (বুখারী পর্ব ৭৯ অধ্যায় ১৭ হাদীস নং ৬২৫০; মুসলিম ৩৮/৮, হাঃ ২১৫৫)


আল লু'লু ওয়াল মারজান > অন্যের বাড়িতে উঁকি মারা হারাম।

আল লু'লু ওয়াল মারজান ১৩৯৩

حديث سهل بن سعد الساعدي، أن رجلا اطلع في جحر في باب رسول الله صلى الله عليه وسلم، ومع رسول الله صلى الله عليه وسلم مدرى يحك به رأسه فلما رآه رسول الله صلى الله عليه وسلم، قال: لو أعلم أن تنتظرني لطعنت به في عينيك قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإذن من قبل البصر أخرجه البخاري في 87 كتاب الديات: 23 باب من اطلع في بيت قوم ففقئوا عينه فلا دية له

তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন গৃহের দরজার এক ছিদ্র দিয়ে উঁকি মারল। তখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট চিরুনি সদৃশ একখণ্ড লোহা ছিল। এ দ্বারা তিনি স্বীয়মাথা চুল্কাচ্ছিলেন। যখন রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে দেখলেন তখন বললেনঃ যদি আমি নিশ্চিত হতাম যে, তুমি আমার দিকে তাকাচ্ছ তাহলে এ দ্বারা আমি তোমার চোখে আঘাত করতাম। রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ চোখের দরুন-ই অনুমতির বিধান রাখা হয়েছে। (বুখারী পর্ব ৭৭ অধ্যায় ২৩ হাদীস নং ৬৯০১; মুসলিম ৩৮/৯, হাঃ ২১৫৬)


আল লু'লু ওয়াল মারজান ১৩৯৪

حديث أنس بن مالك، أن رجلا اطلع من بعض حجر النبي صلى الله عليه وسلم، فقام إليه النبي صلى الله عليه وسلم، بمشقص، أو بمشاقص، فكأني أنظر إليه يختل الرجل ليطعنه

একবার এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এক কামরায় উঁকি দিল। তখন তিনি একটা তীর ফলক কিংবা তীর ফলকসমূহ নিয়ে তার দিকে দৌড়ালেন। আনাস (রাঃ) বলেনঃ তা যেন এখনও আমি প্রত্যক্ষ করছি। তিনি ঐ লোকটির চোখ ফুঁড়ে দেয়ার জন্য তাকে খুঁজেছিলেন। (বুখারী পর্ব ৭৯ অধ্যায় ১১ হাদীস নং ৬২৪২; মুসলিম ৩৮/৯, হাঃ ২১৫৭)


আল লু'লু ওয়াল মারজান ১৩৯৫

حديث أبي هريرة، أنه سمع رسول الله صلى الله عليه وسلم، يقول: لو اطلع في بيتك أحد ولم تأذن له، خذفته بحصاة ففقأت عينه، ما كان عليك من جناح

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি কেউ তোমার ঘরে তোমার অনুমতি ব্যতিরেকে উঁকি মারে আর তুমি পাথর নিক্ষেপ করে তার চক্ষু ফুটা করে দাও, তাতে তোমার কোন গুনাহ্ হবে না। (বুখারী পর্ব ৮৭ অধ্যায় ১৫ হাদীস নং ৬৮৮৮; মুসলিম ৩৮/৯, হাঃ ২১৫৮)


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية